ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
৬০০ ভক্তের যাতায়াত খরচ দেবেন জার্মানির ফুটবলাররা ‘ফিফা বিশ্বের রাজা নয়’ শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আনস্ক্রিপ্টেড ১.০ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাওহিদ-রবিউল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে দেশে ফের ভূমিকম্প অনুভূত আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬ সরকারের এই বাজেট ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট রাজনৈতিক চমকবাজি ছাড়া আর কিছু নয়: জাসদ ক্রিকেটার নাসির-তামিমাকে খালাস দেওয়ার পেছনে বিচারকের পর্যবেক্ষণ জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা বাজেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ: ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা আইসিটিতে লক্ষ্য জিডিপির ১০ শতাংশ, স্টার্টআপে বিশেষ গুরুত্ব ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয় মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের বাস্তবতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী ফল উৎসব দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত যাদের পাশে বসলে দুঃখ কমে, শান্তি বাড়ে
Nagad desktop

মামদানির নাগরিকত্ব বাতিল চান ট্রাম্পের অনুগতরা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
মামদানির নাগরিকত্ব বাতিল চান ট্রাম্পের অনুগতরা
জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন।কিন্তু তার এই বিজয়ের পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতারা তার নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করার সময় মিথ্যা তথ্য দিয়েছেন। তারা বলেছেন, তাদের এই অভিযোগ প্রমাণিত হলে তার (মামদানির) নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বহিষ্কার করা উচিত।

রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস এক বিবৃতিতে বলেন, ‘যদি মামদানি নাগরিকত্বের আবেদনপত্রে মিথ্যা বলে থাকেন, তবে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন না, মেয়র তো দূরের কথা। নিউইয়র্কের মতো একটি মহান শহরকে এমন একজন কমিউনিস্ট চালাতে পারেন না, যিনি সন্ত্রাসবাদী মতাদর্শকে সমর্থন করেন।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের নাগরিকত্ব আইন খুবই স্পষ্ট- যদি কেউ কমিউনিস্ট বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাকে তা প্রকাশ করতে হয়। আমি নিশ্চিত, মামদানি তা করেননি। প্রমাণ মিললে তাকে উগান্ডায় ফেরত পাঠানো উচিত।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য আরেক রিপাবলিকান নেতা ফ্লোরিডার র‍্যান্ডি ফাইন বলেন, ‘তিনি মাত্র আট বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। আমি যা পড়েছি, তাতে মনে হয় না যে তিনি নাগরিকত্ব পাওয়ার শর্ত পূরণ করেছেন।’ যুক্তরাষ্ট্রের নিউজম্যাক্স টিভিকে তিনি এ কথা বলেন। 

তবে যুক্তরাষ্ট্রের তথ্য যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট বলছে, মামদানি সম্পর্কে এমন অভিযোগের কোনো প্রমাণ নেই।

জোহরান মামদানি ১৯৯৮ সালে মাত্র সাত বছর বয়সে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অন্তত পাঁচ বছর বৈধভাবে দেশে বসবাস করতে হয় অথবা যদি তার স্ত্রী বা স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তবে তিন বছরেই আবেদন করা যায়।

আইন অনুযায়ী নাগরিকত্ব বাতিল করা (ডিন্যাচারালাইজেশন) একটি অত্যন্ত বিরল ঘটনা। এটি কেবল আদালতের আদেশে করা সম্ভব এবং সাধারণত নাৎসি সহযোগী বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেই এটি ঘটে। 

অভিবাসন আইন বিশেষজ্ঞ জেরেমি ম্যাককিনি বলেন, ‘সরকারকে প্রমাণ করতে হবে যে কেউ নাগরিকত্ব পাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন এবং সেই তথ্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে তা নাগরিকত্বের সিদ্ধান্ত বদলে দিতে পারত। তবে মামদানির ক্ষেত্রে এমন কোনো প্রমাণ নেই।’

রিপাবলিকানদের এই অভিযোগের সূত্রপাত হয় গত জুনে, যখন ওগলস বিচার বিভাগে চিঠি পাঠিয়ে মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি করেন। তিনি অভিযোগ করেন, মামদানি হয়তো ‘প্রতারণার মাধ্যমে’ নাগরিকত্ব পেয়েছেন। তার যুক্তি ছিল, মামদানি ২০১৭ সালে একটি র‍্যাপ গানে ‘হোলি ল্যান্ড ফাইভ’ নামে এক মুসলিম দাতব্য সংস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। ওই সংস্থার কিছু সদস্য ২০০৮ সালে হামাসকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন, যদিও অনেক আইনজীবী এই মামলার প্রমাণ ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

রিপাবলিকানদের আরেকটি অভিযোগ হলো, মামদানি তার নাগরিকত্বের ফর্মে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (ডিএসএ) সংগঠনের সদস্যপদ উল্লেখ করেননি। তারা দাবি করছেন, এটি একটি কমিউনিস্ট সংগঠন এবং এই তথ্য গোপন করলে তা নাগরিকত্বের নিয়ম লঙ্ঘন হতে পারে। কিন্তু ইতিহাসবিদ হার্ভি ক্লেয়ার বলেন, ‘ডিএসএ কোনো কমিউনিস্ট সংগঠন নয়। এটি গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারায় বিশ্বাস করে, কমিউনিজমের মতো রাষ্ট্রীয় মালিকানার পক্ষে নয়।’

আইনজীবী ম্যাককিনি বলেন, ‘ডিএসএতে সদস্যপদ নাগরিকত্ব পাওয়ার পথে কোনো বাধা নয়। কেউ যদি বৈধ কোনো সংগঠনের সদস্যপদের কথা উল্লেখ নাও করেন, তাতে সমস্যা নেই। এটিকে প্রতারণা বলা যাবে না, যদি সেই তথ্য প্রকাশ করলে নাগরিকত্ব বাতিলের মতো কোনো ফল না হতো।’

নির্বাচন চলার সময়ে মামদানির বিরুদ্ধে ব্যাপক ইসলামবিরোধী প্রচারণা চলে। মুসলিম অধিকার সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ এসব আক্রমণকে ‘বর্ণবাদী ও ইসলামফোবিক’ বলে আখ্যা দেয়। মামদানি নিজেও যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসলামফোবিয়া এখন আমেরিকার রাজনীতির স্বাভাবিক বিষয় হয়ে গেছে। মুসলিমরা এখানে নিজেদের জায়গা পাওয়ার যোগ্য, কিন্তু অনেকে সেটি স্বীকার করতে চায় না।’

এদিকে রিপাবলিকানদের যুব সংগঠন ‘দ্য নিউইয়র্ক রিপাবলিকান ক্লাব’ সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ব্যবহার করে মামদানিকে মেয়র পদে অযোগ্য ঘোষণার আহ্বান জানিয়েছে। তারা বলছে, মামদানি ‘শত্রুপক্ষকে সহায়তা’ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ১৪তম সংশোধনীর এই ধারা কেবল বিদ্রোহ বা যুদ্ধকালীন শত্রুর সহায়তার ক্ষেত্রেই প্রযোজ্য। সরকারের কোনো নীতির সমালোচনা করা বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরোধিতা করা এতে পড়ে না।

আইন বিশেষজ্ঞ ক্যাসান্দ্রা বার্ক রবার্টসন বলেন, ‘মামদানির বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের কোনো মামলা টিকবে বলে মনে হয় না। কিন্তু এই ধরনের হুমকি অভিবাসী সমাজে ভয় সৃষ্টি করতে পারে।’ হফস্ট্রা ইউনিভার্সিটির অধ্যাপক ইরিনা মান্টা জানান, ট্রাম্প প্রশাসনের সময় নাগরিকত্ব বাতিলের মামলা কিছুটা বেড়েছিল, কিন্তু তা এখনো অত্যন্ত বিরল ঘটনা।

আইন অনুযায়ী, যদি কারও নাগরিকত্ব বাতিল করা হয়, তবে তার আগের অভিবাসন অবস্থা ফিরে আসে। মামদানির ক্ষেত্রে তা হবে ‘ল’ফুল পার্মানেন্ট রেসিডেন্ট’ বা বৈধ স্থায়ী বাসিন্দা। কিন্তু তাতে তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারবেন না। তবে আইনবিদদের মতে, এমন ঘটনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া যায়নি যে জোহরান মামদানি নাগরিকত্বের সময় মিথ্যা বলেছেন বা যোগ্যতার মানদণ্ড পূরণ করেননি। সূত্র: বিবিসি

 

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া ‘সেত্তেবেলো’ নামক ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন।

নিহত তিন নাবিককে সনাক্ত করা হয়েছে। তারা হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা বাকি নাবিকদের সঙ্গে একটি স্থিতিশীল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাহিনী ওমান উপকূলে পালাউয়ের পতাকাযুক্ত ওই তেল ট্যাংকারে নিখুঁত নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের তেলের ওপর জারি করা চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে এই হামলা চালানো হয়।

নাবিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় ২৪ জন ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর সরাসরি হামলার মুখে পড়ে।

হামলার ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে সংবাদসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/