যুক্তরাষ্ট্রের ফাস্ট-ফুড চেইন কেএফসির বেশ কয়েকটি আউটলেটে হামলা চালানোয় পাকিস্তানে ১৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফিলিস্তিনপন্থি বিক্ষোভের সময় গাজায় ইসরায়েলের বর্বরতায় যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে ক্ষুব্ধ হয়ে তারা এসব হামলা চালায়।
শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশবার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ইসলামাবাদ, করাচি, লাহোরসহ বড় শহরগুলোতে কেএফসির অন্তত ১১টি আউটলেটে হামলার ঘটনা ঘটে। এঈ হামলার ঘটনায় জড়িত ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কেএফসি এবং এটির মাদার কোম্পানি, ইয়ুম ব্র্যান্ডস তাদের আউটলেটে হামলার এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জানান, এ সপ্তাহে অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি কেএফসির এক কর্মীকে গুলি করে হত্যা করে। এসময় কোনো বিক্ষোভ না চললেও কেএফসির এই কর্মীকে কেন হত্যা করা হয় সেটির কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
অন্যদিকে লাহোর পুলিশ জানায়, বর্তমানে কেএফসির ২৭টি আউটলেটে নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে পাকিস্তানের ইসলামপন্থি ধর্মীয় দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি)মুখপাত্র রেহান মোহসিন বলেন, তারা মুসলিমদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। কিন্তু কেএফসির বাইরে কোনো ধরনের বিক্ষোভের ডাক দেননি। সূত্র: রয়টার্স
দিনা