সপ্তম অধ্যায় : সরল সমীকরণ
অনুশীলনী-৭
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। ছক কাগজের স্থানাঙ্ক ব্যবস্থায়-
i. y-এর অবস্থানকে বলা হয় কোটি
ii. x-এর অবস্থানকে বলা হয় ভুজ
iii. (2, 4) বিন্দুটির কোটি ভুজের দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ছক কাগজের মূলবিন্দুতে কোটির মান কত?
ক) ০ খ) ১
গ) ২ ঘ) ৪
১৬। ছক কাগজের (০,০) কে কী বলা হয়?
ক) শূন্য বিন্দু খ) অক্ষাংশ
গ) মূল বিন্দু ঘ) x অক্ষ
১৭। একটি সরল সমীকরণের ক্ষেত্রে-
i. চলক একঘাতবিশিষ্ট হতে পারে
ii. চলক দ্বিঘাতবিশিষ্ট হতে পারে
iii. এক বা একাধিক চলকবিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। নিচের কোন গণিতবিদ সর্বপ্রথম স্থানাঙ্কের ধারণা দেন?
ক) জন নেপিয়ার খ) পিথাগোরাস
গ) আর্কিমেডিস ঘ) রেনে দেকার্তে
নিচের তথ্যের আলোকে ১৯-২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ৬৩।
১৯। তৃতীয় সংখ্যাটি কত?
ক) ২১ খ) ২০
গ) ২২ ঘ) ২৩
২০। তৃতীয় ও প্রথম সংখ্যার অন্তর কত?
ক) ৪ খ) ৩
গ) ২ ঘ) ১
আরো পড়ুন : সরল সমীকরণ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
২১। 8x-27=21-4x সমীকরণটির-
i. ভুজ 4
ii. অজ্ঞাত রাশি x
iii. কোটি 4
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। লেখ অঙ্কনের ক্ষেত্রে কোন চতুর্ভাগে ভুজ ও কোটি উভয়ের মান ঋণাত্মক?
ক) চতুর্থ খ) তৃতীয়
গ) দ্বিতীয় ঘ) প্রথম
২৩। (১,২) কোন চতুর্ভাগে অবস্থিত?
ক) প্রথম খ) তৃতীয়
গ) দ্বিতীয় ঘ) চতুর্থ
২৪। 3x-6=0 সমীকরণটির লেখচিত্র কেমন হবে?
ক) বৃত্ত খ) সরলরেখা
গ) রশ্মি ঘ) রেখাংশ
২৫। (3, 7) বিন্দুটি y -অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত?
ক) 3 একক খ) 4 একক
গ) 7 একক ঘ) 5 একক
২৬। (5, 2) বিন্দুটি x -অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত?
ক) 1 একক খ) 2 একক
গ) 4 একক ঘ) 6 একক
উত্তর: ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. ক, ২৬. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর