ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চণ্ডীগড় প্রশাসন সতর্কতা জারি করে জানায়,বিমান বাহিনী স্টেশন থেকে পাকিস্তানের সম্ভাব্য আক্রমণের বিষয়ে একটি আকাশ সতর্কবার্তা পাওয়া গেছে। প্রায় এক ঘন্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
শুক্রবার ( ৯ মে) প্রশাসনের এক সরকারি বিবৃতিতে বলা চণ্ডীগড় প্রশাসন বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানায়।
এই বিবৃতিতে বলা হয়, ‘বিমান বাহিনী স্টেশন থেকে পাকিস্তানের সম্ভাব্য হামলার বিষয়ে একটি আকাশ সতর্ক বার্তা পাওয়া গেছে। একারণে সাইরেন বাজানো হচ্ছে। সকলকে ঘরের ভিতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।‘
চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী হিসেবে কাজ। পার্শ্ববর্তী জেলাগুলোর কর্তৃপক্ষও এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পঞ্চকুলা জেলা প্রশাসন একই রকম সাইরেন বাজিয়ে মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়।
ইতিমধ্যে, চণ্ডীগড় সীমান্তবর্তী পাঞ্জাবের মোহালি জেলার কর্মকর্তারা আশেপাশের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেন।
এছাড়া এই বিবৃতিতে,’অতিরিক্ত প্রয়োজন না হলে বাইরে বেরোনো এড়িয়ে চলতে বলা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার এবং বারান্দা, ছাদ এবং খোলা জায়গা থেকে দূরে থাকার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে’ জরুরি পরিস্থিতিতে জনসাধারণকে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য বলা হয়।‘ সূত্র :দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডিটিভি
সুলতানা দিনা/