ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের
Nagad desktop

নারী নির্যাতন-ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ চলছেই

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
নারী নির্যাতন-ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ চলছেই
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও রাহাজানির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী সারা দেশের মানুষ।

সোমবার (১০ মার্চ) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ-আলোচনা সভায় আশঙ্কা প্রকাশ করে তারা বলেছেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে অপরাধের মাত্রা বাড়বে। এতে করে নারীদের চলাফেরা সংকুচিত হয়ে পড়বে। কন্যাশিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, যার প্রভাব হবে সুদূরপ্রসারী। 

ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে

ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার হাইকোর্টের গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি থেকে আসা হাজারের বেশি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। আমাদের বোনের ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘২০২০ সালে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষণ বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকারকে ধর্ষণ প্রতিহতে আইন কঠোর করতে ছাত্রদল আহ্বান জানাচ্ছে।’
 
উত্তাল ঢাবি ক্যাম্পাস 

নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গতকাল দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানানো হয়। এ ছাড়া অপরাজেয় বাংলা, কার্জন হল এলাকা, শহিদ মিনারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিক্ষোভকারীরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি করেন। ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘আমরা ধর্ষকদের কোনো বিচার হতে দেখছি না। আমরা ধর্ষকদের এমন বিচার চাই, যাতে কেউ ধর্ষণের কথা চিন্তাও না করে। আমার বাড়ির মা-বোন বাইরে গিয়েও নিরাপদ থাকবেন এমন নিশ্চয়তা আমরা চাই।’ অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ‘আমরা উন্মুক্ত স্থানে ধর্ষকদের ফাঁসি চাচ্ছি।’
 
ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি শামীমা তাসনীম। তিনি বলেন, ‘যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।’ 

বিদ্যমান ব্যবস্থা নারীর প্রতি সহিংসতা বন্ধে যথেষ্ট নয়: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ কথা বলেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়জী, মুফতি মোস্তফা কামাল, মাওলানা লোকমান হোসেন জাফরীসহ আরও অনেকে। তারা বলেন, ‘ইসলামি শরিয়াহ মোতাবেক জেনা-ব্যভিচার ও ধর্ষণের শাস্তি নিশ্চিত করা গেলে এবং তা প্রকাশ্যে দ্রুত কার্যকর করলে দেশে নারীর প্রতি সহিংসতা মূহূর্তেই বন্ধ হয়ে যাবে।’ 

ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা পার পেয়ে যাবে, আশঙ্কা মানবাধিকার কর্মীদের

দেশজুড়ে নারী নিপীড়নের নানা ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে অপরাধীরা পার পেয়ে যাবে ও অন্যরা অপরাধ করতে উৎসাহিত হবে। নারীর প্রতি সহিংসতার মাত্রা কমিয়ে আনতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। গতকাল রাজধানীর মিরপুরের আলোক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘নেতৃত্ব ও ক্ষমতায়নের পথে নারীদের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় মানবাধিকারকর্মীরা এই মন্তব্য করেন। 

স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আইন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। আমরা পর্যবেক্ষণ করব এই কথার বাস্তবায়ন কতটুকু হয়। কারণ আমরা কয়েক দিন আগে দেখেছি, শিশু ধর্ষণের দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসেছে। ন্যায়বিচার নিশ্চিত না করা গেলে অপরাধীরা পার পেয়ে যাবে, তারা আরও অনেক অপরাধ করতে উৎসাহ পাবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে পুরুষদের সম্পৃক্ত করে ভাবা হয়নি তেমন একটা। গবেষণার মাধ্যমে ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

তদন্ত কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ: মাওলানা ইউনুস আহমেদ

ধর্ষণের মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ভূমিকাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক মামলার ক্ষেত্রেই দেখা যায়, তদন্তের দুর্বলতা ও প্রতিবেদনের ভাষার মারপ্যাঁচে সর্বোচ্চ শাস্তির রায় আপিল বিভাগে আর বহাল থাকে না। এর সঙ্গে ধর্ষকের পক্ষ থেকে রাজনৈতিক ও আর্থিক চাপ তো থাকেই। যার ফলে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হয়েছে এমন নজির কম। এ কারণেই ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।’ অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ‘ধর্ষণের মামলায় আইনগত ফাঁকফোকর রাখার কোনো সুযোগ নাই। আইনের যে ধারা ধর্ষককে সুবিধা দেয়, তা অবিলম্বে বাতিল করতে হবে এবং ধর্ষকের বিচার দ্রুত, কঠোর ও প্রকাশ্যে করতে হবে।’ 

যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আমরা সরকারের কাছে দ্রুত বিচার আইনের মাধ্যমে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি নারীদের শ্লীলতাহানি ও ইভটিজিং বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি।’

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্বদ্যিালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও ৩০ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছয় মাস কিংবা ৯০ দিন নয়, বরং ৩০ দিনের মধ্যেই ধর্ষকের বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে অগ্রসর হতে থাকেন। দুপুর ১২টার দিকে প্রধান ফটকের সামনে পৌঁছে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টায় নতুন কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চবিতে প্রতিবাদ সমাবেশ

সারা দেশে খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সেমাবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী চন্দনা রানীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জি এইচ হাবীব। সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের এমদাদ উল্লাহ, অনুজীব বিজ্ঞান বিভাগের জাফিরা তাহসিন, সংগীত বিভাগের ইশা দে, ইংরেজি বিভাগের তামান্না মাহবুব, ইতিহাস বিভাগের রোনাল চাকমা।

কুমিল্লায় ‘বাংলা ব্লকেড’

ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ধর্ষকের বিচারকাজ সম্পন্ন করার দাবিসহ তিন দফা দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধ ও বিক্ষোভে থমকে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন চালক, শ্রমিক ও যাত্রীরা।

ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়কের কোটবাড়ী এলাকা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষকের বিচার হতে হবে দ্রুত সময়ের মধ্যে। সর্বোচ্চ তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে ধর্ষকদের।’ 

শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্র-জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

নাটোরে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা ও সার্বিক পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের এনএস কলেজ, সদর উপজেলার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজ, নলডাঙ্গা নজমুল হক কলেজ ও মাধনগর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই কর্মসূচির আয়োজন করেন।

বাগেরহাটে মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাগেরহাটের সাধারণ শিক্ষার্থীরা ও জেলা ছাত্রদল। গতকাল বেলা সাড়ে ১১টায় সব সাধারণ শিক্ষার্থী ও বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে মহিলা দলের মানববন্ধন

ধর্ষকদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সিনিয়র সহসভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা, রীতা পারভীন, সদস্য হালিমা বেগম প্রমুখ।

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:২০ পিএম
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের ৭ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৭ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিমবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সালমান/ 

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪১ এএম
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে
আজ থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। ছবি: সংগৃহীত

নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। রবিবার (৭ জুন) থেকে রাজধানীর দুই প্রান্ত–উত্তরা ও মতিঝিল থেকে রাতে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে সাড়ে ১০টায়, যা গতকাল শনিবার পর্যন্ত রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যেত। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলের পথে রাতের শেষ ট্রেনটি ছাড়বে ৯টা ৫০ মিনিটে, যা গতকাল রাতে ছেড়েছে সাড়ে ৯টায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে এক মাস ধরে ট্রায়াল রান বা পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আজ রবিবার থেকে এই বর্ধিত সময়ে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে এই বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল উভয় দিক থেকে একটি করে ট্রিপ দেবে। এর অর্থ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। এতে এই সময়ে একটি ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মধ্যবর্তী বিরতি বা হেডওয়ে থাকবে ১০ মিনিট।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল। তবে একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে নিশ্চিত হতে না পারায় আপাতত ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যে রাতে চলাচল আরও আধা ঘণ্টা বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে।

এখন প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালের এই সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, রবিবার থেকে বর্ধিত সময়ে ট্রেন চলাচল করবে। পর্যায়ক্রমে সময় আরও বাড়ানো হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায় থেকে।’

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের সময়সীমা উভয় দিকে আধা ঘণ্টা করে মোট ১ ঘণ্টা বাড়ানো হয়েছিল। এখন সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল যাতায়াত করে। রাতে সময় বাড়ায় এখন ট্রিপের সংখ্যা আরও বাড়বে।

এখন উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে রয়েছে ছয়টি করে কোচ। পিক আওয়ারে (ব্যস্ত সময়) বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ের চাহিদা মেটাতে এখন থেকে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

ডিএমটিসিএলের অপারেশনস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরিভাবে প্রতি সাড়ে ৩ মিনিট পরপর একটি ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে ডিএমটিসিএলের। প্রকল্প পরিকল্পনায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর প্রক্ষেপণ থাকলেও মূলত প্রয়োজনীয় লোকবলের অভাবে পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সোয়া চার লাখের মতো যাত্রী যাতায়াত করছেন, যেখানে দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। তবে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশ আগামী বছর চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা পৌনে সাত লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যোগাযোগের মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কয়টি স্টেশনে পুরোদমে যাত্রী পরিবহন শুরু হয়।

বাজেট অধিবেশন বসছে আজ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০৭ এএম
বাজেট অধিবেশন বসছে আজ
বাংলাদেশ জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন বসছে আজ রবিবার। বেলা ৩টায় শুরু হবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

মূলত এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

আগামী ১১ জুন সংসদে এবার ৯ লাখ কোটি টাকার বেশি বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এদিকে বাজেট অধিবেশনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি খবরের কাগজকে জানিয়েছেন, বাজেট অধিবেশন ঘিরে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি তারা শেষ করেছেন। অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরো সাউন্ড সিস্টেম আধুনিকায়নের কাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। 

বাজেট অধিবেশন কতদিন চলবে, সে বিষয়ে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত আজকের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ অধিবেশনেই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আলোচনা, মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ অনুমোদন, অর্থবিল এবং সংশ্লিষ্ট আইন পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট বক্তৃতা, অর্থবিল, বরাদ্দসংক্রান্ত নথি, সংসদ সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রকাশনা ও তথ্যপত্র প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। অধিবেশন নির্বিঘ্ন করতে প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি খবরের কাগজকে বলেন, ‘বাজেট অধিবেশন সব সময়ই গুরুত্বপূর্ণ অধিবেশন। সে অনুযায়ী সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। সংসদের নিরাপত্তা, অধিবেশন কক্ষের অবকাঠামো, চেয়ার-টেবিল, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সংসদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় তদারকি করা হচ্ছে।’ 

এ সময় গত অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাটের বিষয়টি স্বীকার করে চিফ হুইপ জানান, আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে আরও সময় লাগবে। তিনি বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে চাহিদা জেনে প্রেজেন্টেশন নেওয়া হয়েছে এবং সম্ভাব্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বাস্তব প্রদর্শনী দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার রাত ১২টা থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। একই সঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। ৭টি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য। 

নতুন সংসদের কার্যক্রমের ভিত্তি স্থাপনকারী সেই অধিবেশনের পর প্রথমবারের মতো বাজেট অধিবেশনে বসছে বিএনপি সরকার। আর এই অধিবেশনে আগামী এক বছরের জন্য দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৫১ পিএম
দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুমদের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ধানমন্ডি জাস্টিস আমিন আহমেদ ট্রাস্ট সংলগ্ন সড়কে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। 

দুস্থ ও মজলুমদের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ। ছবি: সংগৃহীত

সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মো: আব্দুল হক তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ড. জমিরুল আকতার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক বিএন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শরীফ আজিজ, সিনিয়র এডভোকেট মঈনুদ্দিন, অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার মীর আমিনুল ইসলাম, আফাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি কবি সেজান খানসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, হাসিনা যা ক্ষতি করেছে, তার থেকে দেশের বেশি ক্ষতি করেছে ইউনূস। সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন কার্যকর করতে হবে। দুদকে বাংলাদেশের নিঃস্বার্থ মজলুম জনগণের থেকে সৎ সাহসী, সত্যবাদী, দায়িত্বশীল, দেশপ্রেমিকদের চেয়ারম্যান, কমিশনার নিয়োগ করতে হবে। বাংলাদেশে অবস্থানরত যেসব লুটেরা-মাফিয়া ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক মজলুম জনগণ রুখে না দাঁড়ালে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী দুঃখ করে বলেন, তিন বছর চেষ্টা করেও সকল ধর্মের অনুশাসন-“দেশপ্রেম ইমানের অঙ্গ” দুর্নীতি অপরাধ, দুর্নীতিবাজদের ঘৃণা করুন এই কথাটি ধানমন্ডির তাকওয়া মসজিদ, বায়তুল আমান মসজিদের ইমামকে দিয়ে বলাতে পারিনি। মিথ্যাচার, স্বার্থপরতা ও উশৃঙ্খলতা পরিহার করে বাংলাদেশের ৮৭℅  মজলুম জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জনগণের সামাজিক ও জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন সবার আগে নিজকে শুদ্ধ করি, নিজের পরিবারকে শুদ্ধ করুন, নিজের পাড়া-প্রতিবেশীদেরকে শুদ্ধ করুন, পরিচিত দুর্নীতিবাজদের ঘৃণা করে সহিহ নিয়তে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকগণ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে দুর্নীতিবাজের ঠাঁই হবে না। 

দেশের মালিক জনগণ, আমরা সরকারের অংশীদার। তিনি সরকারের প্রতি জাপান, চায়না, সিঙ্গাপুরের ভূমি আইন প্রয়োগ করে ভূমিদস্যুদের থেকে জনগণের সম্পদ রক্ষা করার দাবি জানান। লাখ লাখ শহিদের রক্তের বিনিময়ে, রক্তরঞ্জিত বাংলাদেশে বায়ান্ন, উনসত্তর, একাত্তর, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক  সকলের বাসযোগ্য, একটি নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকদের জাতীয় ঐক্যের আহ্বান জানান।

এসএন/

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:২১ পিএম
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি বলেন, তাঁর এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ।

এ লক্ষ্যে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

এ ছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। বিশেষভাবে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এসএন/