পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলা দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামানিক (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)।
বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর থেকে আসছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও তিনজন গুরুতর আহত হোন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
পার্থ হাসান/ জাহাঙ্গীর হোসেন/এমএ/