ভুটানে প্রথমবারের মত পশ্চিমা শিল্পী হিসেবে কনসার্ট করবেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী এড শিরান।
২৪ জানুয়ারি ব্রিটিশ এ গায়ক-গীতিকার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পারফর্ম করবেন।
কনসার্টের ঘোষণা দিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে শিরান বলেছেন 'কুজুজাম্পোলা' (হ্যালো) ভুটান ।
তিনি আরও বলেন, আমি ভুটান সম্পর্কে বিস্ময়কর- বিস্ময়কর জিনিস শুনেছি।
এর আগে, চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল ২০১১ সালে রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমার বিয়ের সরাসরি সম্প্রচার।
ভুটানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ১৫ হাজার ধারণক্ষমতার চাংলিমিথাং স্টেডিয়ামে আয়োজিত এড শিরানের কনসার্টের প্রায় ৯০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।
থিম্পুতে পারফরম্যান্সের পরে, শিরান ভারত এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহরে সফর করবে। সূত্র: সিএনএন
মেহেদী