দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের ফেনটানিলের ওপর ১০ শতাংশ শুল্ক কমিয়ে দিবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বুসানে ২০১৯ সালের পর প্রথম সামনাসামনি বৈঠক করেছেন।
দুই নেতা গিয়ংজুর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলনের পাশাপাশি এই বৈঠক করেন। ট্রাম্প আরও বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিরোধ ‘সমাধান হয়ে গেছে’।
এ ছাড়া আগামী এপ্রিলে ট্রাম্প চীন সফরে যাবেন বলে জানিয়েছেন তিনি। এর পরবর্তী কোনো সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’
ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখন আরও কিছু বিষয়ে একমত হব।’
শি’র উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাকে এখানে পেয়ে আমরা সম্মানিত, ধন্যবাদ। সূত্র: এএফপি, দ্য হিন্দুস্তান টাইমস
সুমন/