ষষ্ঠ অধ্যায় : প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
(গত ২৬ আগস্ট প্রকাশের পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
উত্তর: সমস্যার সমাধান বলতে বোঝায় চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়গুলোও জড়িত।
প্রশ্ন: মেশিন ভাষা কী? ব্যাখ্যা করো।
উত্তর: কম্পিউটার ০ ও ১ ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ০ ও ১-এর সমন্বয়ে তৈরি বাইনারি ভাষাকেই মেশিন ভাষা বলে। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
প্রশ্ন: ভ্যালু অ্যাসাইন করা বলতে কী বোঝায়?
উত্তর: ভ্যালু অ্যাসাইন করা বলতে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করাকে বোঝায়। এর জন্য = চিহ্ন ব্যবহার করা হয়। যেমন- age=25
প্রশ্ন: if স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য if স্টেটমেন্ট ব্যবহৃত হয়। প্রোগ্রামে ‘যদি’ অর্থে if স্টেটমেন্ট ব্যবহার করে তুলনা করা হয়।
আরো পড়ুন : প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন: কম্পিউটার কোন নির্দেশ বুঝতে পারে?
উত্তর: কম্পিউটার ০ ও ১ ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটার শুধু ০ ও ১ কে বুঝতে পারে। তাই কম্পিউটারকে ০ এবং ১-এর মাধ্যমে নির্দেশ দিতে হয়।
প্রশ্ন: কম্পিউটার প্রসেসর কোন ধরনের ডেটা নিয়ে কাজ করে?
উত্তর: কম্পিউটার প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডেটা প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণের জন্য প্রসেসর পূর্ণ সংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা, বর্ণ, শব্দ, বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করে।
প্রশ্ন: কখন লুপ ব্যবহার করা হয়?
উত্তর: কম্পউটারে মাঝে মাঝে প্রোগ্রামের মধ্যে কিছু কাজ বারবার করতে হয়। প্রোগ্রামে একই কাজ একাধিকবার করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করতে হয। লুপ ব্যবহার করলে পুনরাবৃত্তিমূলক কাজগুলো সম্পন্ন করা যায় এবং কোডের পুনরাবৃত্তি এড়ানো যায়।
প্রশ্ন: কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে দুটি করে পার্থক্য লেখ।
উত্তর: কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যকার দুটি পার্থক্য হলো-
কম্পাইলার ইন্টারপ্রেটার
১। সব নির্দেশ একসঙ্গে রূপান্তর করে। ১। নির্দেশগুলো একটি একটি করে রূপান্তর করে।
২। পুরো নির্দেশের কোথাও ভুল পেলে ২। কোনো নির্দেশে ভুল পেলে ইন্টারপ্রেটার কম্পাইলার কোনো নির্দেশকেই রূপান্তর করে না। ওই নির্দেশে আসার পর থেমে যায়।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর