দশম অধ্যায় : সর্বসমতা ও সাদৃশ্যতা
(গত ১১ আগস্ট প্রকাশের পর)
অনুশীলনী-১০
বহুনির্বাচনি ও উত্তর
নিচের তথ্যের আলোকে ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
চিত্রে ABCD চতুর্ভুজের AB=AD, <B=<D = এক সমকোণ
১৪। BC=3 সে.মি হলে, CD = কত সেমি?
ক) 12 সে.মি. খ) 9 সে.মি.
গ) 6 সে.মি. ঘ) 3 সে.মি.
১৫। সমবাহু ত্রিভুজের কোণগুলোর ডিগ্রি পরিমাপ হবে?
ক) ৫০, ৫০ ও ৭০ ডিগ্রি
খ) ৭০, ৫০ ও ৪০ ডিগ্রি
গ) ৬০, ৬০ ও ৬০ ডিগ্রি
ঘ) ৫০, ৬০ ও ৭০ ডিগ্রি
১৬। কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির ওপর লম্ব হয় তবে ত্রিভুজটি কেমন হবে?
ক) সমদ্বিবাহু ত্রিভুজ
খ) সমকোণী ত্রিভুজ
গ) বিষমবাহু ত্রিভুজ
ঘ) বিষমকোণী ত্রিভুজ
১৭। দুটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত কোনটি?
ক) অতিভুজ ও একবাহু সমান
খ) তিনবাহু সমান
গ) তিন কোণ সমান
ঘ) দুই কোণ সমান
১৮। দুটি ত্রিভুজের একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণ ও অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি কী?
ক) সর্বসম ত্রিভুজ খ) সমকোণী ত্রিভুজ
গ) সমবাহু ত্রিভুজ ঘ) বিষমবাহু ত্রিভুজ
১৯। ABC এ <B > <C হলে কোনটি সঠিক?
ক) BC >AC খ) AC >AB
গ) AC >BC ঘ) AB >AC
২০। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
ক) ১ সমকোণ
খ) ২ সমকোণ
গ) ৩ সমকোণ
ঘ) ৪ সমকোণ
আরো পড়ুন : সর্বসমতা ও সাদৃশ্যতা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
২১। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
ক) ২৭০ ডিগ্রি খ) ১৯০ ডিগ্রি
গ) ১৮০ ডিগ্রি ঘ) ৩৬০ ডিগ্রি
২২। সাদৃশ্যতার বিশেষ রূপ কী?
ক) অসমতা খ) সমতা
গ) প্রতিসমতা ঘ) সর্বসমতা
২৩। দুটি সাদৃশ্য ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি নিচের কোন ত্রিভুজে পরিণত হয়?
ক) অদৃশ্য খ) অসর্বসম
গ) সর্বসম ঘ) সাদৃশ্য
২৪। ত্রিভুজের সাদৃশ্যতার শর্ত কয়টি?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
২৫। সাদৃশ্যতার ক্ষেত্রে-
i. সাদৃশ্যতা সর্বসমতার বিশেষ রূপ
ii. সর্বসমতা সাদৃশ্যতার বিশেষ রূপ
iii. সাদৃশ্য চিত্রের আকার বড় হলে তা সর্বসম চিত্রে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর