ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম কাস্টমসের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ থাকছে প্রথমবার মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড বিরোধী: আইনমন্ত্রী বাংলা কিউআর: ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত আলিয়ঁসে শুরু  হচ্ছে তিন শিল্পীর ‘ত্রিবন্ধন’ জাকসু ভিপি ও জিএসের ছাত্রত্ব শেষ: পদে বহাল থাকা নিয়ে নতুন সংকট ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
Nagad desktop

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে: কাতার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে: কাতার
ছবি: সংগৃহীত

কাতার জানিয়েছ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার এই সতর্কবার্তা দিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি যে, যেকোনো উত্তেজনা এই অঞ্চলে এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার।

গত বৃহস্পতিবার থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ  শুরু হয়েছে, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেবারের বিপ্লবে শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমননীতি ঠেকাতে ইরানে বিমান হামলার কথা ভাবছেন।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও ইরান থেকে তথ্য আসছে।

ট্রাম্পের বারবার হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা আঘাত করবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে মার্কিন সেনাবাহিনী ও নৌপরিবহনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করেন।

নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে-বিক্ষোভে ৬৪৮ জন নিহত হয়েছেন।

তবে, তারা সতর্ক করে বলেছে, মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, তা ৬ হাজারেরও বেশি।

নাঈম/

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, বা অন্য কথায় বলতে গেলে- পূর্ণমাত্রার যুদ্ধ।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সূত্র: এএফপি

নাঈম/

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা
ছবি: সংগৃহীত

ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

বুধবার (১০ জুন) এ তথ্য জানায় সংস্থাটি।

সংস্থা্র পরিচালক কার্লো বুয়োনটেম্পো সর্বশেষ মাসিক এল নিনো পূর্বাভাস সম্পর্কে বলেন, ‘১ মে থেকে ১ জুন পর্যন্ত সব মডেল কার্যত তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।’

তিনি বলেন, ‘এই পর্যায়ে শক্তিশালী বা সম্ভাব্যভাবে রেকর্ড ভাঙা মাত্রার এল নিনো হওয়ার সম্ভাবনাই বেশি।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় এবং বিশ্বব্যাপী বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে।

সর্বশেষ হালনাগাদে কোপার্নিকাস জানিয়েছে, পূর্বাভাসে অংশগ্রহণকারী বৈশ্বিক আবহাওয়াবিদদের ৭৫ শতাংশ মনে করছেন নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে।

আধুনিক যুগে ১৮৭৭-৭৮ সালে প্রথম বড় এল নিনো রেকর্ড করার পর থেকে ১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৫-১৬ সালে মাত্র তিনবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করে।

নাঈম/

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরান জর্দান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (১০ জুন) হামলা এ ঘটনা ঘটে।

এটি গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের একটি। পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ প্রশ্নের মুখে পড়েছে।

তেহরান থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)’র বরাতে জানা গেছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ‘দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে এবং আল-আজরাক ঘাঁটিতে থাকা এফ-৩৫ যুদ্ধবিমান ঘাঁটি ও মার্কিন কমান্ড সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে দাবি করেছে।

জর্দানের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি জানানো হলে সেখানে বিমান হামলার সতর্ক সাইরেন বাজে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

কুয়েতের সামরিক বাহিনীও জানায়, তারা ‘শত্রুতামূলক আকাশ লক্ষ্যবস্তু’ প্রতিহত করছে, যদিও সরাসরি আক্রমণকারীর নাম উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা
মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেওয়া হবে।

তিনি এক্স-এ লেখেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।’

হামলার সময় ইরানের দক্ষিণ উপকূলে একাধিক বিস্ফোরণের খবরও পাওয়া যায় বলে দেশটির গণমাধ্যম জানায়।

শান্তি আলোচনা অনিশ্চিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে দাবি করেছিলেন, যুদ্ধ শেষ করার আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই সমঝোতা হতে পারে। কিন্তু হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘কঠোর প্রতিক্রিয়া’ দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা
বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা বাড়ছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এ জলপথে কার্যত অবরোধের মতো পরিস্থিতি তৈরি করেছে।

তেলের দামও ওঠানামা করছে। বুধবার দাম কিছুটা বেড়েছে, যদিও আগের দিন সম্ভাব্য চুক্তির আশায় তা কমে গিয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বিদেশি বাহিনীকে হরমুজ এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা সংঘর্ষের ঝুঁকিতে রয়েছে। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা নয়, এটি ইরান ও ওমানের যৌথ এলাকা।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘আমাদের সীমানার কাছাকাছি থাকা বিদেশি বাহিনী সবসময় ঝুঁকিতে থাকবে।’ সূত্র: এএফপি

নাঈম/

ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:২২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সমঝোতায় পৌঁছতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। 

এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চাপে পড়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি শেষ!!! তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে!!!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং ‘দুই-তিন দিনের মধ্যেই’ তা শেষ হতে পারে। বুধবারের বক্তব্য তার সেই অবস্থান থেকে ভিন্ন ইঙ্গিত দিল।

মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী জানায়, সোমবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় প্রতিশোধ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের কমান্ড ও কন্ট্রোল, প্রতিরক্ষা এবং নজরদারি স্টেশনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান বুধবার দাবি করেছে যে তারা জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি

নাঈম/

পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ ৪১ জন মন্ত্রীর মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে থাকছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ত্রাণ ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। 

এছাড়া, যেসব দপ্তর অন্য মন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়নি, সেগুলোর দায়িত্বও মুখ্যমন্ত্রীর কাছেই থাকবে।

গত ৯ মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ব্রিগেড ময়দানে শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পরে ১ জুন আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন।

পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় দপ্তর বণ্টনের পর নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। 

দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর। 

অগ্নিমিত্রা পালের হাতে দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের দায়িত্ব। 

ক্ষুদিরাম টুডুর হাতে দেওয়া হয়েছে আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদরাসা শিক্ষা দপ্তর।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। গত সপ্তাহে নিউ টাউনের রামমন্দিরে পূজা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শারদ্বতের নাম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। এবার সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হলো।

পর্যটন এবং পরিষদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির শঙ্কর ঘোষকে। 

শিল্প ও বাণিজ্য দপ্তরের পাশাপাশি অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়। 

অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে।

জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব। 

স্কুলশিক্ষা, আবাসন, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মণকে।

বীরভূমের প্রবীণ বিজেপি নেতা দুধকুমার মণ্ডল হয়েছেন কৃষিমন্ত্রী। অর্জুন সিংহ পেয়েছেন শ্রম ও পরিবহণ দপ্তরের দায়িত্ব। মনোজ ওরাওঁকে বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ত দপ্তরের দায়িত্ব পেয়েছেন অজয় পোদ্দার। গৌরীশঙ্কর ঘোষের হাতে দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি উন্নয়ন, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দপ্তর।

তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দপ্তরের দায়িত্ব পেয়েছেন কল্যাণ চক্রবর্তী। অরূপকুমার দাস হয়েছেন সেচ ও জলপথ মন্ত্রী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের দায়িত্ব

গত ১ জুন শপথ নেওয়া তিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মধ্যেও দপ্তর বণ্টন করা হয়েছে।

মালতি রাভা রায়কে নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি এবং প্রকল্প পর্যবেক্ষণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজেশ মাহাতো হয়েছেন প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণ এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব।

প্রতিমন্ত্রীদের দপ্তর

নবান্ন ১৯ জন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের তালিকাও প্রকাশ করেছে।

জুয়েল মুর্মুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। হরেকৃষ্ণ বেরা হয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দময় বর্মণ।

কলিতা মাজিকে আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী এবং সুমনা সরকারকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর অধীন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশাল লামা।

এছাড়া অশোক দিন্ডাকে কৃষি বিপণন, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

অমিয়/