অধিকাংশ ক্রেতাই মূলত নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে চান। তাই জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে তারা সেটি সহজে গ্রহণ করেন না। তবে সঠিক কৌশল ও উপস্থাপনার মাধ্যমে ক্রেতাকে পণ্য কেনার বিষয়ে আগ্রহী করা সম্ভব। নিচে এ বিষয়ে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো–
নিজেকে ইতিবাচকভাবে উপস্থাপন করুন
ক্রেতার কেনার আগ্রহ বাড়ে যদি বিক্রেতা তার পরিচিত বা খুব পছন্দের কেউ হয়। এজন্যই টিভিতে নামকরা ব্যক্তিদের দিয়ে পণ্যের প্রচারণা চালানো হয়। ক্রেতার পছন্দসই হওয়ার সত্যিকারের উপায় হলো তার প্রতি আগ্রহী হওয়া। তাই ক্রেতা এবং তার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করুন। কথা বলার সময় ক্রেতার ভালো গুণগুলো জেনে নিন। তার প্রতি সম্মান দেখান। আপনি সত্যিকারের আবেগ দেখালে ক্রেতাও আগ্রহী হবেন।
প্রতিটি কাজে দায়িত্বের পরিচয় দিন
ক্রেতা যদি বুঝতে পারেন আপনার কোনো বিষয়ে ভালো জ্ঞান আর মেধা আছে, তবে আপনার কাছ থেকেই কিনবেন। অনেক উপায়ে আপনার যোগ্যতা আপনি ক্রেতাকে বোঝাতে পারেন। একটি সহজ উপায় হলো নামি কোম্পানির জিনিস বিক্রি করা, যেমন–আইবিএমের পণ্য। আরও ভালো হয় যদি আসলেই আপনি বিশেষজ্ঞ হয়ে যান। ব্যাপারটা সহজ হবে, যদি আপনি বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারেন।
ক্রেতার ব্যক্তিত্ব ও প্রয়োজন বুঝে আচরণ করুন
আপনি প্রস্তাব দিলেই ক্রেতা রাজি হয়ে যাবেন এমনটা ভাবলে ভুল করবেন। ক্রেতা নিজের অবস্থা পর্যালোচনা করেই আপনার কথায় রাজি হবেন। ক্রেতার সঙ্গে কথা বলার সময় তাদের বক্তব্য খেয়াল করে তার পরিচয় সম্পর্কে সচেতন হন। এরপর আপনার পণ্য আর ক্রেতার পরিচয়ের মধ্যে মিল খুঁজে বের করুন।
আরো পড়ুন: জনবল নিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন লাখের উপর
দ্রুত আপনার অফার শেষ করুন
যে অফার আকর্ষণীয় এবং দ্রুত শেষ হয়ে যায় সেগুলোকে ক্রেতা বেশি মূল্যায়ন করেন। ‘সীমিত সময়ের জন্য’ কথাটা ব্যবহার করা হয়, কারণ এতে কাজ হয়। একই অফার সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকলেও সমস্যা হয় না। ক্রেতা দেরি করলে কী পরিমাণ লস হবে–অন্যের সঙ্গে আলোচনা করার সময় এ ব্যাপারটি তুলে ধরতে হবে।
ক্রেতার আশপাশের মানুষের সঙ্গে পরিচিত হন
ক্রেতা তখনই পণ্যের প্রতি আকর্ষণ অনুভব করেন যখন দেখেন তার মতো লোকেরাই এই পণ্য কিনছেন। এজন্য টিভিতে দেখবেন সব সময় টার্গেট করা ক্রেতাদের মতো লোকদেরই দেখাবে। যেহেতু ব্যবসায়ও একই নীতি, তাই অনেক কোম্পানি কেস স্টাডি আর রেফারেন্স দেখায় তাদের ওয়েবসাইটে। সবচেয়ে সহজ হয় যদি, একজন ক্রেতা যিনি নিজে সন্তুষ্ট, তিনি নিজে থেকেই মানুষকে আপনার ব্যাপারে রেফার করেন।
ক্রেতার জন্য কিছু করুন
মানুষ যার কাছে উপকৃত হয়, তার প্রতি এক ধরনের টান অনুভব করে। যেমন–চ্যারিটির পরিমাণ দ্বিগুণ হয়ে যায় যখন উপহার পাঠানো হয়। ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ক্রেতাকে, ক্রেতা জোগাড় করে দেন। যেমন–যখন কেউ কোনো পত্রিকায় লেখালেখি করেন এবং সম্পাদককে সম্ভাব্য বিজ্ঞাপনদাতাদের একটা লিস্ট দেন তখন তার লেখা ছাপানোর সম্ভাবনা বেড়ে যাবে। কখনো কখনো শুধু মানুষের উপকার করার জন্য এগিয়ে যান। ক্রেতা সহজেই এটা বুঝতে পারবেন এবং সাড়া দেবেন।
তারেক/