যুক্তরাষ্ট্রের বাজারে ডিমের ভয়াবহ সংকটের কারণে দেশটির অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, ‘চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কিনতে পারবেন না।’
এই সংকটের জন্য বার্ড ফ্লু মহামারিকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্পের ব্যাপক ক্ষতি করে। এ পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা যাওয়ার পর ডিমের সংকট দেখা দেয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রায় ৬৫ শতাংশ বাড়ে। আশঙ্কা আছে, চলতি বছর আরও ৪১ শতাংশ বাড়তে পারে।
এদিকে ঊর্ধ্বমুখী ডিমের বাজার সামলাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল ডিম আমদানির পরিকল্পনা করে দেশটি। এ ছাড়া দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, আরও কয়েকটি দেশের সঙ্গেও ডিম আমদানির বিষয়ে আলোচনা চলে।
বিদেশ থেকে ডিম আমদানি ছাড়াও ডিমের দাম কমানোর জন্য ট্রাম্প প্রশাসন ১ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করে। খামারে ফ্লুজাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। এছাড়া ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার, কৃষকদের আর্থিক সহায়তায় দেওয়া হয় ৪০০ মিলিয়ন ডলার। সূত্র: বিবিসি
দিনা/