ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে পরিবার দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা কোন চিহ্ন দেখে নবিজিকে চিনেছিলেন সালমান (রা.) নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবক আটক, বিএসএফের মারধরের অভিযোগ রংপুরে চিকিৎসককে মারধর: মায়ের মরদেহ পেতে কান ধরে উঠবস যুবকের সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ
Nagad desktop

আফগানিস্তান সিরিজ জাকেরকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা, ফিরলেন সৌম্য

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
জাকেরকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা, ফিরলেন সৌম্য
ছবি : সংগৃহীত

পাঁজরের চোটে আফগানিস্তানের বিপক্ষেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা হচ্ছে না লিটন কুমার দাসের। গুঞ্জনটা আগেই ছিল, অবশেষে সেটি নিশ্চিত হওয়া গেল। বিসিবি ঘোষিত স্কোয়াডে লিটনের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপের স্কোয়াড থেকে লিটন কুমার দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় সৌম্য সরকারের স্কোয়াডে অন্তর্ভূক্তিটাই একমাত্র পরিবর্তন। অধিনায়কত্বের ভার এসেছে জাকেরের কাঁধেই।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘তিনি (লিটন দাস) পাঁজরে টান লাগার কারণে এশিয়া কাপে শেষ দুইটি ম্যাচ খেলতে পারেননি। এমআরআই স্ক্যানে দেখা গেছে, তার বাঁ দিকের পেটের পেশিতে গ্রেড ১ মাত্রার টান রয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। মেডিকেল দল তার পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছে এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’

সৌম্য সরকার সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে তিনি করেছেন ১৮ বলে ১১ রান। ঐতিহাসিক সিরিজটি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতেছিল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

নিলয়/

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস

অনিক/

মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪০ এএম
মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!
প্রতীকী ছবি

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন মোট ৮০ হাজার ৬৬৩ জন দর্শক। বিশাল এই দর্শক সমাগম ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম বৃহত্তম এই ভেন্যুর ভেতরে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

ম্যাচ শুরুর আগে থেকেই মরক্কো ও ব্রাজিলের সমর্থকেরা বিপুল সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। গ্যালারিজুড়ে পতাকা, নিজ নিজ দেশের জার্সি, স্লোগানের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়ারদের আলাদা অনুপেরণা যুগিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে 'অ্যাটলাস লায়ন' খ্যাত মরক্কো মাঠে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, আর গ্যালারিতে মরক্কোর সমর্থকেরাও প্রথম বাঁশি থেকেই নিজেদের জোরালো উপস্থিতির জানান দেন। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারি এক গতিময় আক্রমণ থেকে দলকে এগিয়ে নিয়ে চলতি টুর্নামেন্টে মরক্কোর প্রথম গোলটি করলে গ্যালারির গর্জন আরও বহুগুণ বেড়ে যায়।

খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল সমতায় ফিরলেও মরক্কো সমানতালে লড়াই চালিয়ে যায় এবং বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই জয়সূচক গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মেটলাইফ স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় ৮২,৫০০। সেই হিসাবে মরক্কো-ব্রাজিল ম্যাচটি প্রায় পূর্ণ গ্যালারির সামনেই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে এই ভেন্যুটি, যার মধ্যে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালও রয়েছে।

নতুন ভোরের অপেক্ষায় জার্মানি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
নতুন ভোরের অপেক্ষায় জার্মানি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের পর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস যার, সেই জার্মানির দিকে তাকালেই ফুটবল দুনিয়া এখনো দেখতে পায় এক অদম্য পরাশক্তিকে। চারটি বিশ্বকাপ, চারবার রানার্সআপ, চারবার তৃতীয় স্থান; পরিসংখ্যানের প্রায় প্রতিটি স্তরেই শক্ত অবস্থান জার্মানদের। কিন্তু ইতিহাস সব সময় বর্তমানের নিশ্চয়তা দেয় না। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়; জার্মান ফুটবলের জন্য যা ছিল অকল্পনীয় এক ধাক্কা। এবার সেই বিকল হয়ে যাওয়া যন্ত্র আবারও চালু করার মিশন শুরু হচ্ছে কুরাসাওয়ের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের হিউসটনের এনআরজি স্টেডিয়ামে আজ রাত ১১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষ কুরাসাও; ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। কাগজে-কলমে ব্যবধান আকাশ-পাতাল হলেও জার্মানি এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই বড় মঞ্চের দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪; চারটি বিশ্বকাপ তাদের শোকেসে। আছে চারবার ফাইনালে হারের আক্ষেপও। আবার চারবার তৃতীয় হওয়ার রেকর্ডও তাদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনবার শিরোপা জিতেছে তারা। তবে সব সাফল্যের মাঝেও সাম্প্রতিক স্মৃতি খুব সুখের নয়। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায়, একই ঘটনা কাতারেও। এমন ব্যর্থতা জার্মানদের ইতিহাসে বিরল। তাই এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং নিজেদের পুনরুদ্ধারের লড়াই।

সেই মিশনের নেতৃত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন ছন্দের দল গড়েছেন তিনি। এই দলটিতে আছে গতি, আছে সৃজনশীলতা, আছে আক্রমণের ধার। মাঝমাঠে জসুয়া কিমিচ, সামনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ; বর্তমান ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক জুটিগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের কেন্দ্রে থাকবেন কাই হার্ভাটেজ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২ গোল করেছেন।

সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে জার্মানি। এ বছর প্রীতি ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড এবং বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকেও। বাছাইপর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স।

তবু নাগেলসম্যান সতর্ক। ম্যাচের আগে জার্মান কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার ভাষায়, বিশ্বকাপে নাম নয়, মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। অধিনায়ক কিমিচও একই সুরে কথা বলেছেন। সমর্থকরা বড় ব্যবধানে জয় চাইতে পারেন, কিন্তু দলের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করা।

অন্যদিকে কুরাসাওয়ের জন্য এটি রূপকথার মতো যাত্রা। মাত্র দেড় লাখেরও কম জনসংখ্যার দেশটি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠে এসেছে। আয়তন ও জনসংখ্যা; দুই দিক থেকেই তারা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি।

বিশ্ব র‌্যাকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটির সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের ভয় নেই। কোচ ডিক অ্যাডভোকেট ও অধিনায়ক কুকো মার্টিনা স্পষ্ট করে দিয়েছেন; তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিদ্বন্দ্বিতাও করতে এসেছে। জার্মানি ও কুরাসাও এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে অনেক গল্প জন্ম নেয়। তবে জার্মানদের কাছে আজকের গল্পের নাম একটাই; প্রবল দাপটে ফিরে আসা।

১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:০৫ এএম
১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

ক্রেইগ বার্লির পর প্রথম স্কটিশ খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন জন ম্যাকগিন। রবিবার বস্টন স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ম্যাচে বল জালে জড়িয়ে তিনি এই ইতিহাস গড়েন।

অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে একটি শট নেন, যা ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে হাইতির গোলরক্ষককে ফাকি দিয়ে জালে জড়ায়। এই গোলের মধ্যদিয়ে স্কটল্যান্ড ১-০ এগিয়ে যায়।

১৯৯৮ সালের বিশ্বকাপের পর এটিই বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের প্রথম গোল। সেবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বার্লির করা গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দলটি।

সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর আবারও বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। এবার তাদের মূল লক্ষ্য ইতিহাসের প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।