তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম কী?
উত্তর: নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম ইলেকট্রন।
প্রশ্ন: মৌলিক কণিকা কাকে বলে?
উত্তর: যেসব অতি সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত, তাদের মৌলিক কণিকা বলা হয়। যেমন- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
প্রশ্ন: পরমাণুর নিউক্লিয়াস কী কী কণিকা দিয়ে গঠিত?
উত্তর: পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন নামক কণিকা দিয়ে গঠিত।
প্রশ্ন: ইলেকট্রন পরমাণুর মধ্যে কোথায় অবস্থান করে?
উত্তর: ইলেকট্রন পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে বা শক্তিস্তরে অবস্থান করে।
প্রশ্ন: নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখ।
উত্তর: নিউট্রনবিহীন একটি পরমাণু হলো- হাইড্রোজেন।
প্রশ্ন: মৌলের পরমাণু কয়টি মূল উপাদান দিয়ে গঠিত?
উত্তর: মৌলের পরমাণু তিনটি মূল উপাদান দিয়ে গঠিত।
প্রশ্ন: প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি কী?
উত্তর: প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি হলো ধনাত্মক।
প্রশ্ন: পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কী বলে?
উত্তর: পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে পরমাণু বলে।
প্রশ্ন: হাইড্রোজেন মৌলের আইসোটোপ কয়টি?
উত্তর: হাইড্রোজেন মৌলের আইসোটোপ তিনটি।
প্রশ্ন: তেজস্ক্রিয় পদার্থ থেকে কী নির্গত হয়?
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়।
প্রশ্ন: তেজস্ক্রিয় পদার্থ থেকে কয়টি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়?
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে তিনটি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়।
প্রশ্ন: পারমাণবিক সংখ্যা কম এমন একটি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ উল্লেখ করো।
উত্তর: পারমাণবিক সংখ্যা কম এমন একটি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ হলো 3215P।
প্রশ্ন: কোন ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর: কোটি কোটি বছর আগের পুরোনো ফসিলের বয়স গণনায় আইসোটোপ ব্যবহৃত হয়।
প্রশ্ন: পরমাণুর বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: পরমাণুর বাইরের কক্ষে ৫টি ইলেকট্রন থাকে।
প্রশ্ন: পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে।
প্রশ্ন: একটি পরমাণুর আধানের প্রকৃতি কীরূপ?
উত্তর: একটি পরমাণু আধান নিরপেক্ষ।
প্রশ্ন: পরমাণুর নিজস্ব সত্তা কী?
উত্তর: পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যা একটি পরমাণুর নিজস্ব সত্তা।
প্রশ্ন: অস্থিত আইসোটোপগুলো কী বিকিরণ করে?
উত্তর: অস্থিত আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি (যেমন- - আলফা, b বিটা, g-গামা) বিকিরণ করে।
প্রশ্ন: বর্ণালি কী?
উত্তর: বর্ণালি হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ।
প্রশ্ন: উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কতটি?
উত্তর: উপস্থরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা ১৪টি।
প্রশ্ন: স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে?
উত্তর: স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করে।
প্রশ্ন: ইলেকট্রনের সাধারণ ধর্ম কী?
উত্তর: ইলেকট্রনের সাধারণ ধর্ম হচ্ছে এরা প্রথমে নিম্ন শক্তিসম্পন্ন উপস্তর পূর্ণ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তিসম্পন্ন উপস্তরে গমন করে।
প্রশ্ন: প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কোন সূত্র মেনে চলে?
উত্তর: প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা 2n2 সূত্র মেনে চলে।
প্রশ্ন: ক্যানসার নিরাময়ে কোনটি দেওয়া হয়?
উত্তর: ক্যানসার নিরাময়ে কেমোথেরাপি দেওয়া হয়।
প্রশ্ন: গাইগার কাউন্টার কী?
উত্তর: যে যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বা কণা শনাক্ত করা হয়, তাকে গাইগার কাউন্টার বলে।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ঢাকা
কবীর