পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে ওঠার জন্য গত এক দশকে ফি বাড়ানো না হলেও এবার পর্বতারোহীদের রেজিস্ট্রেশন ফি শীঘ্রই বাড়ানো হবে বলে জানিয়েছে নেপাল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেপালের কর্তৃপক্ষ এ তথ্য জানান।
নেপালি কর্তৃপক্ষ জানায়, পর্বতে ওঠার মৌসুমের সময় সর্বোচ্চ ফি নির্ধারণ করা হবে। এ বছরের সেপ্টেম্বর থেকে এভারেস্টের চূড়ায় ওঠার রেজিস্ট্রেশন ফি ধরা হবে ১৫ হাজার ইউএস ডলার।
দেখা গেছে, দীর্ঘদিন ধরে এই ফি ছিল ১১ হাজার ইউএস ডলার। সে হিসাবে এই ফি ৩৬ শতাংশ বাড়ানো হবে।
এছাড়া যারা এভারেস্টের চূড়া বাদে অন্যান্য চূড়ায় উঠতে চাইবেন, তাদের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বরে ফি ধরা হয়েছে তিন হাজার ৫০০ ইউএস ডলার এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থেকে এই ফি থাকবে তিন হাজার ৭৫০ ইউএস ডলার।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক জেনারেল নারায়ণ প্রসাদ রিজমি বলেন, এভারেস্টে ওঠার রেজিস্ট্রেশন ফি দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয়। আমরা এখন এই ফি পরিবর্তন করতে চাই।
অবশ্য রিজমি এটা স্পষ্ট করেননি যে, কীভাবে এই অতিরিক্ত ফি ব্যবহার করা হবে।
নেপালের অর্থনীতিতে হিমালয়ে ভ্রমণে আসা এবং পর্বত আরোহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র: বিবিসি
সুমন/