প্রযুক্তির কল্যাণে আধুনিক বিশ্বের যোগাযোগব্যবস্থায় ব্যাপক রদবদল ঘটেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই যুগে ভাষাগত বিবর্তনও লক্ষ্য করার মতো। আশেপাশে খেয়াল করলে দেখবেন - এখনকার তরুণ-তরুণীদের শরীরি ভঙ্গিমা যেমন বদলেছে, তেমনি কথার ধরণেও অনেক পরিবর্তন।
পরিবারের ছোট সদস্যের কথায়ও দেখবেন বেশ কিছু শব্দ আপনার অপরিচিত লাগছে।
আপনিই হঠাৎ বুড়িয়ে গেলেন ভেবে পেরেশান হচ্ছেন? চিন্তার কিছু নেই! আপনি পিছিয়ে পড়েননি! প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি আমাদের সাংস্কৃতিক পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন ডেকে এনেছে।
জেনারেশন-জি, সংক্ষেপে জেন-জি এখন নিজেদের কিছু পরিভাষা রপ্ত করে নিয়েছে। আগে পাত্তা না দিলেও ২০২৪ সালে বাংলাদেশের প্রেক্ষাপটে জেন-জি’র চিন্তাধারাকে আর অবহেলা করা সম্ভব নয়। তাই আপনার সুবিধার্থে ২০২৪ সালে সর্বাধিক ব্যবহৃত ১০টি জেন-জি স্ল্যাং নিয়েই এই লেখা।
ডেমিউর
এই শব্দটা জেন-জি প্রচুর ব্যবহার করে। ‘ডেমিউর’ শব্দের আক্ষরিক অর্থ রক্ষণশীল। তবে ২০২৪ সালে শব্দটি ফ্যাশন ও নান্দনিক সংস্কৃতিতে বিশেষণ হিসেবে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হচ্ছে। কেউ কাপড় পরার ক্ষেত্রে শালীন হলে বা চলাফেরায় খুব একটা দেখনদারি না থাকলে তাকে ডেমিউর শব্দটি দিয়ে বিশেষায়িত করা হয়।
.jpg)
পুকি
এখন তো প্রত্যেক বাক্যে ‘পুকি’ শব্দটি শোনা যাচ্ছে। কাউকে খুব আদুরে লাগলে তাকে ‘পুকি’ বলে সম্বোধন করে জেন-জি। গৃহপালিত পশুপাখিকেও আদর করে ‘পুকি’ ডাকে তারা। তবে এই শব্দ জেন-জি সবচেয়ে বেশি ব্যবহার করে প্রেমিক/প্রেমিকার প্রতি আদর প্রকাশ করতে।
ব্রেইন রট
বর্তমান প্রেক্ষাপটে এই শব্দ অত্যন্ত গুরুত্ববহ। আপনি হয়তো ভাবেন- সারাদিন ফোন, কম্পিউটার টেপার ক্ষতিকর প্রভাব ছোটরা বোঝে না। আসলে তারা ঠিকই বুঝে। সোশ্যাল মিডিয়ায় নিম্নমানের কন্টেন্ট বেশি দেখার কারণে সৃষ্ট মানসিকচাপ বোঝাতে তারা এই বিশেষ শব্দ ব্যবহার করে। তাই পরের বার আপনার ঘরে ছোটরা বেশি ফোন টিপলে তাকে বকা না দিয়ে বরং বুঝিয়ে বলুন, এসব করতে থাকলে তার ‘ব্রেইন রট’ হয়ে যাবে।
ডেলুলু
ইংরেজি শব্দ ‘ডিলিউশনাল’কে সংক্ষেপে ‘ডেলুলু’ বলে জেন-জি। কেউ অবাস্তব চিন্তা করলে জেন-জি মুখের ওপর বলে দেবে ‘চাচা আপনিতো ডেলুলু।’ তাই আপনার ২০ কিলোমিটার রাস্তা হেঁটে, নদীতে সাঁতার কেটে স্কুলে যাওয়ার গপ্পো পাড়লে বেকায়দায় পড়তে পারেন।
এমসিই
কারও ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হলে বা কারিশমা থাকলে প্রশংসা করতে জেন-জি এমসিই বা মেইন ক্যারেক্টার এনার্জি বলে। তবে নতুন শার্ট পরে পাড়ায় বের হলে ছোট ভাই যদি বলে, ‘আরে ভাই! আজকেতো তোমার মধ্যে এমসিই দেখা যাচ্ছে।’ , খুব বেশি গলে যাওয়ার প্রয়োজন নেই। সে হয়তো আপনার কাছ থেকে আইসস্ক্রিম সাঁটাতে চাচ্ছে।
.jpg)
ইট
এই ইট ঘর বানানোর ইট না। কেউ হঠাৎ করে কিছু ছুঁড়ে মারলে ঘটনার আকস্মিকতা বোঝাতে জেন-জি এই শব্দ ব্যবহার করে। তবে কিছু ক্ষেত্রে কথায় কথায় কোনো অর্থ ছাড়াই ইট বলে তারা।
বিগ ইয়াইকস্
কোনো বিষয় খুব অপছন্দ করলে বিগ ইয়াইকস্ বলে মুখ ভেংচায় জেন-জি। এলাকার ছোট ভাইয়ের চুলের রঙ দেখে আপনি যেমন বলেন, ‘সমাজটা উচ্ছন্নে গেল’, তেমনি ভিড়ে দাঁঁড়িয়ে বড়দের সিগারেটের ধোঁয়া ছাড়া জেন-জির কাছে ‘বিগ ইয়াইকস্’।
সাস
ইংরেজি শব্দ ‘সাসপিশাস’কেই সংক্ষেপে ‘সাস’ বলা হচ্ছে। কোনো ঘটনা সন্দেহজনক মনে এই শব্দটি ব্যবহার করে জেন-জি।
.jpg)
নো ক্যাপ/ক্যাপ
কোনো কিছু মিথ্যা বোঝাতে ক্যাপ শব্দটি ব্যবহার করে জেন-জি। অন্যদিকে কোনো কথা আসলেই সত্যি বোঝাতে ‘নো ক্যাপ’ বলে তারা। ঘরের ছোট ভাইটা দেখবেন বন্ধুর সঙ্গে ফোনে বলছে, ‘গতকাল রাব্বী ভাইয়ের বাইকে চড়লাম। নো ক্যাপ ব্রো! এতো ভালো বাইক আমি আগে দেখিনি।’
বাস্টেড
আগে কোনোকিছু ভেঙে গেছে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হলেও জেন-জি’র কাছে এই শব্দের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। নিষিদ্ধ কিছু করতে গিয়ে ধরা খাওয়া বোঝাতে ‘বাস্টেড’ শব্দটি ব্যবহার করা হচ্ছে আজকাল।
নাইমুর/অমিয়/