ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
হজ শেষে দেশে ফিরলেন ২৯৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ
Nagad desktop

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন মেসি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট: ০১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন মেসি
ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। 

টানা দ্বিতীয় ও চতুর্থ বিশ্বকাপ ট্রফির মিশনে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে স্থানীয় সময় সোমবার থেকে অনুশীলন শুরু করবে। এর আগে রবিবার রাতে দলের সঙ্গে যোগ দেন মেসি। 

মিয়ামি থেকে ব্যক্তিগত ফ্লাইটে কানসাসে যান আর্জেন্টিনা অধিনায়ক। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো দি পল।

দলের বড় একটি অংশ বুয়েন্স আয়ারস থেকে একসঙ্গে কানসাসে পৌঁছে। যে ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্র পাড়ি দেন, সেই ফ্লাইটের নাম- AR1978। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের সালটিকে প্রতীকী হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে।

কানসাস থেকে শুক্রবার টেক্সাস পাড়ি দেবে আর্জেন্টিনা দল। শনিবার সেখানে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে তারা। ৯ জুন আলাবামায় প্রীতি ম্যাচ খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।

১১ জুন বিশ্বকাপ শুরু হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে হবে খেলা। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ জুন (বাংলাদেশ সময় ১৭ জুন সকালে) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা।

২২ জুন অস্ট্রিয়া ও ২৭ জুন (বাংলাদেশ সময় ২৮ জুন সকাল) জর্ডানের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

দেরি হলেও বাংলাদেশে টিভির পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিশ্চয়তা পেল ভক্তরা। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং দুটি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

টি স্পোর্টসের মার্কেটিং বিভাগের প্রধান আহমেদ রাকিব আজ (৫ জুন) নিউ এজকে বলেছেন, ‘আজ (শুক্রবার) আমরা বিটিভির কাছ থেকে নিশ্চিতকরণপত্র পেয়েছি, যারা বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।’ রাকিব আরও জানান, বিটিভি ও টি-স্পোর্টসের পাশাপাশি সময় টিভিও বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো সম্প্রচার করবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড প্রথমে সম্প্রচার স্বত্ব অর্জন করেছিল, কিন্তু পরে মে মাসে তারা চুক্তি থেকে সরে দাঁড়ায়, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্প্রিংবুক সরে যাওয়ার পর বিটিভি পরিস্থিতির সুযোগ নিয়ে কম মূল্যে স্বত্ব পাওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার আয়োজনে বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে ১৬টি শহরে আয়োজিত হবে: যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে।

এটি হবে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ, যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে এবং প্রথমবারের মতো এতে ৪৮টি দল অংশ নেবে। পাশাপাশি রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনিক/

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত

সূচি অনুযায়ী এখন মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) পাঁচটি ম্যাচের খেলা। তবে আজ (৫ জুন) সংখ্যাটি হওয়ার কথা ছিল ৬। সেটা হয়নি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের প্রতিবাদের কারণে। সময় মতো পারিশ্রমিক না পেয়ে দলটি আজ তাদের খেলা বয়কট করেছে। এতে করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওভারওভার দিয়ে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, চুক্তির পর পারিশ্রমিকের ২০ শতাংশ অর্থ বুঝে পেয়েছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বাকি টাকা জন্য বারবার ক্লাব কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বয়কটের পথ বেছে নিয়েছেন তারা। আজ টসের সময় মাঠে ছিল না ব্রাদার্সের কোনো প্রতিনিধি, যাদের দাবি- ঈদের আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ক্লাব মালিক।

নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম
নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দল শনিবার মিশরের (৬ জুন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও নেইমার তাদের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড চিকিৎসা নেওয়ার জন্য নিউ জার্সিতেই অবস্থান করবেন।

গত সপ্তাহে দলের চিকিৎসক জানিয়েছিলেন, কাফের (পায়ের পেছনের পেশি) চোটের কারণে নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নেইমারকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ার পর মাঠে ফেরার পর থেকে তিনি সংগ্রাম করে যাচ্ছেন।

গত মাসে কোচ কার্লোস আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সে এখনও নিজের ফিটনেস আরও উন্নত করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের সবাই তাকে ভালোবাসে। সে এই দলের পরিবেশকে আরও ভালো করতে পারে।’

এ বছর সান্তোসের হয়ে হয়ে নেইমার আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তার গোল চারটি এবং অ্যাসিস্ট দুটি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চোটে আক্রান্ত হলে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচের এক দিন আগ পর্যন্ত তাকে বদলি করা যেতে পারে। যদি তিনি খেলেন, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫১ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী লিঃ-রূপগঞ্জ লিজেন্ডস
মোহামেডান-গাজী গ্রুপ
গুলশান ক্রিকেট-সিটি ক্লাব
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স
বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লিওপার্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব

ইংল্যান্ড-নিউজিল্যান্ড
প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১, ট্যাপম্যাড

ফুটবল (সরাসরি)
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সান মারিনো
রাত ১১টা, টি স্পোর্টস

প্রীতি ম্যাচ
মলদোভা-বুলগেরিয়া, রাত ১১টা
রাশিয়া-বুরকিনা ফাসো, রাত ১১টা
হাঙ্গেরি-ফিনল্যান্ড
রাত ১১টা ৪৫ মিনিট
আজারবাইজান-মাল্টা, রাত ১২টা
ট্যাপম্যাড, বেট৩৬৫, ইউটিউব

টেনিস (সরাসরি)
ফরাসি ওপেন
সেমি-ফাইনাল
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ ও ৫

অনিক/

বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:৪২ এএম
বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল
প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য নতুন এক নিয়ম ঘোষণা করেছে ফিফা। এবার বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে আচরণবিধিতে পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে খেলা দেখতে আসা সমর্থকদের তৃষ্ণা মেটাতে স্টেডিয়ামের ভেতর থেকেই বোতলজাত পানি কিনতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা শেষ মুহূর্তে তাদের স্টেডিয়ামসংক্রান্ত নীতিমালায় এই পরিবর্তন এনেছে।

অথচ গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কিন্তু নতুন করে হালনাগাদ করা আচরণবিধিতে সেই অনুমতি তুলে নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ফিফা জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল কোনো অবস্থাতেই স্টেডিয়ামের ভেতর আনা যাবে না। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই এ ধরনের বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন সেই নিয়ম সব স্টেডিয়ামে কার্যকর করা হচ্ছে।

বিবৃতিতে ফিফা বলেছে, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সম্ভাব্য ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতেই বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, দর্শকদের স্বস্তির কথা মাথায় রেখে স্টেডিয়াম এলাকায় কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, বড় ফ্যান, পর্যাপ্ত পানি পানের ব্যবস্থা এবং ঠাণ্ডা হওয়ার জন্য বিশেষ বিশ্রাম কেন্দ্র রাখা হবে। পাশাপাশি স্টেডিয়ামের ভেতর বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ওই ভেন্যুগুলোতে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের পানির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ। তবে এরই মধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেশ কয়েকটি ম্যাচ প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, যা দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এবার তাই শুধু খেলার উত্তাপই নয়, আবহাওয়ার তাপও হতে পারে আলোচনার বড় বিষয়। আর সেই বাস্তবতায় দর্শকদের পানি পেতে নির্ভর করতে হবে স্টেডিয়ামের ভেতরের ব্যবস্থার ওপরই।