ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে 'ইউনিফাইড ইনস্টিটিউশন' গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা ইরানের অবরুদ্ধ তহবিল ছাড়ে সম্মত হয়েছে আরব আমিরাত! ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
Nagad desktop

টাঙ্গাইলের নৃ-গোষ্ঠী ও কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:১৬ পিএম
টাঙ্গাইলের নৃ-গোষ্ঠী ও কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। ছবি: বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কোটি ৪১ লাখ টাকার কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

বৃহস্পতিবার (২২ মে) তারিখে টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ জন নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২ কোটি ৪১ লাখ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এডিসি মো. ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) মো. শোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইতোমধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কোটি ৫১ লাখ টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছে এবং আরও প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন আছে।

অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল খালেক স্বাগত বক্তব্য এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম বক্তব্য প্রদান করেন। 

এই কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান মো. রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩১ পিএম
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ।

বিশ্বকাপজুড়ে চলা এ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ। বিশ্বকাপের ম্যাচগুলোকে কেন্দ্র করে প্রতিদিন ফুটবলবিষয়ক কুইজ আয়োজন করতে যাচ্ছে নগদ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে থাকবে ফুটবলসংক্রান্ত প্রশ্ন, যার সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

কুইজে অংশগ্রহণকারীদের কুইজের উত্তর দিয়ে তা হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে শেয়ার করতে হবে। যার প্রোফাইলের লাইক-শেয়ার ও কমেন্ট বেশি থাকবে তিনি বিজয়ী হিসেবে পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স; যেখানে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।

পাশাপাশি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে থাকবে মেগা কুইজ আয়োজন। ফাইনালের দিন তিনটি পৃথক কুইজেই সঠিক উত্তরদাতার মধ্যে যার হ্যাশট্যাসহ শেয়ার, লাইক ও কমেন্ট সর্বোচ হবে, তিনিই সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া অন্যান্য বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার।

রিচার্জে জিতে নিন পিএসফাইভ কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করবে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তারবেশি যোকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নগদের পক্ষ থেকে বিজয়ীর পছন্দের দেশের জার্সি উপহার পাবেন। যেখানে রয়েছে নিজের নাম ও পছন্দের নম্বর দিয়ে জার্সি উপহার নেওয়ার সুযোগ।

এ ছাড়া রিচার্জ ক্যাম্পেইনে অংশ নেওয়া তিনজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।

এ বিষয়ে নগদের হেড অফ মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেন, “বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আমরা একটি আনন্দময় আয়োজন নিয়ে এসেছি। আমরা আশা করি সবসময়ের মতো এবারও নগদের গ্রাহকেরা আনন্দ নিয়ে খেলা উপভোগ করবেন এবং নগদের সাথেই থাকবেন।”

বিশ্বকাপজুড়ে চলা এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের লাখো ফুটবলপ্রেমীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করতে এবং ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে উৎসবের সমন্বয় ঘটাতে চায় নগদ।

নগদ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করছে। যেখানে দেশের ২৯টি অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় কোনো ক্রীড়া ইনফ্লুয়েন্সারের অংশগ্রহণে শিক্ষার্থীদের কাছে ‘কুইজ শো’ এবং এমএনও ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ফুসবল ও প্লেস্টেশন-৫ গেমিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার।

কুইজ ও রিচার্জ ক্যাম্পেইনের শর্তের বিষয়ে আরো বিস্তারিত জানতে নগদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নজর রাখুন। পাশাপাশি যেকোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য নগদের কলসেন্টারে যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:১৮ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে  ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা যখন সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে, তখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। হোটেলটি চালু করেছে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস ‘, যেখানে ভক্তরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত।

হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়েসিস লাউঞ্জ বিশ্বকাপ চলাকালে পরিণত হবে এক প্রাণবন্ত ফুটবল আড্ডাকেন্দ্রে। এখানে অতিথিরা অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিটি ম্যাচ। অসাধারণ গোল, শেষ মুহূর্তের নাটকীয় জয় কিংবা স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট—সবকিছুই উপভোগ করা যাবে প্রাণবন্ত পরিবেশে, সঙ্গে থাকবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বিশ্বমানের আতিথেয়তা।

অতিথিরা মাত্র ১,০০০ টাকা নেট মূল্যের এন্ট্রি পাসের মাধ্যমে এই আয়োজনের অংশ হতে পারবেন। পাসের সম্পূর্ণ মূল্য খাবার ও পানীয় ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

বিশ্বকাপের আমেজ আরও বাড়াতে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ ফিফা - অনুপ্রাণিত মেনু, যেখানে থাকবে সিগনেচার গ্রিল, গুরমে বার্গার, তাজা পিজ্জা, শেয়ারিং প্ল্যাটার, বিভিন্ন স্ন্যাকস এবং সুস্বাদু ডেজার্ট।

রাতের ম্যাচ উপভোগ করতে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ, ফিফা স্টেকেশন প্যাকেজ যার মূল্য শুরু ১১,৯৯৯ টাকা থেকে (দুইজনের জন্য)। এই প্যাকেজে থাকছে:
• সকালের নাশতা
• ফিফা নাইটস অ্যাট ওয়েসিস - এ বিনামূল্যে প্রবেশ
• নির্বাচিত ফিফা মেনু আইটেমে ২০% ছাড়
• বিকেল ৪টা পর্যন্ত লেট চেক-আউট সুবিধা

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে Air Astra-এর সঙ্গে যৌথভাবে বিশেষ র্যাফেল ড্র-এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট। এছাড়াও পুরো টুর্নামেন্টজুড়ে থাকবে ম্যাচ প্রেডিকশন প্রতিযোগিতা, ফ্যান চ্যালেঞ্জ,ইনফ্লুয়েন্সার উপস্থিতি এবং ম্যাচ-নাইট সারপ্রাইজ।

এই বিশ্বকাপ মৌসুমে শহরের ফুটবলপ্রেমীরা একত্রিত হোন সেই জায়গায়, যেখানে পুরো শহর বিশ্বকাপ দেখবে একসঙ্গে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০৪ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে ১০ ও ১১ জুন ২০২৬ তারিখে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি, স্পোগোমি টুর্নামেন্ট, গোলটেবিল আলোচনা এবং বিইউএফটি ও চারটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এতে সভাপতিত্ব করেন মনোনিত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

অন্তরা/

আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন
আলহাজ আব্দুল মোনেম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মোনেম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুল মোনেম ২০২০ সালের ৩১ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেশের অবকাঠামো নির্মাণে তার প্রতিষ্ঠান অনন্য অবদান রেখেছে। নির্মাণ খাতের পাশাপাশি তিনি খাদ্য, পানীয় এবং ওষুধ শিল্পের মতো বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন।

পেশায় প্রকৌশলী আব্দুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। এই দূরদর্শী উদ্যোক্তা ১৯৫৬ সালে আব্দুল মোনেম লিমিটেড (এএমএল) প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞপ্তি/

সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার ইউসিবির

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার ইউসিবির
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইমাম হাসান এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহাম্মদ, এফসিএ ।

সভায় জানানো হয়, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে ইউসিবি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ে ব্যাংকটি তার ইতিহাসের সর্বোচ্চ ২৩ শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করে, যা দেশের ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধির (১১ শতাংশ) তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে ব্যাংকের মোট আমানত প্রায় ১৩,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬৮,৩৯৪ কোটি টাকায় উন্নীত হয় এবং একই সময়ে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন গ্রাহক হিসাব যুক্ত হয়।

দক্ষ ব্যালান্স শিট ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি তার ঋণ-আমানত অনুপাত ৯১.৩ শতাংশ থেকে ৮৩ শতাংশে নামিয়ে এনে তারল্য অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। ঋণ ও অগ্রিম খাতে ৮ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি খেলাপি বা রাইট-অফ ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ। নতুন নিয়ন্ত্রক নীতিমালার কারণে এক পর্যায়ে শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশে পৌঁছালেও ঝুঁকি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের বিশেষ তৎপরতায় তা প্রায় ৪ শতাংশ কমিয়ে ১৫.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

ইসলামি ব্যাংকিং কার্যক্রমেও অসাধারণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যেখানে আমানত ১৬৩ শতাংশ এবং বিনিয়োগ ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউসিবির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে অন্যান্য পরিচালন ব্যয় প্রায় ৯৭ কোটি টাকা হ্রাস করা হয়েছে। মাত্র ৩ শতাংশ জনবল বৃদ্ধি করেই এই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রযুক্তিগত খাতে দেশের প্রথম মাইক্রোসার্ভিসভিত্তিক ‘ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম’ এবং ইউসিবি ওয়ান অ্যাপ চালুর মাধ্যমে ইউসিবি তার ডিজিটাল সক্ষমতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার ফলে বর্তমানে ব্যাংকের মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সভায় শেয়ারহোল্ডাররা ইউসিবির সাম্প্রতিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। 

সভা শেষে কোম্পানি সেক্রেটারি তানভীর এ সিদ্দিকী এফসিএ শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ জানান। পরে চেয়ারম্যানের অনুমোদনক্রমে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। 

সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং শক্তিশালী মূলধন কাঠামোর মাধ্যমে একটি টেকসই ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা শেষ হয়।

আমান/