প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
ক) ১৯৭০ সালে খ) ১৯৬৬ সালে
গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৭১ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সামরিক শাসনের ফলে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয় পাকিস্তানি শাসকদের হাতে। সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ‘মৌলিক গণতন্ত্র’ নামে একটি ব্যবস্থা চালু করা হয়।
১৮। তথাকথিত ‘মৌলিক গণতন্ত্র’ ব্যবস্থা চালু করেন কে?
ক) ইয়াহিয়া খান খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) আইয়ুব খান
১৯। ‘স্মৃতির মিনার’ কী?
ক) গান খ) উপন্যাস
গ) নাটক ঘ) কবিতা
২০। পাকিস্তানের মোট কত ভাগ বাঙালি ছিল?
ক) ৫০ ভাগ খ) ৬৫ ভাগ
গ) ৫৬ ভাগ ঘ) ৫৪ ভাগ
২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা পেশ করেন কোথায়?
ক) লাহোরে খ) করাচি
গ) দিল্লি ঘ) ইসলামাবাদ
২২। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে-
i. আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়
ii. ১৯৭০ সালের নির্বাচনের পথ সুগম হয়
iii. বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। যুক্তফ্রন্টের ২১ দফাকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
ক) মুক্তির সনদ
খ) জাতীয়তাবাদের সনদ
গ) স্বার্থ রক্ষার সনদ
ঘ) জনগণের রায়
২৪। ‘পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয় কত সালে?
ক) ১৯৪৮ সালে খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫০ সালে ঘ) ১৯৪৭ সালে
আরো পড়ুন : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৫। ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয় কত সালে?
ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে
২৬। কত সালে পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে?
ক) ১৯৪৫ সালে খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৪৮ সালে
২৭। জাতির পিতার রাজনীতির লক্ষ্য কী ছিল?
ক) স্বাধীনতা অর্জন খ) ক্ষমতা দখল
গ) স্বায়ত্তশাসন ঘ) পাকিস্তানের সঙ্গে সমঝোতা
২৮। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন আয়োজন করেন কে?
ক) শেখ মুজিবুর রহমান খ) আইয়ুব খান
গ) ইয়াহিয়া খান ঘ) ইস্কান্দার মীর্জা
২৯। ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) ইয়াহিয়া খান খ) আইয়ুব খান
গ) খাজা নাজিমুদ্দিন ঘ) এ কে ফজলুল হক
৩০। ঢাকায় প্রথম শহিদ মিনার নির্মিত হয় ১৯৫২ সালের কত তারিখে?
ক) ২১ মার্চ খ) ২১ ফেব্রুয়ারি
গ) ২২ ফেব্রুয়ারি ঘ) ২৩ ফেব্রুয়ারি
উত্তর: ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর