গল্প : তৈলচিত্রের ভূত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬। লাইব্রেরির তৈলচিত্র/তৈলচিত্রগুলো হলো-
i. নগেনের মামার
ii. নগেনের দিদিমার
iii. নগেনের দাদামশায়ের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫৭। পরাশর ডাক্তার পড়ে গেলেন-
i. ভূতের ধাক্কায়
ii. বিদ্যুতের ধাক্কায়
iii. দুর্বলতার কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও ii
৫৮। মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার কারণ-
i. কুসংস্কারাচ্ছন্ন মন
ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা
iii. মামার প্রতি ভক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
৫৯। নগেনের পরাশর ডাক্তারের কাছে আসার কারণ-
i. উদ্বিগ্নতা ও ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য
ii. রোগের ওষুধ নেওয়ার জন্য
iii. সাহায্য প্রাপ্তির জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) ii ও iii (ঘ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। বিষয়টি সে কাউকে খুলে বলে না। কিন্তু দিন দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্থ্যও খারাপ হয়ে যাচ্ছে।
৬০। সাগরের ভয় পওয়ার কারণ-
i. ভূতের তাড়া করা
ii. মানসিক অবস্থা খারাপ থাকায়
iii. অন্য কোনো ভয় মনে মনে পোষার কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬১। এ অবস্থার উত্তরণে সাগর যা করতে পারে-
(ক) ভয় না পাওয়া
(খ) রাতে জেগে থাকা
(গ) দায়িত্বশীল কারোর সাহায্য নেওয়া
(ঘ) কাউকে না বলা
আরো পড়ুন :তৈলচিত্রের ভূত গল্পের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব
৬২। মামার তৈলচিত্রটি ছিল কোথায়?
(ক) নগেনের ঘরে (খ) পরাশর ডাক্তারের ঘরে
(গ) লাইব্রেরি ঘরে (ঘ) মামির ঘরে
৬৩। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
(ক) ২৫ বছর (খ) ২৭ বছর
(গ) ৩০ বছর (ঘ) ৩২ বছর
৬৪। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের উৎপাত মূলত কোথা থেকে?
(ক) অন্ধকার থেকে (খ) আলো থেকে
(গ) ফ্রেম থেকে (ঘ) তৈলচিত্র থেকে
৬৫। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক কোনটিকে প্রকাশ করতে চেয়েছেন?
(ক) মামার অভিজাত্যকে
(খ) নগেনের ভূতে বিশ্বাসকে
(গ) বিজ্ঞানের যুক্তিবাদিতাকে
(ঘ) মানুষের কুসংস্কারকে
উত্তর: ৫৬. ঘ, ৫৭. খ, ৫৮. খ, ৫৯. ঘ, ৬০. গ, ৬১. গ, ৬২. গ, ৬৩. ঘ, ৬৪. খ, ৬৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর