ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা সালমান (রা.) কীভাবে সত্যকে চিনলেন? নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘লিচুর ন্যায্য দাম পেতে সংরক্ষণ সুবিধা জরুরি’ বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাকইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই ‘লাভ তো দূরের কথা বাড়ি থেকে টাকা দিতে হচ্ছে’ বাজেটের রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই বরিশালে হাম-ডেঙ্গুর মাঝে উদ্বেগ ছড়াচ্ছে ডায়রিয়াও ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ নতুন ভোরের অপেক্ষায় জার্মানি ১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
Nagad desktop

বিজিবির অভিযানে ৬৭ কোটি টাকার মালামাল জব্দ, ৫৫৬ আসামী আটক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
বিজিবির অভিযানে ৬৭ কোটি টাকার মালামাল জব্দ, ৫৫৬ আসামী আটক
ছবি: খবরের কাগজ

রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের অভিযানগুলিতে ৫৫৬ জন আসামীসহ প্রায় ৬৭ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) কাজিমুদ্দিন মিলনায়তনে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ( ৫০ বিজিবি)  এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজীর আহম্মদ।

তিনি জানান, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ১,৬৬০ কিলোমিটার দীর্ঘ, যেখানে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন নিয়োজিত। প্রতিটি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যেমন ফেন্সিডিল, হেরোইন, কোকেন, গাঁজা, ইয়াবা, মেটাডক্সিন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইস্কাফ সিরাপ এবং বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন ও ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট। এছাড়াও উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ, গবাদিপশু, মোটরসাইকেল, মোবাইল, জাল রুপি, পোশাক এবং অন্যান্য চোরাচালানী সামগ্রী।

বিজিবি মানবপাচার প্রতিরোধে সীমান্তে সর্বদা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালাচ্ছে। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করার জন্য নিয়মিত জনসচেতনতামূলক সভা, মাইকিং ও জুমার নামাজের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হচ্ছে। চলতি বছরে ২৩,৩৭৯টি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাল টাকার নোট পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোস্ট সমূহে তল্লাশীর মাধ্যমে সজাগ দৃষ্টি রাখছে। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় ৮০৭টি পূজা মন্ডপে  মোট ১৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা উৎসবকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে কাজ করেছেন। এছাড়াও, বেসামরিক প্রশাসনের অনুরোধে উদ্ভুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।

সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, গবাদিপশু ও চোরাচালান রোধে বিজিবি বিএসএফের সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করছে। চলতি বছরে ৪,০১১টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, যার ফলে প্রায় শতাধিক চোরাকারবারী স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

রংপুর রিজিয়নের সীমান্ত সক্ষমতা বৃদ্ধির জন্য ৬টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে, যা সীমান্ত নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি, সীমান্তবর্তী দরিদ্র ও অসহায়দের মধ্যে আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন,সীমান্ত নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। চোরাচালান, মানবপাচার ও অপরাধ রোধের মাধ্যমে আমরা মানুষকে সচেতন ও নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি।

নবীন হাসান/এসএন

সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:২৫ এএম
সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক
ছবি: সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

 শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অতীতে নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের আয়তন তুলনামূলকভাবে সীমিত হলেও আমরা উপযুক্ত স্থান চিহ্নিত করে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আজ যে এসফল্ট মাঠে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে, এখানে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। ভবিষ্যতেও নগরীর খালি ও উপযুক্ত স্থানগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। যেখানে যেখানে পরিবেশগতভাবে উপযোগী স্থান পাওয়া যাবে, সেখানে বৃক্ষরোপণ করা হবে।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মোঃ আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান সিসিক প্রশাসক।

শাকিলা ববি/খাদিজা রুমি/

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৮ এএম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চারদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরির্দশক এসআই জগদীশ জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা পায়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং মাদক ইনজেকশন ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। তার স্ত্রী মারা গেছেন এবং তার চার কন্যা সন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময় ট্রেনে ঘুরে বেড়াতেন।

মিজানুর রহমান/অন্তরা

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৮ এএম
সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইভাই আসিফ ও আরিফ সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মো. আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে তিনজন দ্রুতগতির মোটরসাইকেলে করে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইকবাল/আমান

বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগ বাড়ানো এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি, ডলারসংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি অনিশ্চয়তা এবং রাজনৈতিক-প্রশাসনিক জটিলতার কারণে বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত গতিতে বাড়ছে না। বরং সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন বাস্তবতায় নতুন বাজেটে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু উদ্যোগের কথা বলেছে। পাশাপাশি বন্ধ শিল্পকলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও দিয়েছে সরকার। 

বেসরকারি খাতের বিনিয়োগ প্রায় এক দশক ধরে জিডিপির ২২-২৩ শতাংশের আশেপাশে আটকে আছে। অথচ দেশের উন্নতির জন্য এই বিনিয়োগ কমপক্ষে ৩০ শতাংশ হওয়া উচিত। 

সরকার এবারের বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে। এর মধ্যে রয়েছে শিল্প খাতে কর সুবিধা অব্যাহত রাখা, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পপার্কে অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগ, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে নীতিগত সহায়তা এবং ব্যবসা সহজীকরণ উন্নত করার পরিকল্পনা। এ ছাড়া কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ উৎসাহিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। সরকার বলছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি খাতকেই প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেগুলো সমাধানের স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। শুধু সমস্যাগুলো উল্লেখ করলেই হবে না, বরং সেগুলো দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। কেননা, শুধু বাজেটে প্রণোদনা বা ঘোষণা দিলেই বিনিয়োগ বাড়ে না; বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় বিষয়। বর্তমানে সেই আস্থার জায়গাটিই দুর্বল। তাদের মতে, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং উচ্চ সুদের হার নতুন বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদের জন্য ঋণের খরচও বেড়েছে। ফলে নতুন শিল্প স্থাপন বা সম্প্রসারণে অনীহা তৈরি হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা শিল্প খাতের বড় উদ্বেগ। অনেক শিল্পপ্রতিষ্ঠান পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে সতর্ক থাকছেন।

এই প্রসঙ্গে সাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী খবরের কাগজকে বলেন, বিনিয়োগ বাড়াতে হলে সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কিন্তু প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেগুলো সমাধানের স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। শুধু সমস্যাগুলো উল্লেখ করলেই হবে না, বরং সেগুলো দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। তিনি বলেন, বাজেটে সরকারের ঘোষিত বিনিয়োগ উদ্যোগ আংশিক বাস্তবায়ন সম্ভব হলেও স্বল্প সময়ে বড় ধরনের বিনিয়োগ প্রবাহ তৈরি করা কঠিন হবে। কারণ অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা এখনো পুরোপুরি ফিরে আসেনি। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ এখনো আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। কেননা, একই ধরনের শ্রমবাজার সুবিধা থাকা সত্ত্বেও অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশকে পাশ কাটিয়ে অন্য দেশে যাচ্ছে, কারণ সেখানে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া তুলনামূলক সহজ। শুধু কর রেয়াত দিয়ে বিদেশি বিনিয়োগ আসে না; প্রয়োজন আইনের শাসন, চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা, মুনাফা স্থানান্তরের স্বচ্ছ ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো।

এ প্রসঙ্গে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, বিনিয়োগ বাড়াতে শুধু কর ছাড়, শুল্ক সুবিধা বা প্রণোদনা যথেষ্ট নয়। বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ব্যবসা পরিবেশ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব। বেসরকারি খাত বিনিয়োগ করবে, কিন্তু বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা পরিচালনার উপযোগী পরিস্থিতি সৃষ্টি করা রাষ্ট্রেরই কাজ। এই পরিবেশ নিশ্চিত না হলে কেবল প্রণোদনা বা নীতিগত ঘোষণা দিয়ে কাঙ্ক্ষিত বিনিয়োগ অর্জন সম্ভব নয়।

ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা নতুন নয়; বরং বাস্তবায়নই মূল সমস্যা। বিভিন্ন সময়ে কর অবকাশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ওয়ান স্টপ সার্ভিস, দ্রুত অনুমোদনের মতো নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাদের মতে, প্রশাসনিক জটিলতা, অনুমোদনে দীর্ঘসূত্রতা, ভূমিসংকট, দুর্নীতি এবং নীতির ধারাবাহিকতার অভাব বিনিয়োগ পরিবেশকে দুর্বল করে রেখেছে। অনেক ক্ষেত্রেই নীতিগত ঘোষণা থাকলেও মাঠপর্যায়ে উদ্যোক্তারা প্রত্যাশিত সুবিধা পান না।

তাদের মতে, এবারের বাজেটে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। শিল্পের কাঁচামালে উৎসে কর ৪ শতাংশে হ্রাস, ৬০টি নিত্যপণ্যে শূন্য দশমিক ৫ শতাংশে উৎসে কর, পাঁচ বছরের কর কাঠামোর আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে কর ছাড়ের বিষয়টি বেশ প্রশংসার যোগ্য। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ এবং ত্রিমাসিক অনলাইন ভ্যাট রিটার্নের বিধানকে স্বাগত জানান তারা। তবে মূল্যস্ফীতি সত্ত্বেও করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা ও সর্বোচ্চ আয়কর ৩৫ শতাংশ নির্ধারণ হতাশাজনক। তবে বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি ও প্রযুক্তিপণ্যে কর হ্রাস দেশীয় শিল্পে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি করবে। মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে সহায়ক হবে।

অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকঋণের সুদহার কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি (গ্যাস-বিদ্যুৎ) সরবরাহ নিশ্চিত করা এবং ঘন ঘন রাজস্বনীতি পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও সাবেক মন্ত্রী মীর নাসির। খবরের কাগজকে তিনি বলেন, বিনিয়োগের জন্য কর ছাড়ের চেয়েও বেশি প্রয়োজন নীতি-স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্য পরিবেশ। উদ্যোক্তা যদি মনে করেন আগামী বছর নীতিমালা বদলে যাবে, তাহলে তিনি বড় বিনিয়োগে যাবেন না। পাশাপাশি বাজেটে যেসব আইনি কাঠামো ও প্রশাসনিক সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো কাগজ-কলমে না রেখে মাঠপর্যায়ে কতটুকু বাস্তবায়িত হয় এবং সাধারণ ব্যবসায়ীদের ভাগ্যে এর সুফল কতটুকু পৌঁছায়, সেটিই এখন দেখার বিষয়। 

একই বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হিসেবে বিবেচনা করা যায়। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারের পূর্ণ বাস্তবায়নের ওপরই নির্ভর করবে এই বাজেটের প্রকৃত সাফল্য। তবে বাজেটের ঘাটতি পূরণে সরকার যদি ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়, তাহলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। যদি সরকার সত্যিকার অর্থে প্রশাসনিক বাধা কমাতে পারে, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং নীতি-অনিশ্চয়তা দূর করে, তাহলে ধীরে ধীরে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে। 

রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:২৭ এএম
রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
প্রতীকী ছবি

রাজবাড়ীতে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে ভুয়া মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে। কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মোছা. কুলসুম ওরফে ক্যাসেট এই মামলাটি করেছেন।

তবে ভুক্তভোগী শিক্ষক দম্পতির দাবি, তারা এই নারীকে আগে কখনো দেখেননি। এমনকি পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়েও এখন প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন মো. গোলাম আওয়াল খান মাসুদ ও মোছা. মাছুমা খাতুন। তারা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গোলাম আওয়াল খান মাসুদের বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে। বর্তমানে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় বসবাস করেন। অন্যদিকে মামলার বাদী কুলসুমের বর্তমান ঠিকানা পাংশা উপজেলার বাবুপাড়া উল্লেখ করা হলেও তিনি বোয়ালিয়াতেই থাকেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বাদী কুলসুমের ছেলে শামছুল মণ্ডলকে সৌদি আরব পাঠানোর কথা বলে শিক্ষক দম্পতি গত বছরের ১৫ জানুয়ারি ৫ লাখ টাকা নেন। পাঁচ মাসের মধ্যে তাকে সৌদি আরব পাঠানোর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পাঠাতে পারেননি। এক পর্যায়ে আসামিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। এরপর পাংশা আমলি আদালতে মামলা করেন বাদী। গত এপ্রিল মাসের ১১ তারিখে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

তবে মামলার আসামিদের দাবি, বাদীর সঙ্গে তাদের কোনো পূর্বপরিচয় নেই এবং বাদীর কাছ থেকে তারা কোনো টাকা নেননি। তাদের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে।

মামলাটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলায় ৫ লাখ টাকা দেওয়ার কথা বলা হলেও টাকা লেনদেনের কোনো লিখিত প্রমাণ বাদীপক্ষ দেখাতে পারেনি।

মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে ১ নম্বর সাক্ষী বাদীর ছেলে শামছুল মণ্ডল। তিনজন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ডেমনামারা গ্রামের কলিম উদ্দিনের ছেলে সবির খাঁ, জব্বার খাঁর ছেলে হাবিবুর রহমান ও ইসমাইলের ছেলে গোলাম সরোয়ার। অন্যজন পাংশা উপজেলা কসবাঝাইল ইউ‌নিয়নে‌ কুটিমালিয়াট গ্রামের ফণী ভূষণ বসুর ছেলে সাগর বসু। এদের মধ্যে শুধু সাগর বসুকে খুঁজে পাওয়া গেছে। বাকি সাক্ষীদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি।

সাগর বসু জানান, তিনি মামলার বাদী কুলসুম নামে কাউকে চেনেন না। গত পাঁচ বছরের মধ্যে তিনি কোনো মামলার সাক্ষীও হননি। তার নাম কীভাবে এই তালিকায় এল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

মামলার ১ নম্বর সাক্ষী ও বাদীর ছেলে শামছুল মণ্ডল বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য তার মা রাজবাড়ীর একজনের কাছে টাকা জমা দিয়েছিলেন। তবে তিনি সেই ব্যক্তিকে কখনো দেখেননি। টাকা দেওয়ার সময় তিনি সেখানে ছিলেন না।’

তাহলে কীভাবে তার চোখের সামনে টাকা দেওয়া হয়েছে মর্মে সাক্ষী দিলেন–এমন প্রশ্নের জবাবে শামছুল বলেন, ‘আমার মা গিয়ে টাকা দিয়ে এসেছে। তার মাধ্যমে আমি জানতে পারি।’ শামছুল আরও জানান, তার মায়ের কোনো বোন নেই। তারা দুই ভাই এক বোন।

অথচ প্রতিবেদক দেখা করতে চাইলে প্রথমে সময় দিয়েছিলেন বাদী কুলসুম। পরে এলাকায় গিয়ে ফোন করলে তিনি বলেন, আধা ঘণ্টা আগে পাবনায় তার বোন মারা গেছেন এবং তিনি সেখানে যাচ্ছেন।

গত সোমবার সকাল সাড়ে ৯টায় বাদী কুলসুমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে আছেন। কিন্তু বোয়ালিয়া গ্রামে গিয়ে ফোন করলে তিনি আবারও দাবি করেন, আধা ঘণ্টা আগে পাবনায় তার বোন মারা গেছেন এবং ধাওয়াপাড়া ঘাটে ফেরিতে উঠে গেছেন তিনি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের সহায়তায় কুলসুমের বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা যায়। কিছুক্ষণ পর কুলসুমের পুত্রবধূ বাড়িতে এসে জানান, তার শাশুড়ি বাড়িতেই ছিলেন। ফোনে কথা বলার পর কোথায় যেন চলে গেছেন।

পরে কুলসুমের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি কিসের সাংবাদিক। আপনি আমার বাড়িতে গিয়েছেন কেন? আমি আদালতে মামলা করেছি, আদালতেই এর ফয়সালা হবে। আপনার কাছে এর জবাব দিতে আমি বাধ্য নই। আপনাদের সবার নামে আমি মামলা দেব।’ এই কথা বলে তিনি ফোন কেটে দেন। এরপর থেকে বিভিন্ন সময় কুলসুম প্রতিবেদককে ফোনে মামলার হুমকি দিয়ে যাচ্ছেন।

এদিকে মামলায় ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। কিন্তু এই তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মামলার ১ নম্বর সাক্ষী বাদীর ছেলেই স্বীকার করেছেন, টাকা লেনদেনের সময় তিনি সেখানে ছিলেন না। তাহলে কীভাবে ঘটনার সত্যতা পাওয়া গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘তদন্ত কর্মকর্তা তদন্তসাপেক্ষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। যদি এই প্রতিবেদনের বিষয়ে আসামিপক্ষের আস্থা না থাকে, তাহলে তারা আদালতের কাছে বিষয়টি উত্থাপন করতে পারেন। আদালতই বিষয়টি দেখবে।’

ভুক্তভোগী শিক্ষক মো. গোলাম আওয়াল খান মাসুদ বলেন, ‘যে আদালতে মামলা হয়েছে সেখানে আমার একজন বন্ধু চাকরি করে। সে আমাকে মামলার বিষয়ে জানায়। কুলসুমকে আমি কখনো দেখিনি। তার সঙ্গে কথাও হয়নি কখনো। আমরা স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষকতা করি। এর বাইরে আমরা কোনো কিছুর সঙ্গেই জড়িত না। মামলার বিষয়ে পুলিশও কখনো যোগাযোগ করেনি। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।’