ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক হবে: শিক্ষামন্ত্রী জলবায়ু-সহনশীল ও পরিবেশ-বান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ বিআইপির আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া টেইলর সুইফটের নতুন রেকর্ড পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী
Nagad desktop

৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট সৌরভ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়

দীর্ঘ ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ৩ বছর পর ফিরতে যাচ্ছেন ক্রিকেটের প্রশাসনিক পদে।

পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ। রাজ্য ক্রিকেট সংস্থায় এই দলে অন্য কোনো প্রার্থী না থাকায় ২২ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সৌরভ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো লিখেছে, সিএবি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করছেন দেশটির সাবেক অধিনায়ক।

ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুরুটা হয়েছিল বাংলা ক্রিকেটেই। সচিব থেকে প্রেসিডেন্ট। শীর্ষ পদ সামলেছেন। এরপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন।

সভাপতি পদে ফিরেই সৌরভ বলেছেন, ‘সিএবিতে কোনো বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গিয়েছি।’

প্রায় ছয় বছর বাংলা ক্রিকেটের শীর্ষে ছিলেন সৌরভের ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী হিসেবে টানা সর্বাধিক ৬ বছর থাকা যাবে। এরপর কুলিং অফে যেতে হবে। তিন বছরের কুলিং অফ পিরিয়ডের পর ফের ক্রিকেট সংস্থার পদাধিকারী হিসেবে ফেরা যাবে।

সৌরভ ফের সিএবি-র শীর্ষে আসায় বঙ্গ ক্রিকেটে স্বস্তির হাওয়া। বাংলা ক্রিকেটে উন্নতির রাস্তা দেখছেন সকলেই।

ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪০ পিএম
ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার
মাইকেল অলিভার। ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। তার পরিবর্তে আইভরি কোস্ট ও ইকুয়েডর মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

রবিবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে রেফারি পরিবর্তন করল ফিফা।

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করে। 

সংস্থাটি জানায়, অভিজ্ঞ এই ইংলিশ রেফারি আগামী কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে আবারও টুর্নামেন্টের রেফারিদের তালিকায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ছয়জন ইংলিশ অন-ফিল্ড ম্যাচ কর্মকর্তার একজন মাইকেল অলিভার। তার সঙ্গে রয়েছেন আরেক রেফারি অ্যান্থনি টেলর। এ ছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন গ্যারি বেসউইক, অ্যাডাম নান, স্টুয়ার্ট বার্ট এবং জেমস মেইনওয়ারিং।

সালমান/

মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা?

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:১৩ পিএম
মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা?
ছবি: সংগৃহীত

মিসরকে তাদের বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে ফিফা। রাজনৈতিকে বক্তব্য সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগে ফিফার নির্দেশে ইতোমধ্যে জার্সির নকশাতে পরিবর্তন এনেছে হাইতি। এবার ভিন্ন কারণে মিসরকেও জার্সিতে পরিবর্তন আনতে বলল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মূলত মিসরের জার্সিতে লোগোর ওপরে রয়েছে সাতটি তারকা। সাতবার আফ্রিকান নেশন্স কাপ জয়ের সুবাদে জার্সিতে ৭টি তারকা ব্যবহার করে মিসর। এ নিয়েই আপত্তি ফিফার।

ফিফার গাইডলাইন অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলগুলোই কেবল তারকাসহ জার্সি পরতে পারবে। এই তারকাগুলো দলের শিরোপা সংখ্যাকে নির্দেশ করে। 

একইসঙ্গে মিসরের জার্সির পেছনে খেলোয়াড়দের নাম সোনালি রঙে লেখা নিয়েও আপত্তি ফিফার। তারা মিসরকে নামগুলো সাদা রঙে লেখার অনুরোধ জানিয়েছে। 

আগামী ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মঞ্চে নামবে মিসর। গ্রুপ জি-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।

সালমান/

রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ
ছবি: সংগৃহীত

খেলা ড্র! তা তো হতেই পরে। কিন্তু ৯০ মিনিটের ফুটবল খেলা গড়াল ১৮০ মিনিটে, মানে দেড় ঘন্টার খেলা হলো ৩ ঘন্টা। তবুও ড্র! তাও আবার ফুটবল খেলা! তার ওপর আর্জেন্টিনা – ব্রাজিল টানটান উত্তেজনার প্রীতিম্যাচ। যদিও এই ম্যাচকে ৯: ৯ গোলে ব্রাজিল পক্ষ ড্র মানলেও আর্জেন্টিনা পক্ষের দাবি ১১ : ৯ গোলে বিজয়ী তারা।

এই প্রীতিম্যাচের অংশগ্রহণকারীরা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম জাফরনগরের ঢাকাস্থ অধিবাসী। গ্রামের অন্যতম ক্রীড়ামোদী মমিনুল ইসলাম ভুঁইয়ার (মমিন শুভ্র) সৌজন্যে আয়োজন করা হয় এই প্রীতিম্যাচের। জানতে চাইলে তিনি এসব তথ্য জানান।

অংশগ্রহণকারীদের কেউ কেউ মনে করছেন এই ৯: ৯ ও ৯:১১ বিতর্ক চলবে চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা পর্যন্ত। আর একে কেন্দ্র করে দুই পক্ষের খুনসুটিতে গ্রামবাসীর সম্পর্ক আরও মজবুত হবে।

বিশ্বকাপ ফুটবল আলোচনায় যেমন আলোচনা হয় বর্তমান নিয়ে, তেমনি অতীত নিয়েও। আলোচনায় আসে কোন বিশ্বকাপ কে কোথায় থেকে দেখেছেন সেই আলোচনাও।

বিশেষ করে গ্রামবাসী মিলে একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার স্মৃতি কাতর করে তোলে সাধারণ মানুষকে। জীবিকার টানে সেই গ্রামীণ মানুষদের একটা অংশ এখন যখন শহুরে জীবনে অভ্যস্ত, চাইলেও গ্রামে গিয়ে একসঙ্গে বসে প্রায় মাসব্যাপী বিশ্বকাপ খেলা দেখার ফুরসত হয় না, তখন নগর জীবনে এমন প্রীতিম্যাচে অজান্তেই যেন গ্রামে ফিরে যান তারা।

খেলা শেষে গত শুক্রবার দিনগত রাতে গ্রামের সংগঠন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ সামাজিক মাধ্যমে ‘ঢাকার বুকে এক টুকরো জাফরনগর’ শিরোনামে জানায়–রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে ক্লাব সিটি ইনডোর স্টোডিয়ামে ঢাকায় অবস্থানরত ছোট-বড় সবাই মিলে আজকের ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। ব্রাজিল ও আর্জেন্টিনা।

মাহমুদুল আলম/এসএন

‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় ক্রিকেটার নাঈম হাসান। ছবি: খবরের কাগজ

জাতীয় ক্রিকেটার নাঈম হাসান বলেছেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার জীবনে কি ঘটে গেলো সেটি আমি নিজেও বুঝতে পারছি না। সিএন্ডজি অটো রিকশায় ঢুকিয়ে আমাকে গলা টিপে ধরেন সেই পুলিশ কর্মকর্তা।  থানায় নেওয়ার পর ওসি বলেছেন, তুই আসামি, চোখ নামিয়ে কথা বল। 

শনিবার (১৩ জুন) বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এভাবে ঘটনার ব্যাখ্যা করেন তিনি নিজেই। 

গত শুক্রবার রাতের ঘটনার পর থেকে শনিবার সারাদিনই আলোচনায় নাঈম হাসানের ঘটনাটি। ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যদের বক্তব্যের পর এবার নিজেও গণমাধ্যমের সামনে এসে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

থানায় নিজের পরিচয় দেওয়ার পরও খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক তাকে ‘চোখ নিচে নামিয়ে কথা বলতে’ বলেছিলেন বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।

তিনি বলেন, কোনো তথ্য থাকলে পুলিশ অবশ্যই আমাকে থামিয়ে ব্যাগ চেক করতে পারত। তল্লাশি করার অধিকার তাদের আছে। কিন্তু তারা সেটা করেনি। আমি সিএনজি থেকে নামার পর আবার উঠতে গেলে একজন পুলিশ সদস্য ভেতরে ঢুকে আমার গলা চেপে ধরে। আমি খুব ভয় পেয়ে যাই। তারা আমার ব্যাগও চেক করেনি, কিছুই চেক করেনি। সবকিছু থানায় নিয়ে যায়।

নাঈমের অভিযোগ, থানায় নেওয়ার পর নিজের পরিচয় দেওয়ার পরও তিনি সম্মানজনক আচরণ পাননি। কিন্তু ওসির কাছে একটি ফোন আসার পর ওসি একটু শান্ত গলায় কথা বলতে শুরু করেন।

তিনি বলেন, আমি ওসিকে আমার পরিচয় দিয়েছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বললেন, ‘চোখ নিচে নামিয়ে কথা বল।’ এটা বলার কিছুক্ষণ পরই উনার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর তিনি আবার আমাকে বললেন, ‘ভাইয়া, আপনি বসেন।’ তখন তার কথার সুর পুরোপুরি বদলে যায়।

ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাঈম বলেন, রাতের ওই সময়ে আশপাশের মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তিনি বলেন, প্রায় ১০০ থেকে ১২০ জনের মতো মানুষ সেখানে ছিল। ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। ওরা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারত। যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি তাদের বলেছিলাম আমার সঙ্গে আসতে। তারা আমার সঙ্গে থানায় গেছে। এজন্য অন্য কিছু করার সুযোগ পায়নি।

ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন বলেও জানান নাঈম।

তিনি বলেন, আমি এখন একটু একা থাকতে চাই। গতকাল থেকে সারারাত ঘুমাইনি। ঘটনাটা অনেকবার বলতে হয়েছে। মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত।

মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, আইন অনুযায়ী সরকার যে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, আমি সেটাই চাই। ভবিষ্যতে আর কোনো মানুষের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।

নাঈম দাবি করেন, রাতভর থানায় থাকার পর পুলিশের উপস্থিতিতেই তার ব্যাগের প্রতিটি জিনিসপত্র তল্লাশি করা হয়। গ্লাভস, ব্যাট, হেলমেট, পোশাকসহ সবকিছু একে একে বের করে দেখানো হলেও কোনো ধরনের অবৈধ বস্তু পাওয়া যায়নি।

বাংলাদেশ জাতীয় দলের এই অফস্পিনার এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৪৮টি। ক্যারিয়ারে চারবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।

সংবাদ সম্মেলনে নাঈমের ভাই সাজ্জাদ হাসান ও বাবা চসিকের সাবেক কমিশনার মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

পরে মাহবুবুল আলম বলেন, আমার ছেলে একজন জাতীয় দলের ক্রিকেটারের উপর এ অবস্থা করেছে পুলিশ। তাহলে সাধারণ মানুষ হলে কি অবস্থা হতো। পুলিশ এখনও কোন পরিবর্তন হয়নি। ঘটনায় জড়িত পুলিশদের সাময়িক বরখাস্ত হলো লোক দেখানো। আমি ওই পুলিশদের চাকুরীচ্যুত ও শাস্তি দাবি করছি, তাদের গ্রেপ্তার দাবি করছি। 

এসএন/

ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি
ছবি: সংগৃহীত

সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আজ (১৩ জুন) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। ম্যাচটি ফুটবল মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ, যার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

৩৪ বছর বয়সি মার্তিনেজ ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন। কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি পরিচালনার মাধ্যমে তিনি প্রথম হন্ডুরিয়ান হিসেবে ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের কীর্তি গড়বেন।

হন্ডুরাসের বাসিন্দা সাইদ মার্তিনেজ মাঠে মোটেও নরম মনের রেফারি নন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ক্যারিয়ারে ১৬৫টি ম্যাচ পরিচালনা করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, ম্যাচ প্রতি গড়ে ৪.১৭টি করে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি মাঠে কতটা কঠোর। তবে অযথা লাল কার্ড দেখানোর প্রবণতা তার নেই।

কনকাকাফ অঞ্চলের বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তিনি ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনাল পরিচালনা করেছেন।

পাপ্পু/অনিক/