ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে দেশে ফের ভূমিকম্প অনুভূত আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬ সরকারের এই বাজেট ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট রাজনৈতিক চমকবাজি ছাড়া আর কিছু নয়: জাসদ ক্রিকেটার নাসির-তামিমাকে খালাস দেওয়ার পেছনে বিচারকের পর্যবেক্ষণ জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা বাজেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ: ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা আইসিটিতে লক্ষ্য জিডিপির ১০ শতাংশ, স্টার্টআপে বিশেষ গুরুত্ব ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপ উন্মাদনা যেন দুর্ঘটনার কারণ না হয় মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের বাস্তবতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী ফল উৎসব দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত যাদের পাশে বসলে দুঃখ কমে, শান্তি বাড়ে বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি খরচ বাড়লে বিপাকে পড়বে সাধারণ জনগণ পরিবহন খাতের বরাদ্দে বড় কাটছাঁট, কমল ৪ বিভাগেরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাঁশি হাতে থাকছেন ব্রাজিলের উইল্টন সাম্পাইও টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিউ ইয়র্কে বিশেষ সম্মাননা পেলে ও অঁরিকে নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১
Nagad desktop

ওয়াশিংটনে সেনা সদস্যদের ওপর হামলার পর অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের আফগানরা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
ওয়াশিংটনে সেনা সদস্যদের ওপর হামলার পর অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের আফগানরা
তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা আফগানদের মার্কিন বিমান বাহিনীর বিমানে করে কাবুল ছাড়তে হুড়োহুড়ির দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের পাশে কাজ করা আফগানদের এক সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তালেবানের চরমপন্থী দমননীতি থেকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রেই তারা আশ্রয় পাবে।

কিন্তু গত মাসে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সেনা সদস্যকে গুলি করা হয়। এই হামলায় একজন সৈন্য প্রাণ হারায় এবং এই হামলাকারী একজন আফগান নাগরিক বলে অভিযোগ রয়েছে।

এরপর থেকে আফগানদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার সেই প্রতিশ্রুতির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। অনেক আফগানই ভয় পাচ্ছেন। সামনে তাদের জন্য কী অপেক্ষা করছে, তা নিয়ে তারা শঙ্কিত।

৩১ বছর বয়সী এক আফগান গ্রিনকার্ডধারী মরিয়ম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সবাই আতঙ্কিত।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ভয় পাচ্ছি যে একজন আফগানের অপরাধের দায়ে সবার বিচার করা হবে।’

ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম (২০) তথাকথিত ওই ‘অ্যামবুশ-ধাঁচের’ হামলায় গুরুতর আহত হয়ে মারা যান। একই ঘটনায় তার সহকর্মী গার্ডসম্যান অ্যান্ড্রু উলফ (২৪) গুরুতর আহত হয়ে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের ২ সদস্য গুলিবিদ্ধ, সন্দেহভাজন ব্যক্তি আফগান নাগরিক

পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আফগানিস্তানসহ ‘তৃতীয় বিশ্বের সব দেশের’ নাগরিকের সব ধরনের অভিবাসন স্থগিত করছেন। 

একই সঙ্গে ট্রাম্প তার প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের দেওয়া আবাসিক অনুমতির বিষয়টি পুনর্বিবেচনাও শুরু করেন। 

এএফপি’র হিসাব অনুযায়ী এতে প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এতে করে আফগানদের আশঙ্কা, তাদের আবার সেই দেশে (আফগানিস্তানে) পাঠিয়ে দেওয়া হতে পারে, যেটি এখন সেই ইসলামপন্থী তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। যাদের পরাজিত করতে তারা এক সময় কাজ করেছিলেন।

মরিয়ম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আমেরিকাতেই আমার ঘর বানিয়েছি এবং এখন এটাই আমার বাড়ি। এখান থেকে এখন আমি কোথায় যাব?’

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষকে ক্ষুব্ধ করার আশঙ্কায় এএফপির সঙ্গে কথা বলা সব আফগান নাগরিকের মতোই মরিয়মও পরিচয় গোপন রাখতে চান।

তিনি আরও বলেন, ‘ঘুমোতে গেলে বুকের ভেতর কেমন যেন একটা শূন্য লাগে, ব্যথা করে।

তিনি বলেন। “আমার মনে হয়, আমি কোথাওই নিজের নই।’

২৭ বছর বয়সী মরিয়ম কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিভিন্ন প্রকল্পে কাজ করেন। তিনি শিক্ষা-সংক্রান্ত উপকরণ তৈরিতে সহায়তা করেন, যেগুলো তার ভাষায় তালেবানকে নেতিবাচকভাবে তুলে ধরত।

আমেরিকান নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী যখন সেখানে ছিল, তখন আফগানিস্তান আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করে এবং নারীরা এমন সব অধিকার পায়, যা তাদের মায়েরা কখনও পাননি।

মরিয়ম বলেন, ‘আমি পড়াশোনা করেছি। আমার দেশ আর নিজের জন্য বড় স্বপ্ন ছিল।’ 

কিন্তু ২০২১ সালের আগস্টে শেষ মার্কিন সেনারা তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়ার পর তালেবান ফের দেশটির দখল নেয়। আমেরিকান কর দাতাদের বিপুল অর্থে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে।

লস অ্যাঞ্জেলেসের বাইরে নিজের বাড়ি থেকে কথাগুলো বলছিলেন মরিয়ম।

পশ্চিমাদের সহায়তাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে— এই আতঙ্কে শত শত হাজার আফগান ওই সময়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠেন।

খান নামের অপর এক ব্যক্তি বলেন, ‘বিমানবন্দরে ঢোকাই ছিল ভীষণ কঠিন।’

তিনি আরও জানান, তার নিজের স্ত্রী যে ক্যালিফোর্নিয়ায় থাকা একজন মার্কিন নাগরিক, এর প্রমাণসহ ডজনখানেক নথি ছাপিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

খান বলেন, ‘আমাদের সঙ্গে বিশুদ্ধ পানি ছিল না, খাবার ছিল না, কিছুই না। চার দিন আমরা সেখানে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘ওই সময়ে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ত।’

বিশ্ববিদ্যালয় ও একটি সরকারি ব্যাংকে কাজ করা খান শেষ পর্যন্ত কাতার হয়ে জার্মানি যান এবং সেখান থেকে নিউ জার্সিতে পৌঁছান। 

সেখানে দুই মাস ধরে তার পটভূমি যাচাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি বলেন, ‘আমরা সত্যিই যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের এখানে আসতে সাহায্য করেছে এবং নতুন করে জীবন গড়তে সুযোগ দিয়েছে।’

খান জানান, ক্যালিফোর্নিয়ার আনাহেইমে তিনি দিন-রাত পরিশ্রম করেছেন, কখনও একসঙ্গে দুইটি কাজও করেছেন। এখন তার নিজের একটি পুরনো গাড়ির ডিলারশিপ আছে।

তিনি একটি ট্রিপ্লেক্স বাড়িও কিনেছেন, যার একটি অংশ ভাড়া দিয়ে আয় করেন। স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি গ্রিনকার্ডও পেয়েছেন।

তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ দিকে নাগরিকত্বের জন্য আবেদন করার কথা ছিল।’

খান আরও বলেন, ‘কিন্তু ওয়াশিংটন ডিসির ঘটনার পর দুর্ভাগ্যজনকভাবে সবকিছু থেমে গেছে। যাদের গ্রিনকার্ড আছে, প্যারোল স্ট্যাটাস আছে বা আশ্রয়ের জন্য আবেদন করেছে— যে যে অবস্থাতেই থাকুক, এই পরিস্থিতিতে সবাই ভয় পাচ্ছে।

খান আরও বলেন, আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু এখন প্রতিদিন সবকিছু আরও কঠিন হয়ে যাচ্ছে, আর স্বপ্নগুলো যেন উল্টো পথে হাঁটছে।

অরেঞ্জ কাউন্টিতে একটি এনজিওতে কাজ করা মরিয়মের চাওয়া খুবই সামান্য ও সাধারণ। তিনি চান যে তার গ্রিনকার্ডের আবেদন যেন আবার এগোয়, আর তার সম্প্রদায়ের সঙ্গে যেন ন্যায্য আচরণ করা হয়।

তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনে যে ব্যক্তি এই কাজটি করেছে, সে আমাদের প্রতিনিধিত্ব করে না।’

তিনি বলেন, ‘আমরা সবাই আমেরিকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাসঘাতক নই। আমরা বেঁচে যাওয়া মানুষ।’ সূত্র: এএফপি

মাহফুজ/

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া ‘সেত্তেবেলো’ নামক ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন।

নিহত তিন নাবিককে সনাক্ত করা হয়েছে। তারা হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা বাকি নাবিকদের সঙ্গে একটি স্থিতিশীল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাহিনী ওমান উপকূলে পালাউয়ের পতাকাযুক্ত ওই তেল ট্যাংকারে নিখুঁত নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের তেলের ওপর জারি করা চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে এই হামলা চালানো হয়।

নাবিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় ২৪ জন ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর সরাসরি হামলার মুখে পড়ে।

হামলার ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে সংবাদসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/