ব্যাক্যান্তর করো
(গত ২৭ মে প্রকাশের পর)
প্রশ্ন-১১
১. লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৪. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
৫. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
৬. উজ্জ্বল স্বাস্থ্যহীন নয়। (অস্তিবাচক)
৭. যে রক্ষক, সে ভক্ষক। (সরল)
৮. ভুল সবাই করে। (প্রশ্নবাচক)
উত্তর: ১. যদি লোভ পরিত্যাগ করো, তাহলে সুখে থাকবে।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৪. শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৫. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে।
৬. উজ্জ্বল স্বাস্থ্যবান।
৭. রক্ষকই ভক্ষক।
৮. সবাই কি ভুল করে?
প্রশ্ন-১২
১. পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. জোর যার মুল্লুক তার। (প্রশ্নবাচক)
৪. পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
৫. পঞ্জিকার পাতা উল্টাইতে থাকল। (নেতিবাচক)
৬. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে (সরল)।
৭. একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
উত্তর: ১. পৃথিবী ক্ষণস্থায়ী।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. জোর যার মুল্লুক কি তার নয়?
৪. যারা পরিশ্রমী লোক, তারাই সাফল্য লাভ করে।
৫. পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ করল না।
৬. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
৭. একলা যেতে ভয় করবে কি না, জানতে চাই।
আরো পড়ুন : ৫টি ব্যাক্যান্তর করো নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসি বাংলা ২য় পত্র
প্রশ্ন-১৩
১. এ আশ্রমমৃগ, বধ করবেন না। (অস্তিবাচক)
২. হৈমন্তী চুপ করে রইল। (নেতিবাচক)
৩. যে অন্ধ, তাকে আলো দাও। (সরল)
৪. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
৫. এতে দোষ কী? (নেতিবাচক)
৬. যদি পড়াশোনা না করো, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক)
৭. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
উত্তর: ১. আশ্রমমৃগ, বধ করা থেকে বিরত হন।
২. হৈমন্তী কোনো কথা বলল না।
৩. অন্ধকে আলো দাও।
৪. ওকে চেনা অসম্ভব।
৫. এতে দোষ নেই।
৬. পড়াশোনা করো, না হলে ভবিষ্যৎ অন্ধকার।
৭. তুমি সে-ই, যাকে আমি নিতে এসেছি।
প্রশ্ন-১৪
১. সে মরবে, তবুও এ কথা বলবে না। (মিশ্র)
২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
৩. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
৪. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৫. দেশের সেবা করা সবার কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
৬. শৈশবে তার বাবা মারা যান। (প্রশ্নবাচক)
৭. সুসংবাদটা পেয়ে সে আনন্দ পেল। (জটিল)
উত্তর: ১. যদিও সে মরবে, তবুও এ কথা বলবে না।
২. রহিমের স্বাস্থ্য খারাপ।
৩. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
৪. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৫. সবাই দেশসেবা করো।
৬. তার বাবা কি শৈশবে মারা যান?
৭. যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দ পেল।
প্রশ্ন-১৫
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করতে চাইতো না। (প্রশ্নবাচক)
২. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৩. এটা নিঃসন্দেহ যে, তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
৫. তোমার এই কটা দিন মাত্র জানলাম, তবুও তোমার হাতেই ও রইল। (সরল)
৬. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৭. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
উত্তর: ১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করতে চাইতো কি?
২. যারা ছাত্র, তাদের অধ্যয়নই তপস্যা।
৩. এটা সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
৫. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রইল।
৬. তোমার নাম বলো।
৭. দৃশ্যটি কী সুন্দর!
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর