তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
উদ্দীপকের আলোকে ১২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. চন্দন অফিসে কাজ করতে গিয়ে দেখলেন টেবিল চেয়ার মৃদু কাঁপছে। তারা দুজন অন্যদের সতর্ক করে খোলা রাস্তায় গিয়ে দাঁড়ালেন।
১২৬। উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে সৃষ্টি হতে পারে-
i. ফাটল ii. চ্যুতি iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১২৭। প্লেট টেকটনিক তত্ত্ব কে দেন?
ক) রিচার্ড হার্টশোন খ) আলফ্রেড ওয়েজেনার
গ) ডাডলি স্ট্যাম্প ঘ) ইরাটোসথেনিস
১২৮। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয়-
i. ভূগর্ভের লাভা ii. কাদা iii. গরম বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২৯। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক) কাসকেড খ) খরস্রোত
গ) জলপ্রপাত ঘ) গিরিখাত
১৩০। ভূত্বক প্রধানত কয়টি পাতের ওপর অবস্থিত?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
১৩১। বিচূর্ণীভবন কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১০তম পর্ব
১৩২। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে এবং ভূঅভ্যন্তরে পরিবর্তন ঘটে-
i. ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়
ii. ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়
iii. নদীর গতিপথ পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রগুলো লক্ষ করে ১৩৩ ও ১৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৩৩। ১ নম্বর চিত্রে নদীর কোন অবস্থা দেখানো হয়েছে?
ক) পার্বত্যভূমি খ) সমভূমি
গ) শেষ অবস্থা ঘ) উপরের সবগুলো
১৩৪। উল্লেখিত ১ ও ২ নম্বর চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর-
i. পার্বত্য অবস্থা থেকে নিচে নামার জন্য
ii. ক্ষয়কার্যের ফলে
iii. সঞ্চয় কার্যের ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১২৬. ঘ, ১২৭. খ, ১২৮. ঘ, ১২৯. গ, ১৩০. গ, ১৩১. খ, ১৩২. ঘ, ১৩৩. খ, ১৩৪. ঘ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর