জার্মানির একটি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী কারা নামের একটি বাঘ খেলনা চিবানোর সময় তার দাঁত ভেঙে ফেলে। এরপর বেঙ্গল টাইগার প্রজাতির ছয় বছর বয়সী ১২৫ পাউন্ড ওজনের কারাকে একটি সোনার দাঁত লাগিয়ে দেওয়া হয়।
ডেনিশ দন্তচিকিৎসকদের একটি দলকে বাঘটির দাঁত ঠিক করতে প্রায় চার ঘন্টা ধরে দুটি অস্ত্রোপচার করতে হয়েছিল। দাঁতের মডেল তৈরি করতে একটি অস্ত্রোপচার এবং দ্বিতীয়টি কৃত্রিম দাঁত আঠা দিয়ে প্রতিস্থাপন করার জন্য।
উদ্ধার কেন্দ্রের বিশেষজ্ঞরা জানান, ক্ষতিগ্রস্ত দাঁতের উপরে তারা একটি সোনার মুকুট বা ক্যাপ লাগিয়ে দেন, তারপর বিশেষ আঠা এবং ইউভি আলো ব্যবহার করে এটিকে আটকে দেন। অন্যান্য ধাতুর বিপরীতে সোনার দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা কম এবং এটি তুলনামূলক স্থায়ী হবে তাই কিৎসকরা এই সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর কারা তা নতুন দাঁতের সাথে পুরোপুরি মানিয়ে নিয়ে স্বাভাবিকভাবে সেটি ব্যবহার করতে শুরু করে। দাঁত সেরে ওঠার পর কারা আবার মাংস এবং হাড় চিবিয়ে খেতে পারে।
২০১৩ সালে ইতালির মুগানোতে একটি খামারবাড়ি থেকে ছয় বছর বয়সী এই বাঘটিকে ব্যক্তিগত মালিকানা থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর ২০১৫ সালে জার্মানির ম্যাসওয়েলারের টিয়ার্ট টাইগার স্টেশনে এটিকে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে এটি সেখানেই বসবাস করছে।
কিৎসক ইভা লিন্ডেনস্মিড্ট বলেন, "আমরা সত্যিই খুশি যে কারা এখন ঠিকমতো কামড় দিতে পারে এবং তাকে তার নতুন সোনার দাঁত দেখিয়ে হাসতেও দেখা যাচ্ছে।"
সুলতানা দিনা/