মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে তিক্ত সাক্ষাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্রিটেন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
শনিবার (১ মার্চ) লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানায় স্টারমার। রবিবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
গত শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতি ট্রাম্পের যে সমর্থন রয়েছে তা প্রত্যাহারের হুমকি দেন। এই হুমকি এমন এক সময়ে দেওয়া হলো যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রায় তিন বছর অতিক্রম করেছে। এই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
লন্ডনে পৌঁছানোর পর জেলেনস্কি স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে আলোচনা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই সড়কে আপনি যে সমর্থন পেয়েছেন, তা হলো যুক্তরাজ্যের জনগণের ভালোবাসা এবং আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’
জেলেনস্কি পরে এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, তিনি ও স্টারমার ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা করেছেন। তাদের আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা এবং যুদ্ধ শেষ করার মতো বিষয়গুলো উঠে এসেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, জেলেনস্কিকে দুঃখ প্রকাশ করতে হবে। তবে জেলেনস্কি তা করবেন না বলে জানিয়েছেন এবং তবে তিনি কিছুটা অনুশোচনা জানান। সূত্র: রয়টার্স
তাওফিক/