ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎ আন্তর্জাতিক উত্তম চর্চা এবং রাজস্ব ব্যবস্থায় সংস্কার কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে মরদেহ ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা চুয়েট জব ফেয়ার-২০২৬: চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখর ক্যাম্পাস জনআকাঙ্ক্ষার বাজেট এবং নানামুখী চ্যালেঞ্জ হাছন রাজাকে উৎসর্গ করে প্রাণ বন্ধের সনে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের এক সোর্স আটক রমেকে রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের হাতাহাতি গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়
Nagad desktop

জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মীকে আটক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
আপডেট: ০১ জুন ২০২৬, ০৯:১৯ পিএম
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মীকে আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে কয়েকজনকে আটক করে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতা-কর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।’

আটকরা আওয়ামী লীগের নেতা-কর্মী কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাকে ধরা হয়েছে। তবে যদি আটকদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে দলীয় স্লোগান দিতে থাকেন। প্রথম জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে ঘিরেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় স্লোগান দেন। এ সময় সেখানে দেখা যায় লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরসহ সাধারণ জনগণকে।

রিফাত/

১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২১ পিএম
১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার
ছবি: সংগৃহীত

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। 

রবিবার (১৪ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই সেবার উদ্বোধন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মূল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাকি ৯টি জেলা সদর হাসপাতাল এই অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থাকবে।

মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মাহমুদুল হাসান জানান, ইআরপিপি (ERPP) প্রকল্পের আওতায় এই আইসিইউগুলো নির্মাণ করা হয়েছে।

যে ১০টি হাসপাতালে এই সেবা চালু হচ্ছে, সেগুলো হলো- নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যার জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রতিটি আইসিইউতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবলও পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জেলা পর্যায়ে এই আইসিইউগুলো পুরোদমে চালু হলে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবার জন্য আর রাজধানী বা বড় শহরের দিকে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই এখন থেকে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

জয়ন্ত সাহা/রিফাত/

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৩ জুন) যুবদলের নবগঠিত কমিটিকে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা রাজধানীতে জড়ো হন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’

গত ৪ জুন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)।

রিফাত/

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৭৯৬টি শিশু।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৬টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯২টি শিশুর। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৮টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। এই সময়ে ৬৭২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আমান/

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৪:২৯ পিএম
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার
জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসান। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। নাঈম হাসানের বাবা মাহবুবুল আলম সাফ জানিয়েছেন, এই অন্যায়ের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও দৃশ্যমান ‘অ্যাকশন’ না নেওয়া পর্যন্ত তারা বিষয়টি ছাড়বেন না।​
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) রাতে তল্লাশির নামে নাঈমকে হেনস্থা করা হয়। 
 
ঘটনার পর থেকেই ক্রীড়াঙ্গনসহ স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।​
 
ক্রিকেটার নাঈমের বাবা মাহবুবুল আলম বলেন, ‘আমার ছেলে দেশের হয়ে খেলে, এটা দেশের গৌরব। তার সঙ্গে এবং আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। দোষীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন ছাড়া পুলিশকে ছাড়া হবে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
 
চসিকের সাবেক এই কমিশনার বলেন, ‘কারা তথ্য দিলো, আমার ছেলে সোনা চোরাচালান করছে। তাদের তথ্য আগে প্রকাশ্যে আনা হোক। আমার ছেলে আইডি কার্ড দেখানোর পরও হেনস্তা করা হলো কেন? একজন জাতীয় খেলোয়াড় আসা যাওয়ার পথে নিরাপত্তা দেওয়া হয়। এ ক্ষেত্রে কেন আমার ছেলেতে হেনস্তা করা হলো।’
 
‘ঘটনার সময় লালখান বাজারে স্থানীয়রাও বলেছিল নাঈম একজন খেলোয়াড়। এর পরও কেন এ ধরণের ঘটনা ঘটালো।  এর বিচার চাই।’ 
 
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঘটনার তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।​
 
ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নিয়মিত মুখ নাঈম হাসান। ঘরের মাঠে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার বল হাতে দেশের জয়ে অবদান রেখেছেন চট্টগ্রামের এই তরুণ তুর্কি।
 
আবদুস সাত্তার/আজহার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৫১ পিএম
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। এ মাসে রেলপথেই ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত, ২৯ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ১৫ জন, আহত ১৫ জন ও ৭ জন নিখোঁজ রয়েছে।

সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। এই সময়ে ২২১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে; যা মোট দুর্ঘটনার ৩৬.০৫ শতাংশ, নিহতের ৩৭.১৩ শতাংশ ও আহতের ১৩.২৫ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। প্রকৃত হতাহতের ঘটনা আরো বেশ কয়েকগুন বাড়তে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ৯৩ জন নারী, ৬৮ জন শিশু, ২ জন চিকিৎসক, ৩ জন সাংবাদিক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ১ আইনজীবী এবং ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

নিহতদের মধ্যে নিহত হয়েছে ২ জন পুলিশ সদস্য, ২ জন বিজিবি সদস্য, ১ জন চিকিৎসক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ১৩৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ১১০ জন পথচারী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু, ৭৩ জন শিক্ষার্থী, ৪৯ জন পরিবহন শ্রমিক, ৮ জন শিক্ষক, ১ আইনজীবী ও ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এ সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৯৭৫ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮.৬৯ শতাংশ মোটরসাইকেল, ২৩.১০ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪.৪৫ শতাংশ বাস, ১২.৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৭.৪৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.৭৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৩২.৩০ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৪২.০৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮.৯২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৫৪ শতাংশ বিবিধ কারণে, ০.৩২ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৮১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।
 
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪.৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮.১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৮১ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

আমান/