কোভিড মহামারির মাত্র পাঁচ বছরের মধ্যেই নতুন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই শ্বাসনালিজনিত সমস্যায় ভুগছেন।
সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চাপে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, হাসপাতালগুলোর মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমন পরিস্থিতি চলতে থাকলে দেশটিতে আবারও জরুরি অবস্থা জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসকদের মতে, এইচএমপিভি ভাইরাস অনেকটা কোভিড-১৯-এর মতোই।
শুক্রবার (৩ জানুয়ারি) নিউমোনিয়াসহ বেশ কিছু রোগের পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে কার্যক্রম ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ কার্যক্রমের মাধ্যমে কোভিড-১৯-এর মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।
এদিকে চীনের ন্যাশনাল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন এই ভাইরাসটির পরীক্ষাগার তৈরি করছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসি ক্যামেরা।
গত ১৬ থেকে ২২ ডিসেম্বর দেশটিতে শ্বাসনালিজনিত অসুখ বেড়েছে। দেশটির উত্তরাঞ্চলের প্রদেশগুলোর ১৪ বছরের চেয়ে ছোট শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।
শীত ও বসন্তে এই সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসক কান বিয়াও।
নতুন এই ভাইরাসের চিকিৎসায় নির্বিচারে ওষুধ সেবন করার বিপক্ষে এই চিকিৎসক। সূত্র: এনডিটিভি
নাইমুর/পপি/