যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে আটকেপড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে চলাচলে সহায়তা করার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যে অভিযান শুরু করেছিল, এক দিন পর তা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, ওই অভিযান ‘অল্প সময়ের জন্য’ স্থগিত থাকবে।
ট্রাম্প জানান, একদিন আগে শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম অভিযানটি ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে বন্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘বিরাট অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে বিজয় হিসেবে বর্ণনা করে বলছে, এই স্থগিতাদেশ প্রমাণ করে, গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দিতে ‘অনবরত ব্যর্থ’ হওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।
এমন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঘোষণাটি এল, যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানে প্রাথমিক মার্কিন-ইসরায়েলের হামলা শেষ হয়েছে। কারণ অপারেশন এপিক ফিউরি লক্ষ্য অর্জন করতে পেরেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ‘পাকিস্তানের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত’ নিয়েছেন তিনি।
তবে তিনি এটিও স্পষ্ট করে দেন যে, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। সূত্র: বিবিসি বাংলা
অমিয়/