সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এরই মধ্যে সিনেমাটির লুক এবং গান নজর কেড়েছে দর্শক শ্রোতাদের। এম রাহিম পরিচালিত সিনেমাটি আসছে রোজা ঈদেই মুক্তি পাবে। ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও বড় পরিসরে মুক্তি পাবে বলে জানা গেছে। আগামী ২৫ এপ্রিল বিশ্বের নানা দেশে মুক্তি পাবে ‘জংলি’। সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির এ তথ্য জানানো হয়েছে।
সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন ও ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।
উল্লেখ্য, এরই মধ্যে ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার ও গান প্রকাশ পেয়েছে। ‘জনম জনম’ শিরোনামে প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। সিয়াম আহমেদের লুক সবার নজর কেড়েছে।
কলি