বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর পান্থপথে বহুমাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদল শস্যভাণ্ডারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রতিপাদ্য ছিল- “আমি তোমাদেরই লোক”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমাত্রিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শাকিল মাহবুব, নাটোর লালপুর বহুমাত্রিকের সভাপতি আরিফসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সূচনায় কবিতা আবৃত্তি করেন- বহুমাত্রিকের সদস্য সুমিত পাল। এছাড়া আবৃত্তি করেন- লায়লা নারগিস পলি, শামিমা আক্তার মলি, আল নোমান ও ফৌজিয়া হিয়া।
সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বাংলা। আবৃত্তি করেন যমজ দুই বোন আয়রা ও আয়জা। এছাড়া গান পরিবেশন করেন ঢাকা কমিটির সভাপতি রোকেয়া ইয়াসমিন বর্ণা এবং প্রশিক্ষণ সম্পাদক অসীম রায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানে একক নৃত্য পরিবেশন করেন সহ-সভাপতি রওনক ফেরদৌস রাকা। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরবময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা তুলে ধরেন শামিমা আক্তার মলি, আসমা সাদিয়া ও উর্বশী।
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে অংশবিশেষ পাঠ করেন সংগঠনের সদস্য সুইটি। আর গীতাঞ্জলি থেকে “আবার এসেছে আষাঢ়” কবিতাটি পাঠ করেন মোহতারিমা রহমান।
আগত অতিথিদের উদ্দেশ্য করে সাইদুজ্জামান রওশন বলেন “রবীন্দ্রনাথ যেমন বলতে পেরেছেন-আমি তোমাদেরই লোক বহুমাত্রিক এর সদস্য হিসেবে আমরাও যেন সমাজের নানা কল্যাণমূলক কাজ করে বলতে পারি আমি তোমাদেরই লোক।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন জুহি, মনিরা মনি, রাকা, উর্বশী, আলিসা, সোহাগ বাবু, সাদিয়া, আকাশ, রিয়া, কাজল, মুকিত, নাওমি, মৌরি, বেলাল, রামিম, সুবিমল চাকমা, আশিক, আনন্দময়ী, দোলন ও সাথী।
এসএন/