ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে পরিবার দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা কোন চিহ্ন দেখে নবিজিকে চিনেছিলেন সালমান (রা.) নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবক আটক, বিএসএফের মারধরের অভিযোগ রংপুরে চিকিৎসককে মারধর: মায়ের মরদেহ পেতে কান ধরে উঠবস যুবকের সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত
Nagad desktop

নেইমারের প্রত্যাবর্তন: ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ স্বপ্নে শেষ আলো?

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:১৮ এএম
নেইমারের প্রত্যাবর্তন: ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ স্বপ্নে শেষ আলো?
ছবি: সংগৃহীত

তিন বছর আগে অনেকেই ধরে নিয়েছিলেন, নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সোনালি অধ্যায় বুঝি শেষ হয়ে এসেছে। চোট, ফর্মহীনতা, সৌদি আরবের হতাশাজনক সময়- সব মিলিয়ে তিনি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন আলোচনার কেন্দ্র থেকে। অথচ ফুটবল সবসময়ই গল্প লিখতে ভালোবাসে। আর সেই গল্পের নতুন অধ্যায়ে আবারও ফিরে এসেছেন নেইমার, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের কেন্দ্রে।

কোচ কার্লো আনচেলত্তি যখন ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষণা করলেন, সবচেয়ে বড় চমক নাম ছিল নেইমার জুনিয়র। মাত্র কয়েক মাস আগেও যার বিশ্বকাপ খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা, সেই নেইমার এখন আবার সেলেসাওদের জার্সিতে। কারণ, তিনি আবারও খেলছেন। আবারও উপভোগ করছেন ফুটবল।

সান্তোসে ফিরে যেন নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছেন নেইমার। আট ম্যাচে চার গোল, দুই অ্যাসিস্ট- সংখ্যাটা খুব বড় নয়, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো তার শরীরের ভাষা। নেইমারকে আবার হাসতে দেখা যাচ্ছে, আবার দৌড়াতে দেখা যাচ্ছে, আবার খেলায় প্রভাব ফেলতে দেখা যাচ্ছে। আনচেলত্তিও সেটিই দেখেছেন।

স্কোয়াড ঘোষণার পর ইতালিয়ান কোচ বলেন, ‘বিশ্বকাপে নেইমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণ করেছি। শেষ সময়ে সে ধারাবাহিকভাবে খেলেছে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় ছিল। দলের অন্য সবার মতো তারও একই ভূমিকা ও দায়িত্ব থাকবে। তবে সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটা সত্য যে কিছু কিছু পজিশনে আমরা অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দিয়েছি।’

ব্রাজিলের ইতিহাসে নেইমারের নাম এমনিতেই আলাদা উচ্চতায়। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশ্বকাপে ১৩ ম্যাচে আট গোল ও চার অ্যাসিস্টের রেকর্ডও তার সামর্থ্যের সাক্ষী। তবে এবারের গল্পটা একটু ভিন্ন।

একসময় ব্রাজিল মানেই ছিল নেইমার। দলের প্রায় প্রতিটি আক্রমণ তার পায়ে শুরু হতো, তার পায়েই শেষ হতো। সেই নির্ভরতা অনেক সময় ব্রাজিলকে ভুগিয়েছেও। প্রতিপক্ষ জানত- নেইমারকে থামাতে পারলেই থেমে যাবে ব্রাজিল। কিন্তু ২০২৬–এর ব্রাজিল আর সেই পুরোনো দল নয়।

এখন এই দলে আছে ভিনিসিউস জুনিয়রের বিস্ফোরক গতি, রাফিনহার ধারালো আক্রমণ, তরুণ এনড্রিকের সাহসী উপস্থিতি। চোটে ছিটকে পড়া রদ্রিগো না থাকলেও আক্রমণভাগে বিকল্পের অভাব নেই। ফলে এবার নেইমারকে একাই পুরো দল টানতে হবে না। বরং এই প্রথমবার হয়তো তিনি খেলবেন চাপমুক্ত হয়ে।

সম্ভাবনা আছে, আনচেলত্তি তাকে নাম্বার টেন ভূমিকায় ব্যবহার করবেন, যেখানে নেইমার নিজের সৃজনশীলতা দিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। সামনে থাকবে গতিময় উইঙ্গাররা, আর তিনি হবেন ছন্দ নির্মাতা।

তবে প্রশ্নও কম নয়। ৩৪ বছর বয়সি নেইমার কি এখনও সর্বোচ্চ পর্যায়ে পার্থক্য গড়ে দিতে পারেন? আধুনিক ফুটবলের তীব্র গতি ও রক্ষণাত্মক চাপের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন? বিশেষ করে তার রক্ষণে কম অবদান মাঝমাঠে ভারসাম্যের সমস্যা তৈরি করতে পারে, যেখানে কাসেমিরো ও ব্রুনো গুইমারেসের ওপর বাড়তি চাপ পড়বে।

সমস্যা আছে রক্ষণভাগেও। মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল ম্যাঘালেস বিশ্বমানের সেন্টার-ব্যাক হলেও ফুল-ব্যাক পজিশনে ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট। সেই কারণেই আনচেলত্তিকে আবার ফিরতে হয়েছে অভিজ্ঞ আলেক্স সান্দ্রো ও দানিলোর কাছে।

সব মিলিয়ে এটিকে হয়তো অনেক বছরের মধ্যে সবচেয়ে অসম্পূর্ণ ব্রাজিল দল বলা যায়। বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অথচ ব্রাজিলকে কখনও শুধু কাগজে-কলমে বিচার করা যায় না। কারণ এই দলের ইতিহাসই হলো অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।

আর সেই ইতিহাসের মাঝখানে আবার দাঁড়িয়ে নেইমার। হয়তো তিনি আর আগের মতো একার কাঁধে পুরো ব্রাজিলকে বহন করবেন না। হয়তো তিনি আর দলের একমাত্র নায়কও নন। কিন্তু কখনও কখনও বিশ্বকাপ জিততে একজন ফুটবলারের প্রতিভার চেয়েও বেশি প্রয়োজন হয় তার অভিজ্ঞতা, তার উপস্থিতি, তার বিশ্বাস।

আনচেলত্তি সম্ভবত সেই বিশ্বাসটুকুর ওপরই ভরসা রাখছেন। কারণ ব্রাজিল এখনও ষষ্ঠ তারার অপেক্ষায়।

অনিক/

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস

অনিক/

হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:৫২ এএম
হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ গোলে হারিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। উদ্বোধনী পর্বের ম্যাচ শেষে এই জয়ের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের প্রথম স্থানটি নিজেদের করে নিল স্কটিশরা। 

রবিবার মাঠের লড়াইয়ে হাইতির বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচের ২৮তম মিনিটে জন ম্যাকগিনের একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে হাইতির জালে জড়ায়। এই সৌভাগ্যসূচক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটিশদের প্রথম জয়।

ম্যাচের শুরুর দিকে স্কট ম্যাকটমিনের একটি দারুণ প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত। হাইতির ফরোয়ার্ডদের গতিময় ফুটবলের সামনে মাঝে মাঝেই বেশ কোণঠাসা হয়ে পড়েছিল স্কটল্যান্ডের রক্ষণভাগ। তবে ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্যারিবিয়ান দলটি ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় গোলের দেখা পায়নি।

আগামী ২০ জুন বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।

মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪০ এএম
মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!
প্রতীকী ছবি

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন মোট ৮০ হাজার ৬৬৩ জন দর্শক। বিশাল এই দর্শক সমাগম ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম বৃহত্তম এই ভেন্যুর ভেতরে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

ম্যাচ শুরুর আগে থেকেই মরক্কো ও ব্রাজিলের সমর্থকেরা বিপুল সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। গ্যালারিজুড়ে পতাকা, নিজ নিজ দেশের জার্সি, স্লোগানের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়ারদের আলাদা অনুপেরণা যুগিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে 'অ্যাটলাস লায়ন' খ্যাত মরক্কো মাঠে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, আর গ্যালারিতে মরক্কোর সমর্থকেরাও প্রথম বাঁশি থেকেই নিজেদের জোরালো উপস্থিতির জানান দেন। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারি এক গতিময় আক্রমণ থেকে দলকে এগিয়ে নিয়ে চলতি টুর্নামেন্টে মরক্কোর প্রথম গোলটি করলে গ্যালারির গর্জন আরও বহুগুণ বেড়ে যায়।

খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল সমতায় ফিরলেও মরক্কো সমানতালে লড়াই চালিয়ে যায় এবং বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই জয়সূচক গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মেটলাইফ স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় ৮২,৫০০। সেই হিসাবে মরক্কো-ব্রাজিল ম্যাচটি প্রায় পূর্ণ গ্যালারির সামনেই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে এই ভেন্যুটি, যার মধ্যে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালও রয়েছে।

নতুন ভোরের অপেক্ষায় জার্মানি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
নতুন ভোরের অপেক্ষায় জার্মানি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের পর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস যার, সেই জার্মানির দিকে তাকালেই ফুটবল দুনিয়া এখনো দেখতে পায় এক অদম্য পরাশক্তিকে। চারটি বিশ্বকাপ, চারবার রানার্সআপ, চারবার তৃতীয় স্থান; পরিসংখ্যানের প্রায় প্রতিটি স্তরেই শক্ত অবস্থান জার্মানদের। কিন্তু ইতিহাস সব সময় বর্তমানের নিশ্চয়তা দেয় না। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়; জার্মান ফুটবলের জন্য যা ছিল অকল্পনীয় এক ধাক্কা। এবার সেই বিকল হয়ে যাওয়া যন্ত্র আবারও চালু করার মিশন শুরু হচ্ছে কুরাসাওয়ের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের হিউসটনের এনআরজি স্টেডিয়ামে আজ রাত ১১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষ কুরাসাও; ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। কাগজে-কলমে ব্যবধান আকাশ-পাতাল হলেও জার্মানি এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই বড় মঞ্চের দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪; চারটি বিশ্বকাপ তাদের শোকেসে। আছে চারবার ফাইনালে হারের আক্ষেপও। আবার চারবার তৃতীয় হওয়ার রেকর্ডও তাদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনবার শিরোপা জিতেছে তারা। তবে সব সাফল্যের মাঝেও সাম্প্রতিক স্মৃতি খুব সুখের নয়। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায়, একই ঘটনা কাতারেও। এমন ব্যর্থতা জার্মানদের ইতিহাসে বিরল। তাই এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং নিজেদের পুনরুদ্ধারের লড়াই।

সেই মিশনের নেতৃত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন ছন্দের দল গড়েছেন তিনি। এই দলটিতে আছে গতি, আছে সৃজনশীলতা, আছে আক্রমণের ধার। মাঝমাঠে জসুয়া কিমিচ, সামনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ; বর্তমান ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক জুটিগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের কেন্দ্রে থাকবেন কাই হার্ভাটেজ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২ গোল করেছেন।

সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে জার্মানি। এ বছর প্রীতি ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড এবং বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকেও। বাছাইপর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স।

তবু নাগেলসম্যান সতর্ক। ম্যাচের আগে জার্মান কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার ভাষায়, বিশ্বকাপে নাম নয়, মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। অধিনায়ক কিমিচও একই সুরে কথা বলেছেন। সমর্থকরা বড় ব্যবধানে জয় চাইতে পারেন, কিন্তু দলের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করা।

অন্যদিকে কুরাসাওয়ের জন্য এটি রূপকথার মতো যাত্রা। মাত্র দেড় লাখেরও কম জনসংখ্যার দেশটি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠে এসেছে। আয়তন ও জনসংখ্যা; দুই দিক থেকেই তারা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি।

বিশ্ব র‌্যাকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটির সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের ভয় নেই। কোচ ডিক অ্যাডভোকেট ও অধিনায়ক কুকো মার্টিনা স্পষ্ট করে দিয়েছেন; তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিদ্বন্দ্বিতাও করতে এসেছে। জার্মানি ও কুরাসাও এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে অনেক গল্প জন্ম নেয়। তবে জার্মানদের কাছে আজকের গল্পের নাম একটাই; প্রবল দাপটে ফিরে আসা।