নবম অধ্যায় : ত্রিভুজ
অনুশীলনী-৯.৩
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. একটি ত্রিভুজের একটি বাহু ১০ সেমি. এবং এর সংলগ্ন দুটি কোণ ৭৫০ এবং ১৫০ হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?
ক) সমকোণী ত্রিভুজ খ) বিষমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ ঘ) সমবাহু ত্রিভুজ
১৪. শুধু পরিসীমা দেওয়া থাকলে কোন ত্রিভুজ অঙ্কন করা যায়?
ক) বিষমবাহু ত্রিভুজ
খ) সমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) সমকোণী ত্রিভুজ
১৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা অসম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য নিম্নরূপ?
ক) ৯, ৮, ১৫ খ) ১০, ১২, ২০
গ) ১৫, ১৪, ২৫ ঘ) ২০, ২১, ৪২
১৬. একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন-
i. অতিভুজ ও অপর একটি বাহু
ii. অতিভুজ ও অপর একটি কোণ
iii. একটি বাহু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭. যদি একটি বাহু ৪ সেমি. দিয়ে একটি ত্রিভুজ আঁকতে চাই তবে এর পরিসীমা কত সেমি. হবে?
ক) ৮ সেমি. খ) ১০ সেমি.
গ) ৯ সেমি. ঘ) ১২ সেমি.
১৮. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ সেমি. হলে এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত সেমি. হবে?
ক) ৪ সেমি. খ) ৬ সেমি.
গ) ৯ সেমি. ঘ) ১০ সেমি.
আরো পড়ুন : ত্রিভুজ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
১৯. ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নিচে সেমি. হিসেবে দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
ক) ৩, ৪, ৭ খ) ২, ৩, ৫
গ) ২, ৩, ৪ ঘ) ১, ২, ৩
২০. তিনটি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের বাহু নিয়ে কেমন ত্রিভুজ আঁকা যাবে?
ক) সমবাহু খ) বিষমবাহু
গ) সমদ্বিবাহু ঘ) সমকোণী
২১. ∆ ABC সমকোণী ত্রিভুজে <B =90০ হলে-
i. <ABC+<ACB= 180০
ii. AC তার অতিভুজ
iii. <BAC+<ACB= 90০
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২. একটির নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কোন উপাত্ত জানা প্রয়োজন?
ক) একটি বাহু খ) দুটি বাহু ও এর বিপরীত কোণ
গ) একটি কোণ ঘ) দুটি বাহু একটি কোণ
উত্তর: ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. গ, ২০.খ, ২১. গ, ২২. খ।
লেখক: সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর