যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিধ্বস্ত এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান স্থল ও বিমান হামলার মাঝেই মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজায় গেছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। তবে এই সফরের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন।’
হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তির অবসান ঘটিয়ে গত ১৮ মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে আইডিএফ। আর এই অভিযানে গাজায় এক হাজারের বেশি মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হন। রেহাই পাচ্ছে না উপত্যকার হাসপাতালও।
নতুন অভিযানে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করায় প্রাণ বাঁচাতে গাজার হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন।
এদিকে, ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। চুক্তির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেয় ইসরায়েল।
যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, ইসরায়েল হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দিলেও; তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এদিকে, ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। চুক্তির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছিল ইসরায়েল।
যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দিলেও; তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
দিনা/