ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে পরিবার দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা সালমান (রা.) কীভাবে সত্যকে চিনলেন? নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবক আটক, বিএসএফের মারধরের অভিযোগ রংপুরে চিকিৎসককে মারধর: মায়ের মরদেহ পেতে কান ধরে উঠবস যুবকের সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘লিচুর ন্যায্য দাম পেতে সংরক্ষণ সুবিধা জরুরি’ বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাকইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী
Nagad desktop

বায়ার্ন-পিএসজি আজ মুখোমুখি ফাইনালের আগে ফাইনাল

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:১৬ পিএম
ফাইনালের আগে ফাইনাল
ছবি: সংগৃহীত

ইউরোপসেরার মঞ্চে আরেকটি মহারণের অপেক্ষা। বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি; দুই আক্রমণাত্মক শক্তির দ্বৈরথে আজ (৬ মে) রাতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট। প্রথম লেগে ৫-৪ গোলে পিছিয়ে পড়া বায়ার্নের সামনে সমীকরণ স্পষ্ট; ঘরের মাঠে জিততেই হবে। তবেই মিলবে ফাইনালের টিকিট। অন্যদিকে ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যাবে পিএসজি।

মিউনিখের ফুটবল অ্যারেনায় আজ রাতের এই ম্যাচ তাই হয়ে উঠেছে মর্যাদা, ইতিহাস আর প্রতিশোধের এক লড়াই। ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের সামনে চ্যালেঞ্জ বর্তমান শিরোপাধারী পিএসজি।

প্রথম লেগে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দেখা গেছে এক রোমাঞ্চকর গোলবন্যার ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালের সর্বোচ্চ গোলের ম্যাচ। ৯ গোলের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জিতেছিল পিএসজি। যা ছিল চলতি মৌসুমে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় জয়।

ম্যাচটিতে সাতজন ভিন্ন খেলোয়াড় গোল করেন। যা এই দুই দলের আক্রমণশক্তিরই প্রতিচ্ছবি। এবারের আসরে সবচেয়ে বেশি গোল করা দুই দলও তারা। পিএসজি করেছে ৪৩ গোল, বায়ার্ন ৪২। একই আসরে দুই দলের ৪০-এর বেশি গোল করার ঘটনা এটিই প্রথম। ফলে বার্সেলোনার ১৯৯৯-২০০০ মৌসুমের ৪৫ গোলের রেকর্ড এখন হুমকির মুখে।

আরও চারটি গোল হলে এই দুই লেগ মিলিয়ে তৈরি হবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ইতিহাসের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। ব্যক্তিগত লড়াইও জমে উঠেছে। সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের ১৫ গোলকে তাড়া করছেন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

ইতিহাস অবশ্য কিছুটা সাহস জোগাচ্ছে বায়ার্নকে। দুই দলের ১৬ দেখায় ৯ বার জিতেছে জার্মান ক্লাবটি, পিএসজির জয় ৭টি। তবে প্রথম লেগের এক গোলের ব্যবধানই বলে দিচ্ছে এই ম্যাচে সামান্য ভুলই হয়ে উঠতে পারে ভাগ্য নির্ধারক।

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির তর সইছে না সেমির ফিরতি লেগের ম্যাচের জন্য। তিনি বলেন, ‘দ্বিতীয় লেগের জন্য আর অপেক্ষা করতে পারছি না। এর চেয়ে বড় ম্যাচ আর কী হতে পারে! আমরা ইউরোপের সেরা দলের বিপক্ষে খেলছি, কারণ তারাই বর্তমান চ্যাম্পিয়ন। ফলাফল এখনো খোলা। তবে আমাদের স্টেডিয়ামকেও ভূমিকা রাখতে হবে। এটা এক ঐতিহাসিক জায়গা, যেখানে এই ক্লাব অসংখ্য সাফল্য পেয়েছে। আমাদের যা আছে তা নিয়েই নামব, আর যেখানে উন্নতি দরকার, সেখানে কাজ করব।’

ঘরের মাঠ বলেই বাড়তি আত্মবিশ্বাসী বায়ার্নের তারকা ফুটবলার হ্যারি কেইন। তিনি বলেন, ‘ম্যাচটা নির্ভর করবে কে নিজের মুহূর্তগুলো কাজে লাগাতে পারে। প্রথম লেগে অনেক সুযোগ ছিল, এবারও তেমনই হবে। তবে আমরা ঘরের মাঠে খেলছি, সমর্থকরা পাশে থাকবে। এটাই আমাদের এগিয়ে দিতে পারে।’

জয়ের জন্য মুখিয়ে আছেন পিএসজির কোচ লুইস এনরিক। বায়ার্নের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়ের স্মৃতি রয়েছে তাদের। সব মিলিয়ে রোমাঞ্চকর অনুভূতির অপেক্ষায় পিএসজির স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘এত প্রতিভাবান একটি দলের বিপক্ষে খেলা খুব কঠিন। প্রথম লেগে আমরা চার গোল হজম করেছি, তাই উন্নতির জায়গা আছে। আমি আমার স্টাফদের জিজ্ঞেস করেছিলাম; কত গোল করতে হবে, আমরা সবাই তিনটিতে একমত হয়েছি। এই স্টেডিয়ামের সঙ্গে আমাদের অনেক সুখস্মৃতি জড়িয়ে। আমরা এখানেই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। বায়ার্ন তাদের সমর্থকদের নিয়ে থাকবে, আমরাও একই মানসিকতা নিয়ে জিততে নামব।’

পিএসজির সেন্টার ব্যাক মারকুইনহোস বলেন, ‘ওখানকার ম্যাচটাও একই রকম হবে। দুই দলই জিততে ও গোল করতে চাইবে। আমাদের একই মানসিকতা ও ব্যক্তিত্ব নিয়ে যেতে হবে, তাহলেই আমরা দারুণ কিছু করতে পারব।’

পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে আক্রমণে বিশ্বাসী, ‘দুই দলই আক্রমণ করতে ভালোবাসে। আমরা আমাদের দর্শন বদলাব না। আমরা আক্রমণ করব, তারাও করবে। তাই আরেকটি দুর্দান্ত ম্যাচ অপেক্ষা করছে।’

সব কিছু মিলিয়ে মিউনিখে আজকের রাত হতে যাচ্ছে আগুনঝরা। একদিকে ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন; শেষ বাঁশি বাজতেই জানা যাবে, কার যাত্রা যাবে ফাইনালের পথে।

চঞ্চল/অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস

অনিক/

হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৬ এএম
হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ গোলে হারিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। উদ্বোধনী পর্বের ম্যাচ শেষে এই জয়ের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের প্রথম স্থানটি নিজেদের করে নিল স্কটিশরা। 

রবিবার মাঠের লড়াইয়ে হাইতির বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচের ২৮তম মিনিটে জন ম্যাকগিনের একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে হাইতির জালে জড়ায়। এই সৌভাগ্যসূচক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটিশদের প্রথম জয়।

ম্যাচের শুরুর দিকে স্কট ম্যাকটমিনের একটি দারুণ প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত। হাইতির ফরোয়ার্ডদের গতিময় ফুটবলের সামনে মাঝে মাঝেই বেশ কোণঠাসা হয়ে পড়েছিল স্কটল্যান্ডের রক্ষণভাগ। তবে ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্যারিবিয়ান দলটি ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় গোলের দেখা পায়নি।

আগামী ২০ জুন বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।

মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪০ এএম
মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!
প্রতীকী ছবি

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন মোট ৮০ হাজার ৬৬৩ জন দর্শক। বিশাল এই দর্শক সমাগম ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম বৃহত্তম এই ভেন্যুর ভেতরে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

ম্যাচ শুরুর আগে থেকেই মরক্কো ও ব্রাজিলের সমর্থকেরা বিপুল সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। গ্যালারিজুড়ে পতাকা, নিজ নিজ দেশের জার্সি, স্লোগানের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়ারদের আলাদা অনুপেরণা যুগিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে 'অ্যাটলাস লায়ন' খ্যাত মরক্কো মাঠে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, আর গ্যালারিতে মরক্কোর সমর্থকেরাও প্রথম বাঁশি থেকেই নিজেদের জোরালো উপস্থিতির জানান দেন। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারি এক গতিময় আক্রমণ থেকে দলকে এগিয়ে নিয়ে চলতি টুর্নামেন্টে মরক্কোর প্রথম গোলটি করলে গ্যালারির গর্জন আরও বহুগুণ বেড়ে যায়।

খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল সমতায় ফিরলেও মরক্কো সমানতালে লড়াই চালিয়ে যায় এবং বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই জয়সূচক গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মেটলাইফ স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় ৮২,৫০০। সেই হিসাবে মরক্কো-ব্রাজিল ম্যাচটি প্রায় পূর্ণ গ্যালারির সামনেই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে এই ভেন্যুটি, যার মধ্যে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালও রয়েছে।

নতুন ভোরের অপেক্ষায় জার্মানি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
নতুন ভোরের অপেক্ষায় জার্মানি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের পর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস যার, সেই জার্মানির দিকে তাকালেই ফুটবল দুনিয়া এখনো দেখতে পায় এক অদম্য পরাশক্তিকে। চারটি বিশ্বকাপ, চারবার রানার্সআপ, চারবার তৃতীয় স্থান; পরিসংখ্যানের প্রায় প্রতিটি স্তরেই শক্ত অবস্থান জার্মানদের। কিন্তু ইতিহাস সব সময় বর্তমানের নিশ্চয়তা দেয় না। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়; জার্মান ফুটবলের জন্য যা ছিল অকল্পনীয় এক ধাক্কা। এবার সেই বিকল হয়ে যাওয়া যন্ত্র আবারও চালু করার মিশন শুরু হচ্ছে কুরাসাওয়ের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের হিউসটনের এনআরজি স্টেডিয়ামে আজ রাত ১১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষ কুরাসাও; ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। কাগজে-কলমে ব্যবধান আকাশ-পাতাল হলেও জার্মানি এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই বড় মঞ্চের দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪; চারটি বিশ্বকাপ তাদের শোকেসে। আছে চারবার ফাইনালে হারের আক্ষেপও। আবার চারবার তৃতীয় হওয়ার রেকর্ডও তাদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনবার শিরোপা জিতেছে তারা। তবে সব সাফল্যের মাঝেও সাম্প্রতিক স্মৃতি খুব সুখের নয়। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায়, একই ঘটনা কাতারেও। এমন ব্যর্থতা জার্মানদের ইতিহাসে বিরল। তাই এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং নিজেদের পুনরুদ্ধারের লড়াই।

সেই মিশনের নেতৃত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন ছন্দের দল গড়েছেন তিনি। এই দলটিতে আছে গতি, আছে সৃজনশীলতা, আছে আক্রমণের ধার। মাঝমাঠে জসুয়া কিমিচ, সামনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ; বর্তমান ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক জুটিগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের কেন্দ্রে থাকবেন কাই হার্ভাটেজ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২ গোল করেছেন।

সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে জার্মানি। এ বছর প্রীতি ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড এবং বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকেও। বাছাইপর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স।

তবু নাগেলসম্যান সতর্ক। ম্যাচের আগে জার্মান কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার ভাষায়, বিশ্বকাপে নাম নয়, মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। অধিনায়ক কিমিচও একই সুরে কথা বলেছেন। সমর্থকরা বড় ব্যবধানে জয় চাইতে পারেন, কিন্তু দলের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করা।

অন্যদিকে কুরাসাওয়ের জন্য এটি রূপকথার মতো যাত্রা। মাত্র দেড় লাখেরও কম জনসংখ্যার দেশটি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠে এসেছে। আয়তন ও জনসংখ্যা; দুই দিক থেকেই তারা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি।

বিশ্ব র‌্যাকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটির সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের ভয় নেই। কোচ ডিক অ্যাডভোকেট ও অধিনায়ক কুকো মার্টিনা স্পষ্ট করে দিয়েছেন; তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিদ্বন্দ্বিতাও করতে এসেছে। জার্মানি ও কুরাসাও এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে অনেক গল্প জন্ম নেয়। তবে জার্মানদের কাছে আজকের গল্পের নাম একটাই; প্রবল দাপটে ফিরে আসা।

১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:০৫ এএম
১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

ক্রেইগ বার্লির পর প্রথম স্কটিশ খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন জন ম্যাকগিন। রবিবার বস্টন স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ম্যাচে বল জালে জড়িয়ে তিনি এই ইতিহাস গড়েন।

অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে একটি শট নেন, যা ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে হাইতির গোলরক্ষককে ফাকি দিয়ে জালে জড়ায়। এই গোলের মধ্যদিয়ে স্কটল্যান্ড ১-০ এগিয়ে যায়।

১৯৯৮ সালের বিশ্বকাপের পর এটিই বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের প্রথম গোল। সেবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বার্লির করা গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দলটি।

সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর আবারও বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। এবার তাদের মূল লক্ষ্য ইতিহাসের প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।