ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে দেশে ফের ভূমিকম্প অনুভূত আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬ সরকারের এই বাজেট ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট রাজনৈতিক চমকবাজি ছাড়া আর কিছু নয়: জাসদ ক্রিকেটার নাসির-তামিমাকে খালাস দেওয়ার পেছনে বিচারকের পর্যবেক্ষণ জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা বাজেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ: ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা আইসিটিতে লক্ষ্য জিডিপির ১০ শতাংশ, স্টার্টআপে বিশেষ গুরুত্ব ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয় মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের বাস্তবতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী ফল উৎসব দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত যাদের পাশে বসলে দুঃখ কমে, শান্তি বাড়ে বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি খরচ বাড়লে বিপাকে পড়বে সাধারণ জনগণ পরিবহন খাতের বরাদ্দে বড় কাটছাঁট, কমল ৪ বিভাগেরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাঁশি হাতে থাকছেন ব্রাজিলের উইল্টন সাম্পাইও টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিউ ইয়র্কে বিশেষ সম্মাননা পেলে ও অঁরিকে নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১
Nagad desktop

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় ‘জেনারেল ওসমানী’, সোহরাওয়ার্দীতে অ্যাক্রোবেটিক শো

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় ‘জেনারেল ওসমানী’, সোহরাওয়ার্দীতে অ্যাক্রোবেটিক শো
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’। স্বাধীনতার গৌরবময় এই সময়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হবে দেশের লাখো বীর শহীদকে। মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জিত স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজনে সাজানো হয়েছে এবারের উৎসব।

উৎসবের প্রথম দিন আজ (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পালাকার ঋজু লক্ষ্মী অবরোধের রচনায় এবং শামীম খন্দকারের নির্দেশনায় প্রযোজিত এই যাত্রাপালায় মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনালোচিত, অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নাট্যরূপে উপস্থাপিত হবে। দর্শকদের সামনে উঠে আসবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জীবন ও নেতৃত্বের নানা দিক।

এদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে দর্শকপ্রিয় ‘অ্যাক্রোবেটিক শো’। শারীরিক নৈপুণ্য, শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিক কোরিওগ্রাফির সমন্বয়ে এই পরিবেশনা দর্শকদের জন্য এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা এনে দেবে।

বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘বিজয় দিবস কনসার্ট’। কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা—সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টঙের গান, আফটারম্যাথ, ইলা লালালালা, ফিরোজ জং ও এফ মাইনর। সুর ও সংগীতের মেলবন্ধনে অনুরণিত হবে একাত্তরের চেতনা ও দেশপ্রেমের গান। একই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয় দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। উৎসবের সব আয়োজনই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। দেশের বিভিন্ন প্রান্তের নিবন্ধিত যাত্রা দলগুলোর অংশগ্রহণে এই প্রদর্শনী শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

/আরটি 

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১০ পিএম
স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। সিনেমা নির্মাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় উৎসর্গ করে এই আমেরিকান পরিচালক গড়ে তুলেছেন এক বিশাল চলচ্চিত্র সাম্রাজ্য। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই।

এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, সারা বিশ্বের দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরোজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা।

দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিয়েছেন। দ্য ফ্যাবেলম্যানস-এ তিনি নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন আর ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে ক্ল্যাসিক মিউজিককে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার তিনি ফিরে এসেছেন তাঁর সেই পুরোনো পরিচিত ময়দানে, যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে। ‘ডিসক্লোজার ডে’র কাহিনী পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত। এ ধরনের কাহিনী স্পিলবার্গের জন্য নতুন নয়; বরং তাঁর চলচ্চিত্রজীবনের অন্যতম শক্তিশালী অধ্যায়ই গড়ে উঠেছে এই ধারার ওপর। 

‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব থার্ড কাইন্ড’ বা ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এ তিনি অজানা জগৎকে মানুষের আবেগের সঙ্গে যুক্ত করেছেন। এ ছবিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায়, যাঁর সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ ইতিমধ্যে ঘটেছে। অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এ কাজ করেছেন।

সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা। প্রথম প্রতিক্রিয়ায় অনেকেই এটিকে ‘গত ২০ বছরে স্পিলবার্গের সেরা সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, ধাওয়া-পাল্টাধাওয়া, রহস্য ও প্রেমের এ টান টান মিশ্রণটি স্পিলবার্গের চিরচেনা জাদুতে ভরপুর এ সিনেমা। পাশাপাশি মূল তারকা এমিলি ব্লান্ট তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন বলে প্রশংসা পেয়েছেন। স্পিলবার্গ মনে করেন, এই সিনেমাটি দর্শকদের মনে মহাবিশ্ব সম্পর্কে নতুন অনেক প্রশ্নের জন্ম দিবে। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে কৌতূহলী স্পিলবার্গের কথায়, ‘আমি বিশ্বাস করি এই মুভিটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’ 

সবমিলিয়ে সিনেমাটি নিয়ে সকলের প্রত্যাশা রীতিমত আকাশচুম্বী। এখন শুধু দেখার অপেক্ষা- এই প্রত্যাশা কতখানি ছাড়িয়ে যায়।

/এসএল

প্রেমে পড়েছেন প্রভা!

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
প্রেমে পড়েছেন প্রভা!

মডেল ও ন্যাটাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি আবার নতুন করে প্রেমে পড়েছেন!

বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন প্রভা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যার প্রতি মুহূর্তের স্থিরচিত্র তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখানকার পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

তেমনি কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন এ অভিনেত্রী, তবে এরমধ্যে একটি ছবি একটু বিশেষভাবে নেটিজেনদের নজরে এসেছে। যেখানে দেখা গেছে, হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন প্রভা। আর সেই বেলুনে লেখা- 'আই লাভ ইউ'। আর এতেই শুরু হয়েছে আলোচনা।

ভক্তদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। 

ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিকমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ। এ ছাড়াও অভিনেত্রীর সর্বশেষ পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে দুটি খাবারের প্লেট নিয়ে বসে থাকতে। ছবিতে প্রভাকে দেখা গেলেও, অন্য প্লেটটি কার বা সঙ্গে কে আছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। ক্যাপশনে শুধু অভিনেত্রী লিখেছেন, 'লাঞ্চ করেছেন'? সাম্প্রতিক সময়ের তার এই ইঙ্গিতপূর্ণ পোস্টগুলোই নতুন প্রেমের গুঞ্জনের কথা মনে করিয়ে দিচ্ছে তার ভক্তদের। 

প্রসঙ্গত, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ২০১৪ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।

/এসএল

শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম
শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২৭ বছর আগে। তবে অভিনেত্রী পরিচয়ের আগে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিমু; মুম্বাইয়ে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং অনুষ্ঠিত হয়েছিল।

মাধুরী দীক্ষিত-শাহরুখ খান অভিনীত ‘আনজাম’ সিনেমায় শাহরুখ খানের চরিত্র বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখানো হয়েছিল, সেখানেই সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আনজাম’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘বাড়ি মুশকিল হ্যায়’ গানেও এই বাড়িটি দেখানো হয়। এই চমকপ্রদ তথ্যটি সম্প্রতি সুমাইয়া শিমু শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। 

শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রথবারের মত পডকাস্টে অতিথি হয়ে এসে সুমাইয়া শিমু বলেন, বড় পর্দায় তাকে একবারই দেখা গিয়েছিল। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে। 

পরবর্তীতে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমন সহ আরো একাধিক চলচ্চিত্র নির্মাতা মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলেও সে সময় টিভি নাটকে ব্যস্ততার কারণে চলচ্চিত্র জগতে পা রাখেননি সুমাইয়া শিমু। পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে না বলা অনেক বিস্ময়কর তথ্য সুমাইয়া শিমু শেয়ার করেছেন পডকাস্টে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমটি 

 

‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

‘মালিক’ সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আগামী ১২ জুন তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’র প্রিমিয়ার শো। আয়োজনের দায়িত্বে রয়েছে বংগোজ ফিল্মস। এছাড়া মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।

প্রিমিয়ার শোগুলোতে দর্শকদের সঙ্গে সরাসরি সিনেমা উপভোগ করবেন এই অভিনেতা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন নতুন প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনী।

অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’

তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া পেলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

/এসএল

সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা
ছবি: সংগৃহীত

বর্ষার আগমনী বার্তার মধ্যেই সুরের মায়াজালে জড়াতে শুরু করেছে রাজধানী ঢাকা। শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উৎসব 'ফেত দ্য লা মিউজিক ২০২৬'।

বুধবার (১০ জুন) থেকে শুরু হওয়া এ উৎসবে সুরের মূর্ছনা ছড়াচ্ছেন বাংলাদেশ, ফ্রান্স, ব্রাজিল ও ফিনল্যান্ডের শিল্পীরা। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা (এএফডি) তাদের সহযোগী সাংস্কৃতিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে, যা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, সাংস্কৃতিক বিনিময় ও সৃজনশীল অনুসন্ধানের চেতনাকে কেন্দ্র করে এবারের সুরের আড্ডাকে সাজানো হয়েছে। চার দিনের এ আয়োজনে কর্মশালা, লাইভ পারফরম্যান্স এবং সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দর্শক-শ্রোতারা সমসাময়িক বৈশ্বিক সংগীতধারার এক অনন্য অভিজ্ঞতা পাবেন।

রাজধানীর গুলশানের ‘বাটারনোট–আ জ্যাজ ক্যাফেতে’ বুধবার বিকেলে ইলেকট্রনিক মিউজিক কর্মশালার মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। ফরাসি সংগীতশিল্পী ও পারকাশনবাদক সুভাষ ধুনুচন্দ এই কর্মশালা পরিচালনা করেন।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দর্শকদের জন্য থাকছে বিশেষ কনসার্ট ‘বসা ও সোলেই কুশঁ’। এতে পারফর্ম করবেন ফিনল্যান্ডের মিরভা তুলিয়া, ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের ইমরান আহমেদ, তৌফিক আরিফিন ও তানভীর হক। বোসা নোভার মনোমুগ্ধকর সুর ও ছন্দের মাধ্যমে সেখানে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক সংলাপ।

অন্যদিকে ধানমন্ডির গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তবলাট্রনিক’। সুভাষ ধুনুচন্দের লাইভ পারফরম্যান্সে তবলা, পারকাশন এবং ইলেকট্রনিক প্রোগ্রামিংয়ের সমন্বয়ে ঐতিহ্য ও প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন দেখার অপেক্ষায় আছেন শ্রোতারা।

উৎসবে শুক্রবারের মূল আকর্ষণ অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী ও শিক্ষকদের সংগীত উদ্‌যাপন। তাদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি সেদিন ক্যাফে লা ভেরান্দায় গান শোনাবেন তপেশ চক্রবর্তী ও জ্যাজ ব্যান্ড ‘দ্য সোসাইটি’।

আগামী শনিবার উৎসবের শেষ দিনে সমাপনী আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ‘বাংলা ব্রাজিল: দ্য সাউন্ড অব দ্য ইউনিভার্স’। ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের মিঠুন চক্রের এক অনন্য পারকাশন যুগলবন্দির মধ্য দিয়ে পর্দা নামবে চার দেশের শিল্পীদের এই মিলনমেলার।

জয়ন্ত সাহা/নাঈম