জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন আজ (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। পরীক্ষা শুরু ২০২৬ সালের ২৭ মার্চ থেকে। সম্প্রতি জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরো পড়ুন : বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি তথ্য
অনলাইনে আবেদন শুরু ও শেষ তারিখ: আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
পরীক্ষার সময়সূচি: ইউনিট C (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট B (মানবিক): ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট A (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
কবীর