হলিউডের অন্যতম ধনী অভিনেতা ডোয়াইন জনসন। যিনি ‘দ্য রক’ নামেই বেশি পরিচিত। তবে অভিনেতা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। হতে চেয়েছিলেন একজন সফল ফুটবলার। কিন্তু সেই ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়েই অভিনয়কে বেছে নেন তিনি।
ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তুমুল টান ছিল তার। মিয়ামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্বদ্যিালয় টিমেও খেলতেন তিনি। ১৯৯১ সালে তার দল জাতীয় চ্যাম্পিয়ন শিপের শিরোপা জয়। বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে ফুটবলের প্রতিই পূর্ণ মনোযোগ দেন এই তারকা। ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যোগ দেন কানাডার ফুটবল লিগে।
তিনি আশাবাদী ছিলেন আমেরিকান ন্যাশনাল লিগে জায়গা পাবেন। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন জনসন। আর এই ব্যর্থতাই তাকে বাবা-দাদাদের পেশায় নিয়ে আসে। তার রক্তে রয়েছে রেসলিং। বাবা রকি ছিলেন রেসলিং ‘সোল ম্যান’ এবং দাদা মাইভিয়া ছিলেন ‘লিজেন্ড’। তারপর আত্মবিশ্বাসী ও মোহনীয় সব অভিনয়ে জনসন রেসলিংয়ে এক অনন্য শিল্পে নিয়ে যান। তৈরি করেন নতুন এক ইতিহাস।
রক বলেন, ‘ফুটবলার হওয়ার স্বপ্ন সত্যি না হওয়ায় এখন আনন্দ হয়। জীবনে অনেক সময় এমন ব্যর্থতা আমাদের সত্যিকারের জায়গা চিনিয়ে দেয়।’
রেসলিং থেকে এরপর তিনি টিভি সিরিজে আসেন, সেখানেও পান সফলতা। ২০০১ সালে হলিউডে পাড়ি জমান জনসন। এরপর করেছেন ৩০টিরও বেশি ব্যবসাসফল সিনেমা। বেশ কয়েকবার হয়েছেন পৃথিবীর ধনী অভিনেতা।
হাসান