ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সাত মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি মৌলভীবাজার জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজ যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করে।
পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার নামে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার নামে ৭ টি মামলা রয়েছে। তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নজরুল/মেহেদী/