যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক ডলারের কয়েনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার পরিকল্পনা করছে। সিএনএনের খবর।
মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্ট থেকে এ ছবি দেখা গেছে। পরে ট্রেজারি অফিসও তা প্রকাশ করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) মার্কিন ট্রেজারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে এক ডলার মূল্যমানের এই কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুদ্রার ছবি প্রকাশের প্রতিক্রিয়ায় মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ একটি পোস্ট লিখেন, " এখানে কোনও মিথ্যে খবর নেই। যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উপলক্ষে প্রেসিডেন্টকে সম্মান জানাতে বানানো প্রথম খসড়াগুলো বাস্তব। যুক্তরাষ্ট্রের সরকারকে বাধাদানকারী শাটডাউন শেষ হলে, শীঘ্রই আরও খসড়া প্রকাশ করা হবে।"
খসড়া ছবিতে ট্রাম্পের প্রোফাইল সামনের দিকে দেখানো হয়েছে, ওপরে "লিবার্টি", নীচে "ইন গড উই ট্রাস্ট" এবং ১৭৭৬ এবং ২০২৬ সালের তারিখ লেখা আছে।
বিপরীত দিকে পেনসিলভানিয়ার বাল্টারে হত্যা প্রচেষ্টার পর ট্রাম্পের মুঠি উঁচিয়ে তোলার বিখ্যাত ছবি, উপরে "ফাইট ফাইট ফাইট ফাইট" লেখা এবং তার মাথার পিছনে একটি আমেরিকান পতাকা উড়ছে।
কয়েনের অন্য পাশে ট্রাম্পকে ভাঁজ করা মুঠো উঁচু অবস্থায় দেখানো হয়েছে, তার পেছনে যুক্তরাষ্ট্রের পতাকা। সেখানে লেখা আছে ‘Fight, fight, fight’, ‘United States of America’ এবং ‘E pluribus unum. ’
ট্রাম্পের আলোচিত এই ছবি তুলেছিলেন এপির সাংবাদিক ইভান ভুচি। ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের ওপর গুলি চালানো হলে তিনি সামান্য আহত হন এবং তার পরই মুষ্টি উঁচিয়ে দৃঢ়তা দেখান। সেই ছবি তখন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল।
অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘উগ্র বামপন্থীদের কারণে সরকার বন্ধ (শাটডাউন) থাকলেও বাস্তবতা স্পষ্ট—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বে আমাদের দেশ ২৫০তম বার্ষিকীতে শক্তিশালী, সমৃদ্ধ এবং আগের চেয়ে আরও ভালো অবস্থায় পৌঁছেছে।’
তিনি আরও বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের সেমিকুইনটেনিয়াল বা অর্ধ ২৫০তম বার্ষিকী উদ্যাপনের জন্য চূড়ান্ত ১ ডলারের কয়েনের ডিজাইন এখনো নির্বাচিত হয়নি, এই প্রথম খসড়া আমাদের দেশ ও গণতন্ত্রের টেকসই আত্মার প্রতিফলন।’
এদিকে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন সাধারণত জীবিত মানুষের ছবি মুদ্রায় প্রদর্শন করাকে সমর্থন করে না।
এ ছাড়া, ২০২০ সালের ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’, যা বার্ষিক কয়েন মুদ্রণের অনুমোদন দিয়েছিল, তার উল্টো দিকে কোনো মানুষের মাথার ভাস্কর্য বা প্রতিকৃতি রাখার অনুমতি দেয় না।
তবে আমেরিকান নিউমিসম্যাটিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১৯২৬ সালে একমাত্র জীবিত রাষ্ট্রপতি যার ছবি মুদ্রায় স্থান পেয়েছিল তিনি হলেন ক্যালভিন কুলিজ।
সুলতানা দিনা/