ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির জন্য।
দুতার্তে ক্ষমতায় থাকাকালে ওই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মাদক কারবারি, মাদকাসক্ত ও অন্যদের কোনো বিচার ছাড়াই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। বর্তমানে দুতার্তের বয়স ৮০ বছর।
আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়ে নিয়াংয়ের স্বাক্ষর করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির নেপথ্যে দুতার্তের ভূমিকা রয়েছে। দুতার্তে যখন দাভাও শহরের মেয়র ছিলেন, সে সময়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম অভিযোগটি। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ জনকে হত্যায় ‘পরোক্ষ সহ–অপরাধী’ ছিলেন তিনি।
আইসিসির দ্বিতীয় ও তৃতীয় অভিযোগ দুতার্তের প্রেসিডেন্ট থাকার সময়ের, যা যথাক্রমে ১৪ জনকে টার্গেট করে হত্যা ও গ্রাম পরিষ্কার অভিযানের সময় ৪৩ জনকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট। সূত্র: রয়টার্স