ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কার্যক্রম শুক্রবার (২৯ আগস্ট) শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের ইটিআই ভবনে ২ দিনব্যাপী এই কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দুদিনের এই কর্মসূচিতে ৭৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ, যা শেষ হবে অক্টোবরে। এতে তিন হাজার ৬০০ কর্মকর্তাকে ১৫০টির মতো ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এরাই আবার ভোটগ্রহণ কর্মকর্তাসহ প্রায় ১০ লাখের মতো লোকবলকে পরবর্তীতে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ খাতে এবার প্রায় ১০০ কোটি টাকার মতো সম্ভাব্য ব্যয় ধরেছে ইসি।
এলিস/রিফাত/