ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা চুয়েট জব ফেয়ার-২০২৬: চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখর ক্যাম্পাস জনআকাঙ্ক্ষার বাজেট এবং নানামুখী চ্যালেঞ্জ হাছন রাজাকে উৎসর্গ করে প্রাণ বন্ধের সনে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয় মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২ যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১ ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
Nagad desktop

ফুটবল বিশ্বকাপে খেলবে সূর্যমামাও!

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫৩ পিএম
ফুটবল বিশ্বকাপে খেলবে সূর্যমামাও!
ছবি: সংগৃহীত

গবেষণা বলছে, ২০২৬ বিশ্বকাপের অনেক ম্যাচ হতে পারে ভয়াবহ তাপদাহের মধ্যে। খেলোয়াড়দের ক্লান্তি, ধীর গতি আর রক্ষণাত্মক ফুটবল- সবকিছুর পেছনে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে গরম আবহাওয়া। অর্থাৎ এবারের বিশ্বকাপে শুধু মেসি-রোনালদো-এমবাপ্পে-হালান্ড নন, খেলবে সূর্যমামাও!

আগামী ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা বলছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপের উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলতে হতে পারে বিপজ্জনক গরমের মধ্যে।

জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক বিশ্লেষণে উঠে এসেছে, ১০৪ ম্যাচের প্রায় এক-চতুর্থাংশ এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে তাপমাত্রা খেলোয়াড় ও দর্শকদের জন্য নিরাপদ সীমা অতিক্রম করতে পারে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপের তুলনায় এই ঝুঁকি প্রায় দ্বিগুণ।

গবেষকদের মতে, অন্তত পাঁচটি ম্যাচ এমন অবস্থায় হতে পারে যেখানে ম্যাচ স্থগিত রাখার পরামর্শ দেওয়া উচিত। বিজ্ঞানীরা ম্যাচের নির্ধারিত সময় ও ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ (ডব্লিউবিজিটি) সূচক ব্যবহার করে এই ঝুঁকি মূল্যায়ন করেছেন। এই সূচক মানবদেহ কতটা কার্যকরভাবে নিজেকে ঠান্ডা রাখতে পারে, তা পরিমাপ করে।

বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর মেডিক্যাল পরিচালক ভিনসেন্ট গটবার্জ বলেন, ‘২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো উচ্চ ডব্লিউবিজিটি পরিস্থিতিতে হওয়ার সম্ভাবনা নিয়ে আমাদের ২০২৩ সালের হিসাবের সঙ্গে এই গবেষণার ফল মিল রয়েছে। গরম আবহাওয়ায় খেলোয়াড়দের স্বাস্থ্য ও পারফরম্যান্স রক্ষায় বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত জরুরি।’

ফিফপ্রোর সুপারিশ অনুযায়ী, ডব্লিউবিজিটি ২৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে কুলিং ব্যবস্থা চালু করা উচিত এবং তা ২৮ ডিগ্রির ওপরে গেলে ম্যাচ স্থগিত করা প্রয়োজন। এটি শুষ্ক আবহাওয়ায় প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা অতিরিক্ত আর্দ্রতায় ৩০ ডিগ্রির সমতুল্য হতে পারে।

এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা ইতোমধ্যে তাপঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- প্রতি অর্ধে তিন মিনিটের পানি বিরতি, খেলোয়াড় ও দর্শকদের জন্য কুলিং অবকাঠামো, পরিবেশভিত্তিক বিশ্রাম ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা প্রস্তুতি।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভয়াবহ গরম ম্যাচের কৌশলও বদলে দিতে পারে। বিশেষজ্ঞ ক্রিস মুলিংটনের কথায়, ‘এটি স্বাস্থ্য সংকটের চেয়ে পারফরম্যান্সের ওপর বেশি প্রভাব ফেলবে। খেলোয়াড়রা নিজেদের গতি কমিয়ে খেলবে। ফলে আরও রক্ষণাত্মক ফুটবল দেখা যেতে পারে।’

বিশ্লেষণে বলা হয়েছে, ১৬টি ভেন্যুর মধ্যে তিনটিতে কুলিং সিস্টেম কিছুটা ঝুঁকি কমাতে পারে। কিন্তু মায়ামি, কানসাস সিটি, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মতো শহরের স্টেডিয়ামগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে।

এমনকি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালেও তাপমাত্রা নিরাপদ সীমা ছাড়ানোর আশঙ্কা রয়েছে। গবেষণা বলছে, সেখানে ডব্লিউবিজিটি ২৬ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা প্রতি আটটির মধ্যে একবার এবং আরও বিপজ্জনক স্তরে পৌঁছানোর ঝুঁকি প্রায় ৩ শতাংশ, যা ১৯৯৪ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞান অধ্যাপক ফ্রাইডেরিক ওত্তো মনে করেন, ভবিষ্যতে গ্রীষ্মপ্রবণ অঞ্চলে বিশ্বকাপ আয়োজনের সময়সূচি নতুনভাবে ভাবতে হবে। তার ভাষায়, ‘স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বকাপ বছরের শুরুতে বা শেষে আয়োজন করাই ভালো। তাহলে এটি সত্যিকারের ফুটবল উৎসব হবে, পুরো শহরের জন্য স্বাস্থ্যঝুঁকি নয়।’

ফিফপ্রো আরও সতর্ক করেছে, ডালাস ও হিউস্টনের মতো শহরের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম খেলোয়াড়দের কিছুটা সুরক্ষা দিলেও, স্টেডিয়ামের বাইরে ফ্যান জোন ও উৎসবে থাকা দর্শকদের দীর্ঘ সময় ভয়াবহ গরমের মুখে থাকতে হতে পারে।

অনিক/

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নেইমার। গত মে মাসের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরিতে (পায়ের পেশিতে চোট) পড়েন ৩৪ বছর বয়সি এই তারকা। ম্যানহাটনে দলের বেস ক্যাম্পে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন।’ দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘আমরা তাকে কেবল তার ফুটবলীয় দক্ষতার জন্যই দলে ডাকিনি। বরং দলের তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠার কারণেই তাকে দলে রাখা হয়েছে।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার গত বেশ কিছু সময় ধরে ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে তিনি আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ফিটনেস সমস্যার কারণে এ বছর ক্লাব পর্যায়েও তার অংশগ্রহণ ছিল বেশ সীমিত। সান্তোসের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

ব্রাজিলের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারের স্কোয়াডে রাখাটা তার সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়ে। তবে তার অভিজ্ঞতা এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা তাকে আনচেলত্তির পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।

পাপ্পু/অনিক/

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। তবুও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের পর্দা ওঠার আগে তার মতো অভিজ্ঞ কোচের বুকেও এক চিলতে ভয়ের কাঁপন জাগে। তবে এই ভয়কে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, ‘স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশেষ করে মরক্কোর মতো দলের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে খেলে বিশ্বকে চমকে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মনে যদি ভয় না থাকে এবং আপনি যদি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে করে ভুল করতে পারেন। ভয় মূলত আপনার জীবন বাঁচাতে পারে। সর্বদা সতর্ক এবং মনোযোগী থাকা ভালো, যাতে দল মাঠে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারে এবং কোনো আকস্মিক ধাক্কার শিকার না হয়।’

ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের কীর্তি রয়েছে আনচেলত্তির। এবার তার কাঁধে দায়িত্ব ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার। বিশ্বকাপের এই বিশাল মঞ্চের চাপকে ভয় না পেয়ে বরং উপভোগ করতে চান তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি এই মুহূর্তটিকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, কারণ এটি আমার জীবনের গল্পে একটি চমৎকার অধ্যায়। আমার খুব ভালো লাগছে। আশা করি এই দলকে সফল করতে যে ধরনের কাজ করা প্রয়োজন, তা আমি করতে পারব।’

বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

পাপ্পু/অনিক/

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/