যুক্তরাষ্ট্রের সরকার ‘ভারতের হিন্দুত্ববাদী নীতির সমর্থনে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান দমনে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার গুলি করে প্রায় ২ হাজার মানুষকে হত্যা এবং প্রায় ২০ হাজার মানুষকে আহত করেছে। এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্পূর্ণ নীরব। এতে বোঝার অসুবিধা হয় না যে যুক্তরাষ্ট্রে সরকার দিল্লির চোখে বাংলাদেশকে দেখার নীতি অবলম্বন করেছে।’
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ‘কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই’ মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনা করা হয়েছে।’
বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, ‘বাংলাদেশের জুলাইয় গণ-অভ্যুত্থানের পর থেকে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার ও দেশটির শাসক শ্রেণির মিডিয়া অব্যাহতভাবে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সেই অপপ্রচারের পালে বাতাস দিয়েছেন।’
মাহফুজ/