মডেল প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। একজন নেতার পেশাভিত্তিক গুণের অন্তর্ভুক্ত কোনটি?
ক) দূরদর্শিতা খ) ধৈর্য
গ) সততা ঘ) সিদ্ধান্ত গ্রহণ
উত্তর: ঘ) সিদ্ধান্ত গ্রহণ।
২। ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য নিচের কোনটি?
ক) উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন
খ) বৃহদায়তন উৎপাদন
গ) সম্পদের সর্বোচ্চ ব্যবহার
ঘ) ব্যয় হ্রাস
উত্তর: গ) সম্পদের সর্বোচ্চ ব্যবহার।
৩। হেনরি ফেওল শিল্পের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করেছেন?
ক) ১৪ ভাগে খ) ৬ ভাগে
গ) ৫ ভাগে ঘ) ৪ ভাগে
উত্তর: খ) ৬ ভাগে।
৪। মানবসম্পদ ব্যবস্থাপনার জনক কে?
ক) আর জে কেমন
খ) হুগো মুনস্টারবার্গ
গ) রবার্ট ওয়েন
ঘ) এল্টন মেয়ো
উত্তর: ঘ) এল্টন মেয়ো।
৫। রিপোর্ট কোন ধরনের পদ্ধতি?
ক) পরিকল্পনা খ) নির্দেশনা
গ) নেতৃত্ব ঘ) নিয়ন্ত্রণ
উত্তর: ঘ) নিয়ন্ত্রণ।
৬। ব্যবস্থাপকীয় দক্ষতা বা সফলতার সূত্র-
ক) 6m খ) POSDCORB
গ) M+m+T= S ঘ) S = A × m × 0
উত্তর: ঘ) S = A × m × 0।
৭। টাস্কফোর্স কীসের পদ্ধতি?
ক) পদোন্নতি খ) কর্মী নির্বাচন
গ) কর্মী নিয়োগ ঘ) প্রশিক্ষণ
উত্তর: ঘ) প্রশিক্ষণ।
৮। ব্যবস্থাপনার নীতিগুলো কীভাবে ব্যবহৃত হয়?
ক) লিখিত খ) মৌখিক
গ) প্রায়োগিক ঘ) সর্বজনীনভাবে
উত্তর: ঘ) সর্বজনীনভাবে।
৯। Management ইতালীয় কোন শব্দ থেকে এসেছে?
ক) Maneggier
খ) Maniggiare
গ) Managgiare
ঘ) Maneggiare
উত্তর: ঘ) Maneggiare।
১০। ন্যায়পরায়ণতা নেতার কোন ধরনের গুণের অন্তর্ভুক্ত?
ক) মানসিক গুণের
খ) সামাজিক গুণের
গ) নৈতিক গুণের
ঘ) পেশাভিত্তিক গুণের
উত্তর: গ) নৈতিক গুণের।
১১। স্টাফিং জড়িত কীসের সঙ্গে?
ক) অভিযোজন ও মূল্যায়ন
খ) প্রশিক্ষণ ও উন্নয়ন
গ) কর্মী সংগ্রহ
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো।
১২। Division of Labour ধারণার প্রবক্তা কে?
ক) Adam Smith
খ) Robert Owen
গ) F W Taylor
ঘ) Henri Fayol
উত্তর: ক) Adam Smith।
১৩। কোন প্রশিক্ষণ পদ্ধতিতে কোনো প্রশিক্ষক থাকে না?
ক) অধিবেশন খ) প্রবেশনা
গ) ঘটনা পদ্ধতি ঘ) অনুভূতিপ্রবণ
উত্তর: ঘ) অনুভূতিপ্রবণ।
১৪। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য কোন নীতি প্রয়োজন?
ক) কার্যফল পরিমাপ নীতি
খ) তথ্য নির্ভরতার নীতি
গ) নমনীয়তার নীতি
ঘ) ব্যতিক্রমের নীতি
উত্তর: ঘ) ব্যতিক্রমের নীতি।
১৫। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে একজন আদর্শ ব্যবস্থাপকের কোন দক্ষতা প্রয়োজন?
ক) কারিগরি দক্ষতা
খ) ধারণাগত দক্ষতা
গ) সমস্যা অনুধাবন সংক্রান্ত দক্ষতা
ঘ) আন্তব্যক্তিক দক্ষতা
উত্তর: খ) ধারণাগত দক্ষতা।
১৬। মানবসম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কী?
ক) মানবসম্পদ পরিকল্পনা করা
খ) কর্মী সংগ্রহ করা
গ) কর্মী নির্বাচন করা
ঘ) প্রশিক্ষণ ও উন্নয়ন করা
উত্তর: ক) মানবসম্পদ পরিকল্পনা করা।
১৭। কোনটি বিকেন্দ্রীকরণের মাত্রা নির্দেশ করে?
ক) কর্তৃত্ব অর্পণ খ) ক্ষমতা অর্পণ
গ) দায়িত্ব ঘ) দায়বদ্ধতা
উত্তর: খ) ক্ষমতা অর্পণ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর