লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসের বিগ বেনের এলিজাবেথ টাওয়ারে উঠে ব্রিটেনে আইন ভেঙে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) এই ব্যক্তি এলিজাবেথ টাওয়ারের চূড়ায় উঠে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। ১৬ ঘণ্টা পর তাকে নামিয়ে হেফাজতে নেয় লন্ডন পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তি বিগ বেনের চূড়া থেকে ফিলিস্তিনের একটি পতাকা ওড়াচ্ছিলেন এবং ‘ফিলিস্তিনকে মুক্ত কর’ বলে চিৎকার করছিলেন।
মেট্রোপলিটান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঝুঁকি কমাতে লন্ডন দমকল বাহিনীসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত এই ঘটনাটির সমাধান করা হয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, জরুরি সহায়তা দল একটি ক্রেন ব্যবহার করে ওই ব্যক্তির সঙ্গে আলোচনা করেন।
এর আগে তিনি জানান, তিনি নিজের মর্জি মোতাবেক নিচে নামবেন।
এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। একইসঙ্গে পার্লামেন্টে দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয়।
তবে পুলিশ জানায়য়েছে, ওই ব্যক্তির আটকের পর সব রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়। সূত্র: রয়টার্স
দিনা/অমিয়/