জামালপুরে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ‘দ্যা চাচ্চুস গ্রুপ’এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও কনর্সাটের আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) জামালপুর অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় ব্যান্ড ছাড়াও গান গাইবেন জনপ্রিয় সংগীত তারকা মাইনুল আহসান (নোবেল) এবং সাইফ শুভ।
এরই মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যার সব আয়োজন সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্য রেদোয়ান খন্দকার মাহিন বলেন, আমরা ‘দ্যা চাচ্চুস গ্রুপ’এর আয়োজনে ৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে এই কর্নসাটটির আয়োজন করেছি। এই কনসার্টটে আমরা জামালপুরবাসীর জন্য জনপ্রিয় সংগীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে প্রথমবারের মতো উপহার দিচ্ছি। এ ছাড়াও জামালপুরের সন্তান কণ্ঠশিল্পী সাইফ শুভ-সহ আরও দুইটি জনপ্রিয় ব্যান্ড ‘দ্যা ইর্টারনাল’ এবং ব্যান্ড ‘সময়’ পারর্ফম করবে।
সবার জন্য কনসার্টের গেট দুপুর ৩টায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
কনসার্টে ছেলে-মেয়েদের জন্য আলাদা ব্যাবস্থা করা হয়েছে। কনসার্টে দর্শক-শ্রোতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে সংগীত শিল্পী সাইফ শুভ বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান সারা বাংলাদেশের তারুণ্যের জয়গানের ইতিহাস। ৩৬ জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। জামালপুর আমার জন্মস্থান, সেখানকার সবাই আমার অতি পরিচিত এবং ভীষণ আপন। এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আশাকরি দারুণ কিছু হবে। সবাইকে সুন্দর একটি মিউজিক্যাল মোমেন্ট উপহার দিতে পারব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সাফায়াত বিন আবেদিন তুর্য বলেন, আয়োজনে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ‘দ্যা চাচ্চুস গ্রুপ’ একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। অনুষ্ঠানটি আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়কে তুলে ধরবে।
অমিয়/