ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো। দুই দেশের মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে। বিবিসির খবর।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া-বলে জানান গুস্তাভো পেদ্রো।
নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের আটকের পর কলম্বিয়া এমন সিদ্ধান্ত সামনে নিলো। কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেদ্রো।
পেত্রো যুক্তরাষ্ট্রের এই অভাবনীয় পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করে জানান, তিনি মনে করেছেন, এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে। বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এসব কথা জানান।
তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেদ্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।
সুলতানা দিনা/